এক্সচেঞ্জ ভ্যালু, বোনাস, ও ব্যাঙ্ক অফার একত্রিত করে iPhone 17 মাত্র 47,742 টাকায় কেনা সম্ভব হচ্ছে।
Photo Credit: Apple
iPhone 17 runs on Apple’s A19 processor paired with a 16 core Neural Engine.
Croma ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে বিশেষ সেল নিয়ে হাজির হয়েছে। ভারতের দুইশোর বেশি শহরে ক্রোমার 570টি স্টোরে ফেব্রুয়ারি 15 পর্যন্ত চলবে মেগা সেল। স্মার্টফোন, ট্যাবলেট, ও ল্যাপটপ সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্যে আকর্ষণীয় ছাড় দিচ্ছে তারা। বিশেষ করে লেটেস্ট iPhone 17 বড় ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। সব অফার মিলিয়ে আইফোনের লেটেস্ট বেস মডেলের দাম চলে এসেছে 50,000 টাকার নিচে। ভ্যালেন্টাইন'স ডে সেলে ক্রেতারা বিভিন্ন অফার একত্রিত করে 47,000 টাকার রেঞ্জে লেটেস্ট আইফোন কিনতে পারবেন। চলুন দেখে নিই আসল দামের তুলনায় iPhone 17 কীভাবে এতটা ছাড়ে পাওয়া সম্ভব হচ্ছে।
iPhone 17 (256 জিবি) মডেলে একাধিক ছাড় পাওয়া যাচ্ছে। ক্রেতারা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 23,500 টাকা পর্যন্ত দাম পেতে পারেন। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, ব্র্যান্ড, কেনার সময় দাম, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। সাথে অতিরিক্ত 8,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচিত ক্রেডিট কার্ডে 2,000 টাকার ফ্ল্যাট ক্যাশব্যাক মিলছে।
এছাড়াও, HDFC Tata Neu ক্রেডিট কার্ডে নির্বাচিত কেনাকাটায় অতিরিক্ত 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এক্সচেঞ্জ ভ্যালু, বোনাস, এবং ব্যাঙ্ক অফার একত্রিত করলে iPhone 17 মাত্র 47,742 টাকায় কেনা সম্ভব হচ্ছে। এটি গত বছর সেপ্টেম্বরে 82,900 টাকায় দেশে লঞ্চ হয়েছিল। ফোনটি ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
আইফোন 17 এর সামনে 6.3 ইঞ্চি সুপার রেটিনা ওলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 2,622 x 1,206 পিক্সেল রেজোলিউশন, এবং HDR অফার করে। এতে IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং আছে। iPhone 17 চলে A19 চিপসেটে। এটি ছ'টি কোর নিয়ে গঠিত। এর মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন বর্তমান। ফোনটি ক'মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। ডিভাইসটির সামনে 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
iPhone 17 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথের এসেছে। ক্যামেরা সিস্টেমে 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর আছে, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করে। এটি 52 মিমি ফোকাল লেন্থ সহ 2X টেলিফটো ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে। সাথে f/2.2 অ্যাপারচার এবং ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale