iPhone 16e লঞ্চের এক বছরের মাথায় iPhone 17e মডেলের আগমন ঘটতে পারে।
Photo Credit: Apple
The iPhone 16e is Apple's most affordable smartphone
iPhone 17e জল্পনা সত্যি করে ফেব্রুয়ারি মাসে বাজারে আসতে পারে। Apple বাজেট আইফোনে ফের একবার বাজি ধরার পথে হাঁটছে। iPhone 16e বাজারে প্রত্যাশিত সাড়া না পেলেও, উত্তরসূরী মডেল আনতে চলেছে মার্কিন টেক জায়ান্টটি। iPhone 17e সম্পর্কে সংস্থা এখনও কিছূ না বললেও, লঞ্চের তারিখ ফাঁস হয়ে গিয়েছে। Apple ফোনটির জন্য আলাদা কোনও লঞ্চ ইভেন্ট নাও রাখতে পারে। iPhone 16e গত বছর নিঃশব্দে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। তাই এই বছরেও একই কৌশল অবলম্বন করা হতে পারে। অর্থাৎ বড় ইভেন্ট ছাড়াই সরাসরি রিলিজের ঘোষণা আসার সম্ভাবনা।
জার্মানির ম্যাকওয়েল্ট একটি প্রতিবেদনে জানিয়েছে, iPhone 17e ফেব্রুয়ারি 19 লঞ্চ করার পরিকল্পনা করছে। পূর্বসূরী iPhone 16e ফেব্রুয়ারি 19 এসেছিল। ফলে আগের প্রজন্মের বাজেট আইফোনের লঞ্চের এক বছরের মাথায় নতুন সংস্করণের আগমন ঘটতে পারে। দাবি করা হচ্ছে, বাজেট আইফোনের নকশায় বড় পরিবর্তন আসবে না। আগের মডেলের ডিজাইন বজায় থাকবে।
আইফোন 17ই এর সামনের দিকে আগের মতোই নচ থাকবে, যেখানে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর অবস্থান করছে। ফলে প্রথমবার নন-ফ্ল্যাগশিপ আইফোনে ডাইনামিক আইল্যান্ড থাকার সম্ভাবনায় ইতি ঘটতে পারে। এতে বড় আপগ্রেডের বদলে ছোটখাট পরিবর্তনে জোর দিতে পারে অ্যাপল, যার মধ্যে প্রথমেই ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্টের কথা বলতে হয়।
iPhone 17e মডেলে 25 ওয়াট (W) পর্যন্ত চার্জিং স্পিড মিলতে পারে, যেখানে পূর্বসূরীতে Q1 স্ট্যান্ডার্ডে তারহীন চার্জের গতি তুলনামূলকভাবে মন্থর ছিল। অ্যাপল আসন্ন বাজেট আইফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ধরে রাখা হতে পারে। ফোনের সামনে স্লিম বেজেলের সাফে 6.1 ইঞ্চি ওলেড ডিসপ্লে দেখা যেতে পারে। এর রিফ্রেশ রেট 60 হার্টজে সীমাবদ্ধ রাখা হতে পারে, যা ইউজারদের হতাশ করতে পারে।
এছাড়াও, নয়া আইফোনে A19 প্রসেসর, C1 সিরিজের মডেল, এবং 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। Apple যদি গত বছরের iPhone 16e এর দাম ধরে রাখতে সক্ষম হয়, তাহলে iPhone 17e পুনরায় 2026 সালে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের আইফোন হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, iPhone 16e এর সামনে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে৷ এটি 1,170 x 2,532 পিক্সেল রেজোলিউশন, 60 হার্টজ রিফ্রেশ রেট, HDR10, এবং সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন অফার করে। ফোনটি A18 চিপসেটে রান করে ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ আছে। সামনে এলং পিছনে যথাক্রমে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R