iPhone Air এর স্কাই ব্লু রঙের 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে প্রায় 25,000 টাকা সাশ্রয় করা যাচ্ছে।
Photo Credit: Apple
iPhone Air is powered by Apple’s in-house A19 chipset
iPhone Air গত বছর অ্যাপলের অন্যতম বড় চমক ছিল। এটি মার্কিন টেক জায়ান্টটির ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন। মাত্র 5.6 মিমি স্লিম বডি একে বিশ্বের অন্যতম পাতলা স্মার্টফোনের খেতাব এনে দিয়েছে। মেদহীন চেহারা ও প্রিমিয়াম ফিচার্স স্লিম আইফোন কেনার যদি মূল কারণ হয়, তাহলে দাম এমন একটি জায়গা হোঁচট খাওয়ার কথা। কিন্তু এখন খুশির খবর হল, এটি প্রায় 25,000 টাকার বিশাল ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। লঞ্চ প্রাইসের থেকে এতটাই দাম কমেছে ফোনটির। আবার ব্যাংক অফারে আরও কম দামে কেনা সম্ভব হবে। চলুন iPhone Air মডেলের অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
iPhone Air গত বছর সেপ্টেম্বর মাসে 1,19,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 256 জিবি স্টোরেজ আছে। বর্তমানে ফোনটি অ্যামাজনে 94,990 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 24,910 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 2,849 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI প্ল্যানে 4,000 টাকা ছাড় মিলছে।
এছাড়াও, দুই ব্যাঙ্কের কার্ডে সম্পূর্ণ পেমেন্টের উপরেও 3,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। অফারটি ফোনের স্কাই ব্লু রঙের 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। iPhone Air এর 512 জিবি ও 1 টিবি ভার্সন অ্যামাজনে যথাক্রমে 1,13,990 টাকা এবং 1,38,890 টাকায় বিক্রি হচ্ছে। জানিয়ে রাখি, লঞ্চ হওয়ার সময় দুই অপশনের দাম ছিল যথাক্রমে 1,39,900 টাকা এবং 1,59,900 টাকা।
আইফোন এয়ার 6.5 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR10, 3,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, রিফ্লেকশন প্রতিরোধী রেটিং, ও 2,736 x 1,260 পিক্সেল রেজোলিউশন অফার করে। এতে IP68 রেটিং থাকায় ভিতরে জল বা ধুলো ঢুকতে পারবে না। ফোনটি তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Apple A19 Pro চিপসেটে রান করে৷ সাথে পাঁচটি কোর-যুক্ত Appe GPU আছে৷
iPhone Air একটাই রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। 48 মেগাপিক্সেলের ফিউশন সেন্সরে f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি রয়েছে৷ সামনে f/1.9 অ্যাপারচারের সাথে একটি 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা এইচডিআর, স্টেরিও সাউন্ড, এবং ডলবি ভিশনের সাথে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Best Air Purifiers Under Rs. 15,000 for Bedrooms in India
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later