Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 জুলাই 2026 08:44 IST
হাইলাইট
  • Ask Google Pay সম্পূর্ণ ঐচ্ছিক ও সম্মতি দিলে তবেই চালু হবে
  • টেক্সট বা ভয়েস, উভয় মাধ্যমেই প্রশ্ন করা যাবে
  • Ask Google Pay লেনদেনের হিস্ট্রি ও সিবিল রিপোর্টের তথ্য বিশ্লেষণে সক্ষম

Ask Google Pay can generate answers based on spending data

Photo Credit: Unsplash/Julio Lopez

এবার নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বা খরচের হিসাব জানতে UPI অ্যাপে দীর্ঘ লেনদেনের তালিকা ঘাটতে হবে না। Google Play অ্যাপে Ask Google Play নামে একটি নতুন AI চ্যাটবট চালু হয়েছে, যা Gemini মডেলের উপর ভিত্তি করে তৈরি। গুগলের এই AI অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের আর্থিক লেনদেন ও লেনদেনের ইতিহাস বিশ্লেষণ করে সঞ্চয়ের উপায় সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে Google Pay Flex SBI Card চালুর ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্টটি। এটি Rupay এবং Visa নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি।

Ask Google Play কী কী পারে?

UPI ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে সহজ করে তুললেও, লেনদেনের হিসাব বোঝা এবং খরচের উপর নজর রাখা নিয়ে অনেক ব্যবহারকারীদের প্রশ্ন থাকে। সেই কারণে গুগল পে অ্যাপে "আস্ক গুগল পে" নামে একটি নতুন কনভারশেসনাল এআই ফিচার যুক্ত করা হয়েছে। এটি ঐচ্ছিক, অর্থাৎ সম্মতি দিলে তবেই চালু হবে৷ টেক্সট বা ভয়েস, উভয় মাধ্যমেই প্রশ্ন করতে পারবেন।

Ask Google Play-এর মাধ্যমে একাধিক আর্থিক কাজ সহজ হবে

1. খরচের ধরণ (স্পেন্ডিং প্যাটার্ন) বিশ্লেষণ করে জানতে পারবেন, ঠিক কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে।
2. সঞ্চয় বাড়ানোর পরামর্শ (সেভিংস টিপস) ও অর্থ আরও ভালভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পরামর্শ পাবেন।
3. প্রয়োজন অনুসারে অফার দেখতে পাবেন। যেমন, ভ্রমণের খরচের জন্য উপযুক্ত ক্রেডিট কার্ড খুঁজে পেতে সাহায্য করবে এআইআই।
4. SIP ও ক্রেডিট স্কোরের মতো আর্থিক বিষয় সম্পর্কে সহজে ভাষায় জানতে পারবেন।
5. আর্থিক পরিভাষা (ফাইন্যান্সিয়াল টার্মস), চক্রবৃদ্ধি সুদ (কমপাউন্ডিং ইন্টারেস্ট), এবং পুরনো ও নতুন আয়কর ব্যবস্থার মধ্যে পার্থক্যও বুঝিয়ে দেবে আস্ক গুগল পে।

Ask Google Play ইউজারের গুগল পে ট্র্যানজাকশন হিস্ট্রি ও সিবিল রিপোর্টের তথ্য বিশ্লেষণ করে পরামর্শ দেয়। এটি দশটি ভারতীয় ভাষা সমর্থন করে। লিখে বা মুখে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। তবে গুগল স্পষ্ট জানিয়েছে, আস্ক গুগল পে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আর্থিক তথ্য ও পরামর্শ দেয়। এটি কোনওভাবেই পেশাদার আর্থিক পরামর্শদাতার বিকল্প নয়।

অন্য দিকে, Google Pay Flex SBI কার্ড Rupay বা Visa ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। গুগল পে অ্যাপ থেকেই কোনও কাগজপত্র ছাড়াই সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যাবে। প্রতিটি লেনদেনে স্টারস রিওয়্যার্ডস পাওয়া যাবে। একটি স্টারের মূল্য এক টাকা। অর্জিত স্টারস লেনদেনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রিডিম করা যাবে। ক্রেডিট কার্ডের বকেয়া বিল সহজ মাসিক কিস্তিতে রূপান্তর করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.