Google

Google - ख़बरें

  • ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
    Google কি এবার নতুন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির পথে এগোচ্ছে? টেক জায়ান্টটি এই বিষয়ে সরাসরি কিছু না জানালেও, সেটি Tamba নামে আসতে পারে বলে শোনা যাচ্ছে। YouTube-এর Android অ্যাপের লেটেস্ট ভার্সনে প্ল্যাটফর্মটির উল্লেখ থাকতে দেখা গিয়েছে। ট্যাম্বা' নাম লেখা বেশ কিছু ব্র্যান্ডিং অ্যাসেট আছে। একটি লোগোও দেখা গিয়েছে, যার ডিজাইন অনেকটা হিজিবিজি লেখার মতো ও মাঝখানে একটি প্লে বাটন রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, Tamba নামের সঙ্গে সম্পর্কিত মোট 38টি আইকনের সন্ধান মিলেছে। যার মধ্যে হোম, সার্চ, ক্যামেরা, চ্যাট, ইনবক্স, স্টিকার, এবং মাইক্রোফোনের মতো আইকন রয়েছে। ওই সব আইকন দেখে অনুমান করা হচ্ছে, ট্যাম্বার ইন্টারফেস অনেকটা ইউটিউবের মতো হতে পার। এতে কনটেন্ট ডিসকভারির পাশাপাশি একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার মিলতে পারে।
  • BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
    BGMI Air ডিসেম্বর 10 লঞ্চ হবে ভারতে। Google Play Store-এ অনলাইন গেমটির প্রি-রেজিস্ট্রেশনের সংখ্যা 1.4 কোটির গন্ডি ছাড়িয়েছে। নভেম্বর 20 থেকে নভেম্বর 24 মুম্বই, দিল্লি, এবং কলকাতায় ক্লোজড বিটা টেস্টিং চলবে। সেখানে নির্বাচিত প্লেয়াররা আগেভাগে গেমটি খেলার সুযোগ পাবে এবং পাবলিজ রিলিজের আগে ফিডব্যাক দিতে পারবে। প্রথম ম্যাচ খেলার আগে অতিরিক্ত কোনও প্যাকেজ ডাউনলোড করতে হবে না। BGMI Air আগেকার অ্যাকাউন্ট ব্যবহার করেই খেলা যাবে।
  • Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
    Gemini 4 Carbon হল গুগলের নতুন ফ্রন্টিয়ার এআই মডেল। এটি প্রায় দুই সপ্তাহ আগে প্রকাশিত Gemini 4 Argon-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। গুগলের নতুন এআই মডেল উন্নত কোডিং, যুক্তি দিয়ে সমস্যার সমাধান, ও সাইবার নিরাপত্তার মতো জটিল ক্ষেত্রে কাজ করার জন্য পারদর্শী। সংস্থা দাবি করছে, Gemini 4 Carbon সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা খুঁজে বার করা, সম্ভাব্য সাইবার হামলার আঁচ পাওয়া, এবং সিস্টেমে ত্রুটি মেরামতে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে। পারফরম্যান্সে উন্নতি ছাড়াও, Gemini 4 Carbon-এর অ্যালাইনমেন্ট বা নির্দিষ্ট নির্দেশ অনুসারে কাজ করার দক্ষতা বেড়েছে বলে জানিয়েছে গুগল।
  • Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
    ফ্রি ফায়ার ইন্ডিয়া App Store এবং Google Play, দুই প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে। গেম ডেভেলপ করার সময় বিভিন্ন ধরনের ডিভাইসে গেমটি চালানোর বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। ফোনে যেমন হার্ডওয়্যার বা স্পেসিফিকেশন থাকুক না কেন, গেমটি মসৃণভাবে খেলার জন্য অপ্টিমাইজ করা হয়েছে। আসক্তি কমাতে একাধিক উদ্যোগ। 18 বছরের কম বয়সীদের গেম খেলার জন্য অভিভাবকদের সম্মতি বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় অন্তর বিরতি নিতে রিমাইন্ডার। গেম খেলার সময়সীমা ও গেমের মধ্যে খরচের সীমা নির্ধারণের সুবিধাও থাকবে।
  • AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
    রিপোর্ট বলছে, 2026 সালে চাকরি হারানো কর্মীদের সংখ্যা উদ্বেজগনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর অক্টোবরের শেষ দিক পর্যন্ত প্রায় 1 লক্ষ 96 হাজার আইটি কর্মী কাজ হারিয়েছেন। কর্মী ছেঁটে ফেলার ঘটনা শুধু আর্থিক দিক থেকে সংকটে থাকা স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের সবচেয়ে লাভজনক টেকনোলজি কোম্পানিগুলিও ব্যাপক হারে কর্মীসংখ্যা কমাচ্ছে। এআই প্রযুক্তিকে কাজে লাগাতে নানাবিধ পরিকাঠামোগত উন্নতি করতে হচ্ছে। AI ডেটা সেন্টার, উন্নত AI মডেল প্রশিক্ষণ, এবং এই কাজে বিশেষজ্ঞ কর্মী মিয়োগের জন্য মোটা টাকা খরচ হচ্ছে তাদের। তাই খরচের জোগান দিতে পুরনো কাজকর্মের খরচ কমানো দিকে জোর দেওয়া হচ্ছে। আর সেই ব্যয় কমানোর সবচেয়ে কার্যকর উপায় হয়ে উঠছে কর্মীসংখ্যা হ্রাস।
  • 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
    Google Pixel 9 Pro Fold এখন অ্যামাজনে 1,23,900 টাকায় লিস্টেড আছে। ফোনটি 2024 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল ভারতে। তখন 16 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল 1,72,999 টাকা। অর্থাৎ, সরাসরি 49,099 টাকা ডিসকাউন্ট। এই ফোনের ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল এলটিপিও ওলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 2,700 নিট ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে।
  • eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
    eMudhra জানিয়েছে, কোনও ওয়েবসাইটের সিকিউরিটি সার্টিফিকেট তৈরিতে দুর্বল ক্রিপ্টোগ্রাফিক কী বা চাবি ব্যবহার হয়নি। ক্রিপ্টোগ্রাফিক চাবি তৈরির ত্রুটির কারণে প্রভাবিত সিকিউরিটি সার্টিফিকেট বদলানোর কাজ শুরু করেছে। এই পরিবর্তন সম্পূর্ণ করতে কয়েক দিন সময় লাগতে পারে। প্রাইভেট কী-তে 384 বিটের র‍্যান্ডম তথ্য থাকার কথা ছিল। এটি এত বড় সংখ্যার হয় যে অনুমান করে বের করা কার্যত অসম্ভব। কিন্তু বাস্তবে ই-মুদ্রার ইস্যু করা সিকিউরিটি সার্টিফিকেটের আটটি চাবিতে স্রেফ এক বাইটের সংখ্যা ছিল — 4, 56, 66, 115, 155, 156, 230, এবং 237। কোম্পানির দাবি, তাদের রুট সার্টিফিকেট অথরিটির প্রাইভেট কী ও অন্যান্য ইন্টারমিডিয়েট কী প্রভাবিত হয়নি।
  • পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
    Google Play এর নতুন নিয়মে ইউপিআই ও অন্যান্য অনলাইন লেনদেনে Flex ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। অক্টোবর 16 থেকে গুগল ওয়ান সাবস্ক্রাইবাররা একটি রিওয়ার্ড সাইকেলে মোট খরচ 15,000 টাকা ছাড়িয়ে গেলে পরবর্তী সব খরচের উপর 3.2 শতাংশ হারে স্টার পাবে। 15,000 টাকার নিচে খরচ হলে 1.6 শতাংশ হারে স্টার দেওয়া হবে। এখানে একটি স্টারের মূল্য 1 টাকা। Google One সাবস্ক্রিপশন নেই এমন গ্রাহকরা একই রিওয়ার্ড সাইকেলে মোট খরচ 15,000 অতিক্রম করলে সমস্ত যোগ্য লেনদেনের উপর 1.6 শতাংশ হারে স্টার পাবে। ইউটিলিটি বিল, OTT সাবস্ক্রিপশন, মোবাইল রিচার্জ, ও এই ধরনের অন্যান্য পরিষেবায় সর্বোচ্চ 3,500 টাকা খরচের ক্ষেত্রে অতিরিক্ত 15 শতাংশ হারে রিওয়ার্ড পাবে গুগল ওয়ান মেম্বাররা। নতুন গ্রাহকরা কার্ড পাওয়ার 60 দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ করলে 2,500 টাকা পর্যন্ত মূল্যের ওয়েলকাম বেনফিট পাবে।
  • Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
    Muse Wonder সিরিজ দুটি নতুন AI মডেলের সঙ্গে এসেছে — Muse Wonder এবং Muse Wonder Full। এটাই মেটার প্রথম ফ্রন্টিয়ার এআই মডেল। সংস্থা দাবি করছে, নতুন AI মডেল OpenAI GPT ও Anthropic Claude এর মতো সমান দক্ষতায় কাজ করবে। আর্টিফিশিয়াল অ্যানালিসিসের তথ্য অনুযায়ী, Muse Wonder Full বর্তমানে উন্নত AI মডেলগুলির লিস্টে শীর্ষে আছে। পারফরম্যান্সের নিরিখে OpenAI GPT Astra, Anthropic Fable 5, ও Google Gemini 4 এর মতো প্রতিদ্বন্দ্বী মডেলগুলিকে পিছনে ফেলেছে এটি। তবে ইন্টেলিজেন্ট ইনডেক্স লিস্টে Muse Wonder Full দুই নম্বরে রয়েছে। এটি Claude Opus 5.5 Max এর পিছনে ও Sonnet 5.5 Max এর সমান স্থানে জায়গা পেয়েছে।
  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
    Google Pixel 10a মডেলের দাম বাড়ল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে গুগলের সবচেয়ে সস্তা স্মার্টফোনের মূল্যবৃদ্ধি হয়েছে। ফোনটি কিনতে এখন 55,999 টাকা খরচ হবে। নতুন দাম ইতিমধ্যেই গুগল ইন্ডিয়ার স্টোরে আপডেট হয়েছে। একলাফে 6,000 টাকা দাম বাড়িয়েছে কোম্পানি। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফেব্রুয়ারিতে লঞ্চের সময় দাম ছিল 49,999 টাকা। 
  • পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
    গুগল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটি অন করা থাকলে আপনার পাসওয়ার্ড ফাঁস, চুরি বা অন্য কারও হাতে চলে গেলেও ভয়ের ব্যাপার নেই। কারণ পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পরেও এসএমএসে-এ আসা কোড দিয়ে দ্বিতীয় বার ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। এর ফলে অ্যাকাউন্ট হ্যাঁকের ঝুঁকি কমে যায়। গুগল অ্যাকাউন্টে 2FA কীভাবে চালু করবেন, তা এখানে জেনে নিন।
  • Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
    গুগল ফিটবিট এয়ার ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 24x7 হৃদস্পন্দন মাপতে পারে। অস্বাভাবিক কিছু পেলে সঙ্গে সঙ্গেই সতর্ক করে। ডিভাইসটি হৃদস্পন্দনের ওঠানামা ও ঘুমের বিভিন্ন পর্যায় নজরে রাখে। ফিটবিট এয়ারের ওজন মাত্র 12 গ্রাম (ব্যান্ড-সহ)। গুগল দাবি করছে, এটি সম্পূর্ণ চার্জ করলে সর্বোচ্চ 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 5 মিনিট চার্জ করলেই একদিন ব্যবহারের মতো ব্যাকআপ মিলবে।
  • 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
    ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে গুগল পিক্সেল 11 মডেলের কার্যকর দাম 69,999 টাকায় নেমে আসবে। আগস্টে লঞ্চের সময় 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য ছিল 89,999 টাকা। ছাড়ের মধ্যে 12,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 6,000 টাকা এক্সচেঞ্জ অফার, এবং 2,000 টাকা মূল্যের সুপারকয়েন ধরা হয়েছে। ফোনটি নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে৷ বর্তমানে গুগলের সবচেয়ে সস্তা ফোন Pixel 10a-এর উপরেও বিশেষ অফার দেওয়া হয়েছে। সেলে 39,999 টাকা দাম রাখা হয়েছে। ফোনটির 8 জিবি ও 512 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা।
  • 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
    Vivo X Fold 6 ভারতে অক্টোবর 6 দুপুর 12টার সময় লঞ্চ হতে পারে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এটি নেবুলা টিল ও প্রিজম ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও ভিভো এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ফোনটি দেশের বাজারে Samsung Galaxy Z Fold 8 এবং Google Pixel 11 Pro Fold-এর মতো ফোল্ডিং ফোনকে টেক্কা দেবে। ডিভাইসটি চীনে MediaTek Dimensity 9500 Super চিপ, Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।

Google - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »