Google Pixel 10a ফোনে Tensor G4 প্রসেসর রয়েছে, যা 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত।
Photo Credit: Google
Google Pixel 10a is equipped with a 48-megapixel primary camera
Google Pixel 10a: গুগল তাদের Pixel 10 সিরিজের সবচেয়ে কম দামি ফোন ভারতে লঞ্চ করল। Pixel 10a আজ ভারতের পাশাপাশি গ্লোবালি রিলিজ হয়েছে। এটি এমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের ফোনে দেখা যেত। ক্যামেরা কোচ এবং অটো বেস্ট টেক নতুন ফোনের AI বৈশিষ্ট্যের তালিকায় যুক্ত হয়েছে। অবাক করার মতো বিষয় হল, পূর্বসূরি Pixel 9a গত বছর যে দামে এসেছিল, Pixel 10a সেই একই মূল্যে ভারতে বিক্রি হবে। গুগল নতুন ফোনে সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।
গুগল পিক্সেল 10এ ফোনের সামনে 6.3 ইঞ্চি pOLED ডিসপ্লে রয়েছে। এটি HDR, 60-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), ও 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i গ্লাস রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Pixel 10a ডুয়াল ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.7 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ক্যামেরায় 8x পর্যন্ত সুপার রেজ জুম, ফেস আনব্লার, নাইট সাইট, টপ শট, ও অ্যাস্ট্রোফটোগ্রাফির মতো প্রচুর ফিচার্স আছে।
সেলফি ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা 30 FPS-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে অডিও ম্যাজিক ইরেজার, সিনেমাটিক প্যান, ফিউজড ভিডিও স্ট্যাবিলাইজেশন, অ্যাস্ট্রোফটোগ্রাফি টাইমল্যাপস সহ একাধিক মোড রয়েছে।
গুগলের নতুন ফোনে Tensor G4 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,100mAh ব্যাটারি। ব্যাটারিটি 30W ওয়্যার্ড এবং 10W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 30 মিনিটে 50 শতাংশ চার্জ (ওয়্যার্ড) হবে।
গুগল পিক্সেল 10 মডেলে Android 16 প্রি-ইনস্টলড আছে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Titan M2 সিকিউরিটি চিপ, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, সার্কেল টু সার্চ, ফিঙ্গারপ্রিন্ট-রেজিস্ট্যান্স কোটিং, এমার্জেন্সি SOS, কার ক্র্যাশ ডিটেকশন, NFC, স্টেরিও স্পিকার, ডুয়াল মাইক্রোফোন, ইত্যাদি।
Google Pixel 10a ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম। গুগল HDFC ব্যাংকের কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 24 মাস পর্যন্ত সুদ-মুক্ত EMI, ও 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস অফার করছে। ফোনটি প্রি-অর্ডার রাত নয়টা থেকেই শুরু হয়ে গিয়েছে। ফ্লিপকার্ট ও গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোরে অর্ডার করা যাচ্ছে। এটি বেরি, ফগ, ল্যাভেন্ডার, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4