6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট

Google Pixel 10a প্রথম সেলে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে।

6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট

Photo Credit: Google

Google Pixel 10a is equipped with a 48-megapixel primary camera with OIS support

হাইলাইট
  • Google Pixel 10a সাত বছর সিকিউরিটি আপডেট পাবে
  • ফোনের পিছনে OIS প্রযুক্তির সাথে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে
  • Pixel 10a গত বছরের Pixel 9a মডেলের দামে লঞ্চ হয়েছে
বিজ্ঞাপন

Google Pixel 10a ফেব্রুয়ারির 16 তারিখে ভারতে এসেছিল। আর আজ স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। এটি Pixel 10 সিরিজের সবচেয়ে সস্তা মডেল। ফোনটি বেশ কিছু AI ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের ফোনে এক্সক্লুসিভ রাখা হয়েছিল। গুগল প্রথম সেলে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। পাশাপাশি ইন্টারেস্ট-ফ্রি EMI অপশনেও কেনার সুযোগ দিচ্ছে তারা। Pixel 9a যে দামে ভারতে লঞ্চ হয়েছিল, উত্তরসূরি Pixel 10a সেই একই মূল্যে দেশে বিক্রি হবে। ফোনটি কম্প্যাক্ট সাইজের জন্য ব্যবহার করতেও দারুণ সুবিধার। এটি সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট পাবে।

Google Pixel 10a দাম ও সেল অফার

Google Pixel 10a ভারতে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে এসেছে, যার দাম রাখা হয়েছে 49,999 টাকা। HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এছাড়াও, 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস হিসেবে মিলতে পারে, ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 6,000 টাকায়। এটি ফ্লিপকার্ট ও গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে। ডিভাইসটি অবসিডিয়ান, ল্যাভেন্ডার, বেরি, এবং ফগ কালার অপশনে উপলব্ধ।

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, গুগল পিক্সেল 10এ ডুয়াল ক্যামেরার সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ক্যামেরায় 8x পর্যন্ত সুপার রেজ জুম, ফেস আনব্লার, নাইট সাইট, টপ শট, এবং অ্যাস্ট্রোফটোগ্রাফির মতো ফিচার্স আছে।

সেলফি এবং ভিডিও কলের জন্য Google Pixel 10a একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 6.3 ইঞ্চি pOLED ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR অফার করে।

Pixel 10a-এর স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। গুগলের নতুন ফোনে Tensor G4 প্রসেসর দ্বারা চালিত। 5,100mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ দেয়। এটি 30W ওয়্যার্ড ও 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি 30 মিনিটে 50 শতাংশ চার্জ হবে।

গুগলের নয়া ফোন Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। এটি Android 23 পর্যন্ত আপগ্রেড হবে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Titan M2 সিকিউরিটি চিপ, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্স কোটিং, সার্কেল টু সার্চ, এমার্জেন্সি SOS, স্টেরিও স্পিকার, NFC, ডুয়াল মাইক্রোফোন, ইত্যাদি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Minimalist and compact design
  • Bright HDR-certified display
  • Reliable still camera performance
  • Clean UI with handy AI features
  • 7 years of updates
  • Wireless charging
  • Good battery life
  • Bad
  • Thick display borders
  • Average video recording quality
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 16
Resolution 1080x2424 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »