Google Pixel 9a ভারতে 2025 সালের মার্চে লঞ্চ হয়েছিল।
Photo Credit: Google
Google Pixel 9a is equipped with a dual camera setup
Google Pixel 10a লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারি 18। সেই দিন ফ্লিপকার্টে প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনটির বুকিং শুরু হয়ে যাবে। লেটেস্ট মডেল বাজারে আনার আগে গত বছরের Pixel 9a মডেলে বড় মাপের ডিসকাউন্ট অফার করছে মার্কিন সংস্থাটি। এটি লঞ্চ প্রাইসের চেয়ে 11,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এছাড়াও, গ্রাহকরা ক্রেডিট কার্ড ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে দাম আরও কমিয়ে আনতে পারবে। এই স্মার্টফোনে 7 বছর Android আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এতে IP68 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, তিনটি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, P-OLED ডিসপ্লে, ও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Google Pixel 9a গত বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছিল 49,999 টাকা। এখন Amazon ফোনটিকে 38,994 টাকায় বিক্রি করছে। অর্থাৎ সরাসরি 11,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,169 টাকা ক্যাশব্যাক মিলবে। ফোনের অবসিডিয়ান কালার অপশনে অফার প্রযোজ্য।
এছাড়াও, Axis ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে যথাক্রমে 1,750 টাকা ও 1,500 ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্য দিকে, ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের EMI লেনদেনে 2,250 টাকা ছাড় দেওয়া হচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 36,600 টাকা পর্যন্ত দাম মিলতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।
গুগল পিক্সেল 9এ স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি ডুয়াল পিক্সেল PDAF, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এবং f/1.7 অ্যাপারচারের সাথে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য f/2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের একটাই সেলফি ক্যামেরা আছে। ফোনে 3.5 মিমি হেজফোন জ্যাক নেই৷ তবে স্টেরিও স্পিকার আছে।
হ্যান্ঢসেটের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), HDR, এবং 2,700 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 3 কভার আছে। ফোনে Tensor G4 প্রসেসর এবং Titan M2 সিকিউরিটি চিপ ব্যবহার করা হয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,100mAh ব্যাটারি। এটি 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999