YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে

Google থার্ড পার্টি মোবাইল ব্রাউজারে সাবস্ক্রিপশন ছাড়া YouTube ব্যাকগ্রাউন্ড প্লে ব্লক করছে।

YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে

Photo Credit: Unsplash/Collabstr

YouTube reportedly blocks background playback for free users on third party browsers

হাইলাইট
  • YouTube থার্ড পার্টি ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লে বন্ধ করে দিচ্ছে
  • প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া ফোনের ব্যাকগ্রাউন্ডে অডিও-ভিডিও চলবে না
  • ইউটিউব গত বছর নভেম্বরে অ্যাড ব্লকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল
বিজ্ঞাপন

YouTube দেখার জন্য এক পয়সাও খরচ করতে হয় না। কিন্তু গুগলের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি টাকার বিনিময়ে বেশ কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করে, যেগুলোর অ্যাক্সেস সাধারণ বিনা পয়সার ব্যবহারকারীরা পান না। YouTube Premium প্ল্যানের সাবস্ক্রিপশন কেনা থাকলে বিজ্ঞাপনহীন বা অ্যাড-ফ্রি কনটেন্টের পাশাপাশি, ফোনের ব্যাকগ্রাউন্ডে অডিও বা ভিডিও চালানো যায়। তবে পেইড ফিচার বিনামূল্যে ব্যবহারের বেশ কিছু উপায় দীর্ঘদিন ধরেই প্রচলিত ছিল। যেমন ক্রোমের পরিবর্তে অন্য ব্রাউজারে গিয়ে অ্যাড ব্লকার চালু করে বারবার বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই পছন্দের ভিডিও উপভোগ করা যেত। সাথে মিলতো ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখার সুবিধা। কিন্তু সেই জুগাড় এবার বন্ধ হওয়ার পথে।

YouTube থার্ড পার্টি ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লে বন্ধ করছে

সাবস্ক্রিপশন না কিনে বিনামূল্যে প্রিমিয়াম ফিচার্স ব্যবহারকে ঘিরে ইউটিউব এবং ইউজারদের মধ্যে যে লুকোচুরি চলছিল, সেই খেলায় মোক্ষম চাল দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুসারে, অন্য ব্রাউজারে প্রিমিয়ার প্ল্যান ছাড়াই ভিডিও কিংবা অডিও ব্যাকগ্রাউন্ডে চালানোর বৈশিষ্ট্যটি আর কাজ করছে না। অর্থাৎ, প্রিমিয়াম ফিচারগুলিকে সাবস্ক্রিপশনের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছে।

ইউটিউব প্রিমিয়ামের অন্যতম আকর্ষণ ছিল 'ব্যাকগ্রাউন্ড প্লে'। সহজ ভাষায় বললে, অ্যাপ মিনিমাইজ বা ফোনের স্ক্রিন অফ রাখলেও অডিও ও ভিডিও চলতে থাকা। তবে স্যামসাং ইন্টারনেট, ফায়ারফক্স, বা ব্রেভ-এর মতো থার্ড পার্টি মোবাইল ব্রাউজারে ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা সম্ভব হচ্ছিল। ফলে লোকসানের মুখে পড়ছিল গুগল। তাই অবশেষে কড়া ব্যবস্থা নিয়ে সেই সমস্ত লুপহোল বন্ধ করে দিচ্ছে মার্কিন টেক জায়ান্ট।

অনেক ইউজার দাবি করছেন, ব্রাউজারে আগের মতো ব্যাকগ্রাউন্ডে অডিও শোনা যাচ্ছে না। অ্যাপ মিনিমাইজ করলে বা ফোনের স্ক্রিন বন্ধ রাখার সাথে সাথে অডিও বন্ধ হয়ে যাচ্ছে। কিছু ইউজার আরও বলেছেন, অডিও বন্ধ হওয়ার ঠিক আগে "মিডিয়া অনগোয়িং অ্যাক্টিভিটি" লেখা একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে, তারপর মিডিয়া  কন্ট্রোল অদৃশ্য হয়ে যাচ্ছে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, ইউটিউব যে নতুন আপডেট এনেছে, তাতে সাবস্ক্রিপশন না থাকলে আর ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ফিচার ব্যবহার করা যাবে না। এটি শুধুমাত্র প্রিমিয়াম প্ল্যানে উপলব্ধ থাকবে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে অ্যাড ব্লকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল গুগল। যারা অ্যাড ব্লকার চালু রেখে ব্রাউজারে ইউটিউব দেখতেন, তাদের একটি বড় অংশের কাছে ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দিয়েছিল।

অ্যাড ব্লকার যুক্ত অন্য ব্রাউজারে ভিডিও লোড না হওয়া ও প্লেব্যাক আটকে যাওয়ার মতো সমস্যা দেখা যাচ্ছিল। এবার বিনামূল্যে ব্যবহার করার আরও একটি ফিচার (ব্যাকগ্রাউন্ড প্লে) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »