Google Pixel 10a-র দাম আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল, মিলবে 256 জিবি স্টোরেজ

দু'টি শপিং ওয়েবসাইট থেকে Google Pixel 10a এর স্টোরেজ এবং দাম সম্পর্কিত তথ্য সামনে এসেছে।

Google Pixel 10a-র দাম আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল, মিলবে 256 জিবি স্টোরেজ

Photo Credit: Google

Google Pixel 10a will be available to pre-order in India from February 18 via Flipkart

হাইলাইট
  • Google Pixel 10a আগামী সপ্তাহে ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে
  • এটি 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করবে
  • পূর্বসূরী Pixel 9a গত বছর মার্চে ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল
বিজ্ঞাপন

Google Pixel 10a ফেব্রুয়ারি মাসের 18 তারিখে ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। সেই দিন ফ্লিপকার্টে মিড-রেঞ্জ ফোনটির অগ্রিম বুকিং নেওয়া শুরু হবে। অফিসিয়াল লঞ্চের আগেই দু'টি শপিং ওয়েবসাইট থেকে স্মার্টফোনের স্টোরেজ এবং দাম সম্পর্কিত তথ্য সামনে এসেছে। টিজার থেকে স্পষ্ট, Google Pixel 10a এর ডিজাইনে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন থাকছে না। 2025 সালে Pixel 9a যেমন লুকসের সাথে লঞ্চ হয়েছিল, উত্তরসূরী মডেল একইরকম দেখতে হবে। গুগলের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো নতুন হ্যান্ডসেট সাতটি মেজর OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট পাবে আশা করা হচ্ছে।

Google Pixel 10a দাম ও স্টোরেজ অপশন

ইতালির Epto.it ই-কমার্স সাইটে Pixel 10a লিস্টেড আছে 626 ইউরোতে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 টাকার সমান। এটি 128 জিবি স্টোরেজ কনফিগারেশন৷ 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 740.91 ইউরো (প্রায় 80,000 টাকা)। ফোনটি ফগ গ্রে, অবসিডিয়া, ও পার্পেল কালার অপশনে তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে।

অন্য দিকে, নরওয়ের Computersalg.no গুগলের আপকামিং ফোনের 128 জিবি স্টোরেজ ভার্সন 7,466 নরওয়েজীয় ক্রোন মূল্যে (প্রায় 71,000 টাকা) লিস্টিং করেছে। হ্যান্ডসেটের 256 জিবি স্টোরেজ অপশনের দাম টাকার অঙ্কে প্রায় 82 হাজার। তবে এটি এমআরপি নাকি সেলিং প্রাইস, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, Google Pixel 9a গত বছর মার্চ মাসে ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন ফ্লিপকার্টে 40,000 টাকার নিচে বিক্রি হচ্ছে। এখন দেখার বিষয় হল Pixel 10a কত দামে এ দেশে রিলিজ হয়। কারণ ইউরোপে সম্ভাব্য দাম তুলনামূলকভাবে বেশ চড়া বলে মনে হচ্ছে। Pixel a সিরিজের ফোনগুলোর জন্য যেমন দাম প্রত্যাশা করা হয়, তার চেয়ে অনেকটা বেশি।

ডিজাইনের কথা বললে, গুগল পিক্সেল 10এ দেখতে পিক্সেল 9a এর মতোই। ফোনে আগের মতোই মেটাল ফ্রেম আছে। ডিভাইসের ব্যাক প্যানেলে একটি পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ স্ক্রিনের মাঝখানে একটি হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা আছে। শোনা যাচ্ছে, ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,100mAh ব্যাটারি। এর সাথে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি থাকবে।

Pixel 10a এর সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত OLED ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। ডিভাইসটি Tensor G4 প্রসেসর ও Titan M2 সিকিউরিটি চিপের সাথে আসতে পারে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »