Google Play Store-এ এসে গেল বহু প্রতীক্ষিত Asphalt 9: Legends

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুলাই 2018 18:08 IST
হাইলাইট
  • Android গ্রাহকরা Play Store এ গিয়ে রেজিস্টার করতে পারবেন
  • Gameloft এর অফিশিয়াল সাইটে গিয়েও গ্রাহকরা রেজিস্টার করতে পারবেন
  • আপাতত শুধুমাত্র ফিলিপিন্স, থাইল্যান্ড ও ফ্রান্সে এই গেম লঞ্চ হয়েছে

Gameloft এর অন্যতম জনপ্রিয় আর্কেড রাসিং গেম Asphalt। মোবাইলে এই গেম খেলা যায়। এই সিরিজের লেটেস্ট গেম Asphalt 9: Legends। শিঘ্রই Android ও iOS এ Asphalt 9: Legends লঞ্চ হবে। Asphalt 9: Legends এর জন্য প্রি রেজিস্টার করে ফেলতে পারেন। Android গ্রাহকরা Play Store এ গিয়ে Asphalt 9: Legends এর জন্য রেজিস্টার করতে পারেন। Asphalt 9: Legends ডাউনলোড শুরু হলে রেজিস্টার্ড গ্রাহকদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আপাতত শুধুমাত্র ফিলিপিন্স, থাইল্যান্ড ও ফ্রান্সে এই গেম লঞ্চ হয়েছে।

Asphalt 9: Legends কবে লঞ্চ হবে তা জানায়নি Gameloft। তবে প্রি-রেজিস্টার লিঙ্ক সামনে আসায় মনে হচ্ছে খুব শিঘ্রই এই গেম লঞ্চ হবে। Gameloft এর অফিশিয়াল সাইটে গিয়েও গ্রাহকরা Asphalt 9: Legends এর জন্য রেজিস্টার করতে পারবেন। এখানে আপনার ইমেল এর মাধ্যমে নিজেকে রেজিস্টার করতে হবে। গেম ডাউনলোড শুরু হলে আপনার আপনাকে সেই খবর ইমেলে জানিয়ে দেবে কোম্পানি।

প্রি রেজিস্টার করলে Android গ্রাহকদের বোনাস দেওয়ার কথা জানিয়েছে Gameloft। কোম্পানি জানিয়েছে লঞ্চের আগে প্রতি সপ্তাহে এই বোনাস আনলক হবে। এছাড়াও গেম ডাউনলোডের সময় একাধিক অতিরিক্ত জিনিস গেমের মধ্যে পাওয়া যাবে। যদিও তা ঠিক কী তা জানায়নি Gameloft। প্রত্যেক সপ্তাহে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তা দেখে নিতে হবে।

Google Play লিস্টিং থেকে জানা গিয়েছে Asphalt 9: Legends এ থাকবে আরও ভালো ভিজুয়াল, আপগ্রেডেড কনসোল এক্সপেরিয়েন্স, আরও বেশি কাস্টমাইজেশান। এই গেমে মাল্টিপ্লেয়ার এক্সপেরিয়েন্স ঝেলে সাজানো হয়েছে।  এই গেম ডাউনল্ডের জন্য ফোনে Android 4.3 বা তার বেশি ভার্সান চলতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Asphalt 9, Gameloft
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple Pay লঞ্চ হল ভারতে, UPI-এর থেকে কতটা আলাদা জেনে নিন
  2. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  3. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  4. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  5. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  6. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  8. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  9. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  10. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.