Players can redeem one code each day
Photo Credit: Krafton
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) তাদের নতুন 4.6 আপডেটে মিডনাইট হান্টার্স মোডের ঘোষণা করেছে। নয়া আপডেটে খেলোয়ারদের অতিপ্রাকৃত শক্তির সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা দিচ্ছে এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম। Crafton India নতুন আপডেটের পাশাপাশি 50টি ফ্রেশ রিডিম প্রকাশ করেছে। কোডগুলি ব্যবহার করে প্লেয়াররা গেমের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবে। প্লেয়াররা শুধুমাত্র BGMI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিডিম কোডগুলি ব্যবহার করতে পারবে। গেমটির ডেভেলপার সংস্থা জানিয়েছে, রিডিম কোডের ভ্যালিডিটি আগামী সেপ্টেম্বর 25 পর্যন্ত বৈধ থাকবে। তবে প্রতিটি কোড নির্দিষ্ট সংখ্যক খেলোয়ার রিডিম করতে পারবে।
ক্রাফটন ইন্ডিয়া লেটেস্ট বিজিএমআই রিওয়ার্ড ড্রপে মোট পঞ্চাশ কোড যোগ করেছে। ফলে আরও বেশি ইন-গেম আইটেম সংগ্রহ করার সুযোগ পাবে প্লেয়াররা। কত দ্রুত খেলোয়াররা কোডগুলি ব্যবহার করছেন, তার উপরেই পুরস্কার পাওয়ার সুযোগ নির্ভর করবে।
MAZBZAEN9DX6AQ7EMAZCZAEQP9BFWWFBMAZDZWE6U433BG86MAZEZ6SG3QKTAWTGMAZFZGSBAQNWSA9JMAZGZ4MFPSVH3G89MAZHZ5RSUD5SVXKCMAZIZH6AKBK3BUDJMAZJZHU5WVBDQE9AMAZKZ7C3W4XDJXFFMAZLZFPDNWFCTDPCMAZMZGMPWCKJGUPVMAZNZKPUV93BBPD4MAZOZV5WF43ADTSJMAZPZXRGK9PBB6XKMAZQZM553UJ9AN9UMAZRZB3FNJJR79SCMAZVZSHRGMBH6D8UMAZTZD4PHBFFTN6JMAZUZRDRW435BHF8MAZBAZGKTJEE99DQMAZBBZWXVDVW6HNPMAZBCZUCGU3EJMAHMAZBDZ6QSSC4TW6KMAZBEZVHQWBDE9RFMAZBFZQD3JTBDTU9MAZBGZ5UWA6HUWH9MAZBHZEUMCJDFXPVMAZBIZN46F8DD4UJMAZBJZH9N3ETNRDKMAZBKZ57FDT4RMPXMAZBLZEDPE85EDVVMAZBMZJMU8J867VVMAZBNZWX98FVJUTFMAZBOZ8EJ73DCWNJMAZBPZH953JXA8CSMAZBQZPCNT3BJ3F8MAZBRZ6TBSMKTCS5MAZBVZ6SWK8FWEUXMAZBTZPDE3GJ8NUPMAZBUZM6Q6HAJCMCMAZCAZ4U4VS9UKRWMAZCBZMJE44VA3FSMAZCCZQFANJDJJWHMAZCDZ9DSWNVKP6FMAZCEZ85FAENB8KMMAZCFZ8AAA3BR5VPMAZCGZ4QET63N3CNMAZCHZ4FEWHG8KM8MAZCIZ6P4CX5XUSX1. বিজিএমআই-এর ওয়েবসাইটে রিডিম সেন্টারে যান।
2. ক্যারেক্টার আইডি ও উপরের যে কোনও একটি কোড দিন।
3. ভেরিফিকেশন কোড ও ক্যাপচা এন্টার করার পর রিডিম অপশনে ক্লিক করুন।
4. কোড সফলভাবে রিডিম হলে পুরস্কার প্লেয়ারের ইন-গেম মেইলবক্সে পাঠিয়ে দেওয়া হবে।
5. রিডিম কোড থেকে পাওয়া রিওয়ার্ড 30 দিনের মধ্যে ক্লেইম করতে হবে।
মনে রাখবেন, প্রতিটি কোড সর্বোচ্চ 10 জন প্লেয়ার রিডিম করতে পারবে। এ ক্ষেত্রে আগে ব্যবহার করলে আগে পাওয়ার ভিত্তিতে কোডের সুবিধা দেওয়া হবে। একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটাই কোড রিডিম করা সম্ভব হবে। একজন প্লেয়ার দৈনিক একটি করে কোড ব্যবহার করতে পারবে।
এছাড়াও, প্লেয়াররা গেস্ট অ্যানকাউন্টের মাধ্যমে কোনও রিডিম কোড ব্যবহার করতে পারবে না। কোনও কোডের ব্যবহারের সীমা পূর্ণ হয়ে গেলে গেমে সেই সংক্রান্ত নোটিফিকেশন দেখা যাবে। এক মাসের মধ্যে রিওয়ার্ড সংগ্রহ না করলে মেয়াদ শেষ হয়ে যাবে।
উল্লেখ্য, BGMI 4.6 আপডেটে যুক্ত মিডনাইট হান্টার্সের মাধ্যমে প্লেয়াররা যে কোনও একটি দলের হয়ে খেলতে পারবে। এই মোডে ভ্যাম্পায়ার বা ভ্যাম্পায়ার শিকারীর টিমে যোগ দেওয়া যাবে। ম্যাচ চলাকালীন ভ্যাম্পায়াররা বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আর হান্টারদের ব্লডওয়াকার ও ভ্যাম্পায়ার এল্ডারের মতো শক্তিশালী প্রাণীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.