BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব

BGMI-এর আর্কটিক ক্রনিকলস থিম নর্স পুরাণের দানবীয় সামুদ্রিক সাপ ওরমুনগান্দারের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে।

BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব

Photo Credit: Krafton India

BGMI 4.7 update will release on November 18

হাইলাইট
  • BGMI 4.7 আপডেট নভেম্বর 18 প্রকাশ হবে
  • Krafton India নতুন শীতকালীন থিম মোড যুক্ত করছে
  • বিজিএমআইতে আর্কটিক ক্রনিকলস নামে একটি নতুন থিম মোড মিলবে
বিজ্ঞাপন

Krafton India এবার BGMI 4.7 আপডেট প্রকাশের তারিখ ঘোষণা করেছে। আগামী নভেম্বর 18 থেকে এই নতুন আপডেট পাওয়া যাবে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (বিজিএমআই)-তে আর্কটিক ক্রনিকলস (Arctic Chronicles) নামে একটি নতুন শীতকালীন থিম মোড যুক্ত হতে চলেছে। নতুন থিমটি নর্স (নরওয়ে) পুরাণের দানবীয় সামুদ্রিক সাপ ওরমুনগান্দারের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছে ক্রাফটন ইন্ডিয়া। এই থিম মোডের হাত ধরে Erangel, Livik, এবং Vikendi ম্যাপে একাধিক পরিবর্তন দেখা যাবে বলে জানা গিয়েছে। আর্কটিক ক্রনিকলস নভেম্বর 18 থেকে 2027 সালের জানুয়ারি 18 পর্যন্ত উপলব্ধ থাকবে।

BGMI 4.7 আপডেটে নতুন থিম মোড আসছে

আর্কটিক ক্রনিকলস মোডে বিজিএমআই প্লেয়ারদের এক প্রাচীন বিশালাকার প্রাণীর মুখোমুখি হতে হবে। এর শরীরের বিভিন্ন অংশ যুদ্ধক্ষেত্রের অংশ হয়ে উঠবে। তিন ম্যাপেই প্রাণীটির উপস্থিতি সরাসরি গেমপ্লের সঙ্গে যুক্ত থাকবে। নতুন নতুন জায়গা ঘুরে দেখার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের সুযোগ পাবে খেলোয়াড়রা।

ক্রাফটন ইন্ডিয়া বলেছে, খেলোয়াররা শিঙা বাজিয়ে প্রাণীটিকে জাগিয়ে তুলতে পারবে। তারা মুখোমুখি লড়াইতেও অবতীর্ণ হতে পারবে। তবে সংস্থা নতুন ফিচারের সম্পূর্ণ গেমপ্লে এক্সপিরিয়েন্স প্রকাশ করেনি। নর্স পুরাণ অনুসারে, মহাপ্রলয়ের সময় বজ্রের দেবতা থরের সঙ্গে ওরমুনগান্দারের ভয়ঙ্কর যুদ্ধ হয়।

BGMI 4.7 আপডেটের অংশ হিসেবে অরও দুটি নতুন মরশুমি অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। ডিসেম্বর 3 থেকে Erangel Subzero মোড চালু হবে। এই মোডের গল্প হল, গোপন বৈজ্ঞানিক পরীক্ষায় ভুলের কারণে একাধিক স্যাটেলাইট দ্বীপে ভেঙে পড়ে। তারপর স্যাটেলাইটগুলি থেকে ঠান্ডা গ্যাস ছড়িয়ে পড়ে গোটা এলাকার আবহাওয়া পাল্টে দেয়।

প্লেয়াররা বরফে ঢাকা জায়গা দেখতে পাবে। স্যাটেলাইট ভেঙে পড়ার জায়গা থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করা যাবে। Sosnovka ব্রিজের একাংশ ভেঙে পড়বে। নতুন মোডে প্রতিকূল ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষ সরঞ্জাম ও নতুন যানবাহন থাকবে।

এছাড়াও, ডিসেম্বর 17 থেকে বিজিএমআই গেমে স্নো ফেস্টিভ্যাল নামে একটি উৎসবের থিম যুক্ত হবে। এই আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হবে নতুন বছর বা 2027 সাল উদযাপন। ডিসেম্বরের শেষ দিন ভারতীয় সময় রাত আটটা থেকে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার বেশিরভাগ ম্যাপের আকাশে বিশাল আকারের নিউ ইয়ার কাউন্টডাউন দেখা যাবে।

নতুন বছরে পা দিতেই আকাশজুড়ে আতশবাজির প্রদর্শনী দেখা যাবে। ক্রাফটন জানিয়েছে যে, তারা বিজিএমআই 4.7 আপডেট প্রকাশের আগে গেমটির নতুন ফিচার্স নিয়ে আরও ট্রেলার এবং বিস্তারিত তথ্য প্রকাশ করবে। আর তার জন্য সংস্থার অফিশিয়াল ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  2. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  3. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  4. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  5. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  6. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  7. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  8. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  9. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  10. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »