13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং

GTA 6 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে আগামী নভেম্বর 19।

13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং

Photo Credit: Rockstar Games

Grand Theft Auto 6 (GTA 6) is available for pre-loading in India

হাইলাইট
  • GTA 6 এখন ভারতে প্রি-লোডের জন্য উপলব্ধ
  • গেমটি PlayStation 5 ও Xbox Series X ও Series S-এ প্রি-লোড করা যাচ্ছে
  • এখন ডাউনলোড করলেও নভেম্বর 19-এর আগে খেলা যাবে না
বিজ্ঞাপন

Grand Theft Auto 6 (GTA 6) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে প্রি-লোডের জন্য উপলব্ধ হয়েছে। যাঁরা অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমটি প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা এখন ফাইল ডাউনলোড করে রাখতে পারবেন। রকস্টার গেমস এই মুহূর্তে PlayStation 5 এবং Xbox Series X ও Series S কনসোলে গেমটি আগেই লোড করতে দিচ্ছে। তবে এখন ডাউনলোড করলেও নভেম্বর 19 লঞ্চের আগে খেলা যাবে না। Grand Theft Auto V প্রকাশের 13 বছর পর নতুন সংস্করণ আনছে গেমটির ডেভেলপার সংস্থা। উল্লেখ্য, 2023 সালের বড়দিনের মুখে GTA 6 বাজারে আনার কথা ঘোষণা করেছিল রকস্টার গেমস।

প্লেস্টেশন 5 কনসোলে জিটিএ 6 প্রি-লোডের সুবিধা সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলের জন্য আজ সকাল 5টা 30 মিনিট থেকে ডাউনলোডের সুবিধা চালু করা হয়েছে। পরশুদিন গেমটির ফিজিক্যাল কপি বাজারে আসতে পারে। তবে রিপোর্ট বলছে, কপির সঙ্গে কোনও ডিস্ক থাকবে না। গেম ডাউনলোড করার জন্য ফিজিক্যাল কপিতে একটি কোড দেওয়া থাকবে।

GTA 6 কীভাবে ডাউনলোড করবেন?

যাঁরা PlayStaion 5 বা PS5 Pro কনসোলে GTA 6 প্রি-অর্ডার করেছেন, তাঁরা প্লেস্টেশন স্টোরে গিয়ে  ডাউনলোড করতে পারবেন। এর জন্য কনসোলে প্লেস্টেশন স্টোর খুলে গ্রান্ড থেফট অটো 6 লিখে সার্চ করতে হবে। তারপর গেমটির অফিসিয়াল স্টোর পেজ খুলে প্রি-লোড বা ডাউনলোড অপশন বেছে নিতে হবে।

এছাড়াও, প্লেয়াররা নিজেদের গেম লাইব্রেরিতে গিয়েও প্রি-অর্ডার করা গেম খুঁজে ডাউনলোড অপশন দেখতে পাবে৷ গেমের ফাইল ডাউনলোড ও ইনস্টল হয়ে গেলে সেটি কনসোলে লক অবস্থায় চলে যাবে৷ অর্থাৎ নভেম্বর 19 প্রকাশ না হওয়া পর্যন্ত খেলা যাবে না।

Xbox ব্যবহারকারীরাও GTA 6 লঞ্চের আগে গেমটি ডাউনলোড করে রাখতে পারবে। এর জন্য Xbox Series X বা Series S কনসোলে Microsoft Store খুলে গেমের নাম লিখে সার্চ করতে হবে। তারপর জিটিএ 6-এর স্টোর পেজে গিয়ে ইনস্টল বা ডাউনলোড অপশন বেছে নিতে হবে। এখানেও রকস্টার গেমসের নির্ধারিত লঞ্চের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, ভারতে গ্র্যান্ড থেফট অটো স্ট্যান্ডার্ড এডিশনের দাম 5,999 টাকা রেখেছে রকস্টার গেমস। আল্টিমেট এডিশন কিনতে খরচ হবে 7,499 টাকা। গেম খেলার জন্য পর্যাপ্ত স্টোরেজ ফাঁকা রাখতে হবে। রিপোর্ট বলছে, এই গেম 212 জিবি পর্যন্ত জায়গা দখল করতে পারে। তবে কনসোল অনুযায়ী গেমের চূড়ান্ত ফাইল সাইজ কমবেশি হতে পারে। গেমটি PC-তে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রকস্টার গেমস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  2. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  3. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  4. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  5. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  6. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  7. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  8. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  9. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  10. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »