List of BGMI redeem codes for August 26, 2026
Photo Credit: Unsplash/I'M ZION
Krafton India তাদের Battlegrounds Mobile India (BGMI)-এর জন্য মোট 50টি নতুন রিডিম কোড প্রকাশ করেছে। আজকের নতুন কোড ড্রপের মাধ্যমে প্লেয়াররা Suave Master Set ফ্রি-তে আনলক করার সুযোগ পাবেন, যা আসলে একটি এক্সক্লুসিভ পোশাকের সেট। এটি সুন্দর ডিজাইনের জন্য বেশ জনপ্রিয়। এছাড়াও, নতুন রিডিম কোডগুলির মাধ্যমে গেমের ভিতরে বেশ কিছু লিমিটেড টাইম রিওয়ার্ড জেতার সুযোগ মিলবে। ব্যাটেল রয়্যাল গেমটির পঞ্চম অ্যানিভার্সারি এডিশন 4.5 আপডেট উপলক্ষে নিয়মিত রিডিম কোড প্রকাশের ধারা বজায় রেখেছে ক্রাফটন ইন্ডিয়া। সম্প্রতি BGMI-এর নতুন আপডেটে CarryMinati একটি আলাদা চরিত্র হিসেবে যুক্ত হয়েছে।
নিচের কোডগুলির ভ্যালিডিটি সেপ্টেম্বর 25 পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কোড সীমিত সংখ্যক খেলোয়ার ব্যবহার করতে পারবে। যদি নির্দিষ্ট সীমা পার হয়ে যায়, তাহলে কোডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে সেটি নাও কাজ করতে পারে। তাই যত দ্রুত সম্ভব কোডগুলি রিডিম করা বুদ্ধিমানের কাজ।
এইবারের বিজিএমআই রিডিম কোড ড্রপের সবচেয়ে আকর্ষণীয় পুরষ্কার হল সুয়েভ মাস্টার সেট। এটি একটি স্টাইলিশ এবং মার্জিত আউটফিট, যা ম্যাচ চলাকালীন চরিত্রের লুক বদলে দেবে। অন্যান্য পুরস্কারের মধ্যে থাকছে বিভিন্ন ওয়েপন স্কিন, আউটফিট, এবং ইউসি (আননোন ক্যাশ)। উল্লেখ্য, আগস্ট 21-এর কোড ড্রপে সবথেকে বড় রিওয়ার্ড ছিল Cyber Icon Vector স্কিন।
মাথায় রাখবেন, নতুন রিডিম কোডগুলির ভ্যালিডিটি সেপ্টেম্বর 25, 2026 পর্যন্ত। প্রতিটি কোড সর্বোচ্চ 10 জন প্লেয়ার ব্যবহার করতে পারবে। অর্থাৎ যে আগে রিডিম করবে, সে আগে রিওয়ার্ড পাবে। একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটাই কোড রিডিম হবে। গেস্ট অ্যানকাউন্ট থেকে কোড রিডিম করা যাবে না। এবং ইন-গেম মেইলে রিওয়ার্ড আসার 30 দিনের মধ্যে সেটি ক্লেইম করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.