পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 অক্টোবর 2026 16:00 IST
হাইলাইট
  • Google অ্যাকাউন্টে 2FA চালু করলে নিরাপত্তার অতিরিক্ত স্তর যোগ হয়
  • পাসওয়ার্ড ফাঁস বা চুরি হলেও অ্যাকাউন্টে দ্বিতীয় কেউ লগ ইন করতে পারবে না
  • ডিভাইসে OTP না এলেও ব্যাকআপ কোড দিয়ে গুগল অ্যাকাউন্টে ঢুকতে পারবেন

Here's how you can turn on two-factor authentication for Google Account

Photo Credit: Unsplash/Firmbee.com

Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড কখনই অন্য কাউকে জানানো উচিত নয়। বর্তমানে একটা পাসওয়ার্ড দিয়েই গুগলের সমস্ত পরিষেবা ব্যবহার করা যায়, তা সে ড্রাইভ হোক বা ফটোস। এছাড়াও, এখন বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ও অ্যাপে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করার সুবিধা পাওয়া যাচ্ছে। তাই কোনওভাবে পাসওয়ার্ড ফাঁস অথবা চুরি হয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়া খুব চিন্তার বিষয়। এই কারণেই গুগল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এটি অন করা থাকলে আপনার পাসওয়ার্ড ফাঁস, চুরি বা অন্য কারও হাতে চলে গেলেও ভয়ের ব্যাপার নেই।

Google অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের সুবিধা

গুগল অ্যাকাউন্টে নাম ঠিকানা, ও আর্থিক তথ্যের মতো পার্সোনাল ডেটা সংরক্ষিত থাকতে পারে। তাই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে সংবেদশীল তথ্য বেহাত হয়ে যাওয়ার ভয় কম। কারণ পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পরেও এসএমএসে-এ আসা কোড দিয়ে দ্বিতীয় বার ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। এর ফলে অ্যাকাউন্ট হ্যাঁকের ঝুঁকি কমে যায়। গুগল অ্যাকাউন্টে 2FA কীভাবে চালু করবেন, তা আজকের প্রতিবেদনে বিস্তারিত আকারে ধাপে ধাপে জানানো হল।

Advertisement

Google অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করবেন?

1. প্রথমে আপনার কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন বা ট্যাবে ক্রোম অথবা অন্য কোনও ব্রাউজার খুলুন।
2. স্ক্রিনের পরের বাঁদিকে থাকা প্রোফাইল ফটোতে ট্যাপ করুন।
3. তারপর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।
4. গুগল অ্যাকাউন্ট পেজে সরাসরি যেতে চাইলে এখানে ক্লিক করুন।
5. এবার বাঁদিকের মেনু থেকে সিকিউরিটি ও সাইন ইন সিলেক্ট করুন।
6. তারপর হাউ ইউ সাইন ইন টু গুগল অপশনে গিয়ে 2-স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করুন।
7. আপনার গুগল অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ড দিলে একটি নতুন স্ক্রিন খুলে যাবে।
8. এরপর দ্বিতীয়বার ভেরিফিকেশনের পদ্ধতি হিসেবেপাসকি, সিকিউরিটি কি বা অথেন্টিকেটর সেটআপ করতে পারবেন।

মনে রাখবেন, 2FA চালুর সময় গুগল আপনাকে বেশ কিছু ব্যাকআপ কোড দেবে। সেই কোডগুলো কোথাও লিখে রাখতে বা সেভ করতে ভুলবেন না। যদি কখনও অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যায় বা সাইন ইন করতে সমস্যা হয়, তাহলে ব্যাকআপ কোড কাজে লাগবে।

এছাড়াও, যে কোনও প্রযুক্তির মতো টু-স্টেপ ভেরিফিকেশন বা অথেন্টিকেশন ব্যবস্থার কিছু অসুবিধা আছে। অনেক সময় মোবাইল নেটওয়ার্কে সমস্যার কারণে ওটিপি আসতে দেরি হয়। ফলে জরুরি কাজের সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতেও যে কোনো একটি ব্যাকআপ কোড ব্যবহার করে সাইন ইন করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  2. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  3. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  4. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  5. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  6. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  7. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  8. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  9. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  10. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.