One of the key features of ChatGPT Images 2.6 is GIF creation
Photo Credit: Reddit/r/ChatGPT
OpenAI নতুন ইমেজ জেনারেশন মডেল Images 2.6 প্রকাশ করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি তৈরির মডেলটি ChatGPT, Codex, এবং API-তে ব্যবহার করা যাবে। এটি সেপ্টেম্বরে প্রকাশিত Images 2.5 মডেলের তুলনায় বেশ কিছু আপগ্রেড পেয়েছে। যার মধ্যে রয়েছে আরও দ্রুত ছবি তৈরি, উন্নত গুণমান, এবং ছবিকে অ্যানিমেটেড জিআইএফে (GIF) রূপান্তর করার সুবিধা। OpenAI-এর নতুন মডেল একাধিকবার এডিট করার পরে ছবির ডিটেলস একই রকম রাখবে বলে দাবি করা হচ্ছে। স্যাম অল্টম্যানের সংস্থা ডেভেলপারদের জন্যও দুটি নতুন এআই ইমেজ মডেল নিয়ে এসেছে: GPT-Image 2.6 Flare ও Sunburst।
ওপেনএআই দাবি করেছে, ভার্সনের তুলনায় ইমেজেস 2.6 মডেলের ছবি তৈরির গতি 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল জিআইএফ ক্রিয়েশন। এই ধরনের ডিজিটাল ইমেজ বা ছবি তৈরির ফরম্যাট বানানো আরও সহজ করে তুলেছে চ্যাটজিপিটি। শুধুমাত্র টেক্সট প্রম্পট নয়, রাফ স্কেচ অথবা যে কোনও ছবির উপর ভিত্তি করে জিআইএফ বানানো যাবে।
চ্যাটজিপিটির নতুন ফিচার সোশ্যাল মিডিয়া রিয়্যাকশন, মিম, অ্যানিমেটেড চরিত্র, ও ব্র্যান্ড ম্যাসকট তৈরিতে কাজে লাগবে। দীপাবলির শুভেচ্ছা জানাতে চান? আলপনা, প্রদীপ, আতশবাজি, ও বিভিন্ন রঙের সমন্বয়ে জিআইএফ তৈরি করতে পারবেন। অ্যানিমেশনের স্পিড নিজের প্রয়োজন অনুসারে বদলানো, নির্দিষ্ট ফ্রেম এডিট করা, ও অন্যদের সঙ্গে শেয়ার করার অপশন থাকবে।
ছবি তৈরির কোয়ালিটি ও স্পিড, দুই ক্ষেত্রেই উন্নতি আনার দাবি করছে ওপেনএআই। নতুন Images 2.6 মডেলের সাহায্যে পেশাদার মানের পোস্টার ও প্রোডাক্ট ইমেজ তৈরি করা যাবে। কোনও ছবি একাধিকবার এডিট করার সময় চরিত্রের চেহারা, পণ্যের ডিজাইন, ও ব্র্যান্ডের বিভিন্ন এলিমেন্ট যাতে অপরিবর্তিত থাকে, সে দিকেও বিশেষ নজর দিয়েছে কোম্পানি। বারবার পরিবর্তন করলেও ছবির মূল বৈশিষ্ট্যগুলি একই রাখা সহজ হবে।
ওপেনএআই এবার SVG এক্সপোর্ট সাপোর্টও এনেছে৷ ফলে নিজেদের বানানো ডিজাইন এসভিজি ফরম্যাটে এক্সপোর্ট করে ওয়েবসাইট, অ্যাপ, ও বিভিন্ন প্রিন্টেড মেটেরিয়ালে ব্যবহার করা যাবে। এছাড়াও, কোম্পানি ডেভেলপারদের জন্য দুটি নতুন মডেল যুক্ত করেছে।
এপিআই-তে উপলব্ধ নয়া জিপিটি-ইমেজ-2.6 ফ্লেয়ার দ্রুত ইমেজ জেনারেশনে দক্ষ। কোয়ালিটি সেটিং লো-তে রাখলে এটি 6 সেকেন্ডের মধ্যে ছবি বানিয়ে দিতে পারবে। অন্য দিকে, সানবার্স্ট গতির বদলে গুণমানের উপর জোর দিয়েছে। এটি আরও বিস্তারিত ও উন্নত মানের ছবি তৈরি এবং একাধিকবার এডিট করার পরেও বিভিন্ন ডিটেলসে সামঞ্জস্য রাখার জন্য বানানো হয়েছে।
প্রসঙ্গত, আগের ভার্সন ChatGPT Images 2.5 লঞ্চ হয়েছিল সেপ্টেম্বরের গোড়ায়। এই মডেলে আরও দ্রুত ছবি বানানো, বাস্তবসম্মত চিত্র, এবং নির্ভুলভাবে ছবি এডিটিং করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ওপেনএআইয়ের প্রত্যেক ইমেজ জেনারেশন মডেলে জটিল ও বিস্তারিত প্রম্পট বোঝার ক্ষমতা বাড়ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.