Chatgpt

Chatgpt - ख़बरें

  • মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
    নভেম্বরে ফ্রি ChatGPT Go সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হচ্ছে। এটি এমনিতে ব্যবহার করার জন্য প্রতি মাসে 399 টাকা দাম নির্ধারণ করা আছে। কিন্তু নির্দিষ্ট কিছু গ্রাহককে মাস গেলে 99 টাকায় সাবস্ক্রিপশন চালু রাখার সুবিধা দিচ্ছে ওপেনএআই। অফারটি আগামী তিন মাসের জন্য পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। তবে এটি সবার জন্য উপলব্ধ নয়। 99 টাকায় কীভাবে ChatGPT Go পাবেন দেখুন।
  • GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
    OpenAI সাইবার সিকিউরিটির উপর গুরুত্ব দিয়ে অত্যাধুনিক AI মডেল GPT-6 Cyber প্রকাশ করেছে। । এটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বেঞ্চমার্কে পরীক্ষায় পূর্বসূরি GPT-5.6 Cyber-এর থেকে ভাল ফলাফল করেছে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত বেশিরভাগ ক্ষেত্রেই জিপিটি-6 অ্যাস্ট্রাকেও ছাপিয়ে গিয়েছে এটি। ExploitGym টেস্টে জিপিটি-6 সাইবার 48.5 শতাংশ স্কোর করেছে, যেখানে আগের জিপিটি-5.6 সাইবারের স্কোর 32.1 শতাংশ। এখন সাধারণ চ্যাটজিপিটি গ্রাহকরা মডেলটি ব্যবহার করতে পাবে না। এই মুহূর্তে বেছে বেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংস্থাদের কাছে নতুন মডেলের অ্যাক্সেস পৌঁছে দিচ্ছে ওপেনএআই।
  • Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
    OpenAI- এর দাবি, Images 2.6 আগের ভার্সনের তুলনায় প্রায় 50 শতাংশ দ্রুত ছবি তৈরি করতে পারবে। নতুন মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল জিআইএফ ক্রিয়েশন। এই ধরনের ডিজিটাল ইমেজ বা ছবি তৈরির ফরম্যাট বানানো সহজ করে তুলেছে চ্যাটজিপিটি। শুধু টেক্সট প্রম্পট নয়, রাফ স্কেচ অথবা যে কোনও ছবির উপর ভিত্তি করে GIF বানানো যাবে। অ্যানিমেশনের স্পিড নিজের প্রয়োজন অনুসারে বদলানো, নির্দিষ্ট ফ্রেম এডিট করা, ও অন্যদের সঙ্গে শেয়ার করার অপশন থাকবে। পেশাদার মানের পোস্টার ও প্রোডাক্ট ইমেজ তৈরি করা সহজ হবে। কোনও ছবি একাধিকবার এডিট করার সময় চরিত্রের চেহারা, পণ্যের ডিজাইন, ও ব্র্যান্ডের বিভিন্ন এলিমেন্ট যাতে অপরিবর্তিত থাকে, সে দিকেও বিশেষ নজর দিয়েছে কোম্পানি।
  • ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
    চ্যাটজিপিটির সঙ্গে আইক্লাউড মেইল ও আইক্লাউড ক্যালেন্ডার কানেক্ট করার জন্য ইউজারকে আলাদা অ্যাপ-স্পেসিফিক পাসওয়ার্ড তৈরি করতে হবে। আইক্লাউড মেল প্লাগইনের মাধ্যমে ইমেল সংক্রান্ত একাধিক কাজ পরিচালনা করতে পারবে চ্যাটজিপিটি। চ্যাটবটটি ইমেল খোঁজা, পড়া, ড্রাফট করা, মেল পাঠানো, এবং আইক্লাউডে সেভ করা কনট্যাক্টের তথ্য খুঁজে বার করতে পারবে। এটি @icloud.com, @me.com, এবং , @mac.com দিয়ে শেষ হওয়া ইমেল ঠিকানার সঙ্গে কাজ করবে। আইক্লাউড ইন্টিগ্রেশনের ফলে এখন থেকে চ্যাটজিপিটি-কে ব্যবহার করে ক্যালেন্ডারে থাকা আগের অ্যাপয়েন্টমেন্টের তথ্য দেখা, নতুন ইভেন্টের সময় ঠিক করা, ও ক্যালেন্ডারে থাকা এন্ট্রি আপডেট করা যাবে।
  • ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
    ChatGPT দিয়ে তৈরি 1980-এর আবহের ছবি ছড়িয়ে পড়ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ধরনের ডিজিটাল ছবি বানাতে গিয়ে এআই ডেটা সেন্টার কী পরিমাণ বিদ্যুৎ ও জল খরচ করছে, সেই সম্পর্কে ধারণা নেই অনেকরই। চ্যাটজিপিতে একসঙ্গে লাখ লাখ মানুষ আশির দশক ছবি বানালে পরিবেশের উপর তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। এআই দিয়ে ছবি বানাতে বিপুল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। বিশেষ প্রসেসর ও জিপিইউ ব্যবহার করে এই ধরনের কাজ সম্পন্ন হয়। ডেটা সেন্টারের যন্ত্রপাতি ঠান্ডা রাখতে কুলিং সিস্টেম থাকে। সেখানে সাধারণত সরাসরি জল ব্যবহার করা হয়। 2030 সালের মধ্যে AI ডেটা সেন্টারগুলোর বার্ষিক বিদ্যুৎ চাহিদা 945 টেরাওয়াট আওয়ার হতে পারে। জলের চাহিদা 9.3 ট্রিলিয়ন লিটারে পৌঁছে যেতে পারে। এটি সামগ্রিক পরিকাঠামোর হিসাব।
  • ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
    ওপেনএআই দাবি করছে, চ্যাটজিপিটি ইমেজেস 2.5 আগের 2.0 মডেলের চেয়ে প্রায় 50 শতাংশ কম সময়ে ছবি বানাবে। রেফারেন্স ফটো ব্যবহার করে নতুন ছবি তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটি এখন আরও বেশি তথ্য এবং বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম। ছবির পরিবেশ, ধরন বা বিন্যাস পাল্টে দিলেও মূল ছবির বিষয়বস্তু বজায় রাখতে চেষ্টা করবে। চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ছবির একটি অংশ বদলাতে চাইলে বাকি অংশগুলি আগের মতোই থাকবে। একই ছবিতে একাধিকবার এডিটের ক্ষেত্রেও উন্নতি এসেছে। আগে বারবার প্রম্পট দিয়ে এডিট করতে করতে ছবির মান ও মূল নির্দেশনাই হারিয়ে যেত। কিন্তু নতুন মডেলে একাধিকবার পরিবর্তনের নির্দেশ দিলেও এডিটগুলি ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।
  • ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
    ChatGPT অ্যাপে নিজের ইচ্ছামতো সুন্দর স্টিকার বানানোর সুবিধা যুক্ত হয়েছে। যে কোনও ছবি বা প্রম্পট দিয়ে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। স্টিকার সরাসরি WhatsApp ও iMessage-এ ডাউনলোড করে শেয়ার করতে পারবেন। নির্দিষ্ট নির্দেশনা বা ‘প্রম্পট’ লিখলেই চ্যাটজিপিটি সর্বোচ্চ নয়টি স্টিকার নিয়ে একটি প্যাক বানিয়ে দেবে। হোলোগ্রাফিক, অ্যানিমে, এবং 3D-এর মতো 18টি ভিজ্যুয়াল স্টাইল রয়েছে। চ্যাটজিপিটির বানানো স্টিকারগুলি পরে ইমোজির সঙ্গে রিমিক্স করে নতুন ভ্যারিয়েশন তৈরি করা যাবে। আপনি যে কোনও আইডিয়া বা কনসেপ্টে বর্ণনা করে সেটিকে স্টিকারে পরিণত করতে পারবেন। সেলফি, কোনও চরিত্র, খাবার, জোকস, পোষ্যর ছবি বা প্রিয় কোনও মুহূর্তের স্মৃতিকে কেন্দ্র করে স্টিকার প্যাক তৈরি করা যাবে।
  • ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
    সাধারণ ব্যবহারকারীদের জন্য কোপাইলট ও ব্যবসায়িক বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য মাইক্রোসফট 365 কোপাইলট নামে দুটি আলাদা অ্যাপ ছিল। এখন উভয় অ্যাপের বিভিন্ন ফিচার এবং ক্ষমতা নতুন কোপাইলটের মধ্যে নিয়ে আসা হবে। নতুন Microsoft Copilot অ্যাপে ব্যবহারকারীরা পার্সোনাল অ্যাকাউন্ট, ওয়ার্ক অ্যাকাউন্ট অথবা দুই ধরনের অ্যাকাউন্টেই লগ ইন করতে পারবেন। তারপর কাজের ধরন বা প্রশ্ন অনুসারে একই অ্যাপের মধ্যে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা যাবে। বর্তমানে অনেকেই ব্যক্তিগত জীবন ও অফিসের কাজের জন্য একটিই AI চ্যাটবট ব্যবহার করেন। তাই কোম্পানি Copilot ও Microsoft 365 Copilot একটি প্ল্যাটফর্মে মিশিয়ে সুপার অ্যাপে পরিণত করছে।
  • ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
    OpenAI মার্কিন যুক্তরাষ্ট্রে 18 বছর বা তার বেশি বয়সি সমস্ত ব্যবহারকারীদের জন্য ChatGPT Health ফিচার চালু করেছে। এটি রক্ত পরীক্ষার রিপোর্ট এবং অন্যান্য মেডিকেল টেস্টের রেজাল্ট বুঝতে সক্ষম। চ্যাটজিপিটি হেলথ নতুন ও পুরনো রিপোর্টের মধ্যে কী কী পরিবর্তন এসেছে, সেটাও ধরতে পারে। ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ আছে? কী কী জিজ্ঞাসা করা উচিত, সেই সংক্রান্ত নানা প্রশ্নও প্রস্তুত করতেও সাহায্য করবে চ্যাটজিপিটির নয়া টুল। এটি স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত ডেটা এক জায়গায় রেখে পরামর্শদাতার কাজ করবে।
  • GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
    GPT 5.6 সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল GPT 5.6 Sol। এটি জ্ঞানভিত্তিক কাজ, সাইবার সিকিউরিটি, বৈজ্ঞানিক গবেষণা, ও জটিল যুক্তিনির্ভর কাজের জন্য তৈরি। GPT 5.6 Terra অফিসের দৈনন্দিন কাজ, ডকুমেন্ট তৈরি, কনটেন্ট লেখা, এবং সাধারণ পেশাগত কাজ সম্পন্ন করার জন্য নির্মিত। GPT 5.6 Luna দ্রুত ও কম খরচে AI ব্যবহারের জন্য নির্মিত। ChatGPT Work বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন কমিয়ে দেবে। একই জায়গায় এআই-কে বিস্তারিত রিপোর্ট তৈরি, ডেটাবেস অ্যানালাইজ, সফটওয়্যার কোডিং, প্রেজেন্টেশন তৈরি, ওয়েব ডেভেলপমেন্ট, ও বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করতে (ওয়ার্কফ্লো অটোমেশন) বলা যাবে।
  • OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT
    জিপিটি লাইভ ভয়েস মডেলের সাহায্যে চ্যাটজিপিটি মানুষের মতো কথা শুনবে এবং বলবে। আপনার মনে হবে, কোনও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নয়, একজন সত্যিকারের রক্তমাংসের মানুষের সাথে কথোপকথন করছেন। পূর্বে ChatGPT Voice-এ আপনাকে কথা শেষ করতে হত, তারপর AI উত্তর দিত। চ্যাটজিপিটি-কে আরও মানবসুলভ করে তুলতে একই সময়ে কথা শোনা ও বলার ক্ষমতা যুক্ত করা হয়েছে। এটি কথোপকথনের মাঝেই ওয়েদার, ম্যাচের স্কোর, শেয়ারবাজার, ও বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য ভিজ্যুয়াল কার্ড বানিয়ে দেখাতে পারবে।
  • OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
    OpenAI তাদের প্রথম কাস্টম-ডিজাইন করা AI চিপ প্রকাশ্যে আনল, যার নাম Jalapeno। নতুন চিপটি ChatGPT ও অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক পরিষেবাকে আরও দ্রুত এবং কম খরচে পরিচালনা করার জন্য তৈরি হয়েছে। চিপটি Broadcom-এর সঙ্গে যৌথভাবে তৈরি করেছে। চিপটির ইঞ্জিনিয়ারিং স্যাম্পেল ইতিমধ্যেই সংস্থার রিসার্চ ল্যাবে বিভিন্ন ওয়ার্কলোড পরিচালনা করছে। এর মধ্যে GPT 5.3 Codex Spark মডেলও রয়েছে। মাত্র নয় মাসের মধ্যে Jalapeno-এর প্রাথমিক নকশা থেকে উৎপাদন পর্যায় পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।
  • AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
    2026 সালের জানুয়ারিতেও চ্যাটজিপিটির বাজারে অংশীদারিত্ব ছিল 50 শতাংশের বেশি। কিন্তু এখন তা কমে 46.4 শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুসারে, ডিজিটাল ইন্টেলিজেন্স ও মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান সম্প্রতি স্টেট অফ AI রিপোর্ট 2026 প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা 1.1 বিলিয়নের বেশি। অর্থাৎ, মার্কেট শেয়ারে ধস নামলেও ওপেনএআই-এর AI চ্যাটবট ইউজারের দিক থেকে এখনও এক নম্বরে।
  • Siri AI: পনেরো বছর পর সিরির পুনর্জন্ম, কৃত্রিম মেধাকে সামনে রেখে পথচলা শুরু অ্যাপলের
    Apple দুই বছর আগে WWDC 2024-এ যে সব কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্স আনার প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবশেষে Siri AI-তে যুক্ত হয়েছে। নতুন সিরি ডিভাইসের স্ক্রিন বুঝতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে যে ছবি, অ্যাপ, ও তথ্য দেখছেন, তার ভিত্তিতে সরাসরি প্রশ্ন করা যাবে। এটি চ্যাটজিপিটি এবং জেমিনাই-এর মতো মতো ইন্টারনেট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে উত্তর দিতে সক্ষম। কোনও বস্তু, খাদ্য, নথি বা কোনও নির্দিষ্ট স্থানে ক্যামেরা তাক করে সিরিকে প্রশ্ন করা যাবে। ক্যামেরায় যা দেখা যাচ্ছে, তা বিশ্লেষণ করে সিরি উত্তর দেবে।
  • GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
    ওপেনএআই জানিয়েছে, নতুন ওষুধ তৈরি করা অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া৷ প্রাথমিক আবিষ্কার থেকে চূড়ান্ত অনুমোদন পেতে 10 থেকে 15 বছর সময় লেগে যায়। প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জিপিটি রোজালিন্ড মডেলের আবির্ভাব। এটি গবেষণার প্রাথমিক ধাপে কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মডেলটি রোগের নতুন ওষুধ আবিষ্কারে সহায়ক ভূমিকা পালন করবে। GPT-Rosalind এখন রিসার্চ প্রিভিউ হিসেবে ChatGPT, Codex, এবং API-এর মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

Chatgpt - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »