RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 জুন 2026 20:20 IST
হাইলাইট
  • JioStar GenAI Media Studio (Jams) এক নতুন AI কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম
  • এটি জেনারেটিভ AI-এর মাধ্যমে অডিও ও ভিডিও কনটেন্ট তৈরিতে সাহায্য করবে
  • JioHotstar অ্যাপেও নতুন AI ফিচার এসেছে

JioStar unveils AI-powered content studio JAMS at Reliance AGM 2026

Reliance শুক্রবার তাদের বার্ষিক সাধারণ সভায় (AGM 2026) মিডিয়া ও বিনোদন ব্যবসার জন্য নতুন উদ্যোগের ঘোষণা করেছে, যার কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি JioStar GenAI Media Studio বা জ্যামস (JAMS) নামে এক নতুন এআই-চালিত কনটেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছে। রিলায়েন্সের দাবি, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা জেনারেটিভ এআই টুলের মাধ্যমে গল্প, অডিও, ভিডিও, ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির প্রথাগত পদ্ধতিকে রূপান্তর করবে। Jams মানুষের চিন্তাভাবনার সঙ্গে বুদ্ধিমত্তাকে মিলিয়ে ভারতীয় দর্শকের পাশাপাশি, আর্ন্তজাতিক বাজারের জন্য কনটেন্ট বানাতে সাহায্য করবে।

Reliance ঘোষণা করল GenAI মিডিয়া প্ল্যাটফর্ম JAMS

রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, "জ্যামসের ক্ষমতা শুধু কনটেন্ট তৈরির একটি নির্দিষ্ট ধাপের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আইডিয়া তৈরি ও স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইমেজ জেনারেশন, অডিও প্রোডাকশন, ভিডিও ক্রিয়েশন, ও পাবলিশিং ওয়ার্কফ্লো পর্যন্ত পুরো সৃজনশীল প্রক্রিয়াকে সহায়তা করবে।

জিওস্টারের মতে, প্ল্যাটফর্মটি কনটেন্ট নির্মাতা, স্টুডিও এবং প্রোডাকশন টিমকে কম সময়ে এবং বড় পরিসরে উন্নতমানের কনটেন্ট বানাতে সাহায্য করবে। সময় এবং জটিলতা দুটোই কমবে। জ্যামস লঞ্চের মাধ্যমে দ্রুত বিকাশমান 'অরেঞ্জ ইকোনমিকে' লক্ষ্য করছে রিলায়েন্স।

অরেঞ্জ ইকোনমি সৃজনশীল অর্থনীতি নামেও পরিচিত, যেখানে মূল্য সৃষ্টি হয় জ্ঞান, ধারণা, সৃজনশীলতা, এবং মেধাস্বত্বের মাধ্যমে। বিজ্ঞাপন, বিনোদন, টেলিভিশন, চলচ্চিত্র, গেমিং, মিউজিক, ডিজিটাল কনটেন্ট, ইত্যাদি এই ধরনের অর্থনীতির মধ্যে পরে।

JioHotstar অ্যাপের জন্য একটি নতুন এআই চালিত ফিচারের ঘোষণা হয়েছে, যার নাম AI স্ন্যাপশট। এটি বিভিন্ন দৃশ্য ও ঘটনাকে একত্রিত করে একটি সংক্ষিপ্ত এবং কাস্টমাইজড রিক্যাপ তৈরি করবে। ফিচারটি যে কোনও ভিডিওর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্বয়ংক্রিয়ভাবে বেছে নিয়ে রিক্যাপ দেখাবে।

জিওহটস্টারে আরও একটি নতুন সংযোজন কনটেন্ট কমার্স৷ নাম শুনেই বুঝতে পারছেন, এটি একটি নতুন শপিং ফিচার। আপনি ভিডিও বা লাইভ কনটেন্ট দেখতে দেখতেই কেনাকাটা করতে পারবেন। অ্যাপ বন্ধ করার দরকার হবে না। বিনোদন ও শপিং একই ছাতের তালায় আনার চেষ্টা করছে রিলায়েন্স।

এছাড়াও, বার্ষিক সাধারণ সভায় ঘোষিত আরও এক নতুন ফিচারের নাম হল মাল্টিভিউ। এটি মোবাইলের একই পর্দায় একাধিক কনটেন্ট ফিড একসঙ্গে দেখতে দেবে। উদাহরণস্বরূপ, আপনি একটি সময়ে লাইভ ক্রিকেট ম্যাচ, খবরের চ্যানেল, ও কোনও বিনোদনমূলক কনটেন্ট পাশাপাশি দেখতে পারবেন। 

প্রসঙ্গত, 49তম বার্ষিক সাধারণ সভায় Jio AI Call Agent আনার ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা। জিওর এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সরাসরি ফোন কলে যুক্ত হতে পারবে। AI ফোনে কথা বলার সময় আপনার ভাষা বুঝতে পারবে ও কথোপকথন ট্রান্সক্রাইব বা লিখিত আকারে রূপান্তর করবে৷

Advertisement

ফোনে কথা চলার সময় শুধু "Hey Jio" বললেই এআই কল এজেন্ট সক্রিয় হয়ে যাবে। এটি শুধুমাত্র ব্যবহারকারীর সম্মতি পাওয়ার পর কথোপকথনে যুক্ত হবে এবং যতক্ষণ দরকার ততক্ষণ কলে থাকতে পারবে। এজেন্টটি কল চালু থাকতে থাকতেই আপনার হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.