Jiohotstar

Jiohotstar - ख़बरें

  • Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
    Jio একটি লিমিটেড টাইম অফার চালু করেছে। গ্রাহকরা দুই মাসের জিওহোম প্ল্যান রিচার্জ করলে অতিরিক্ত আরও এক মাস পরিষেবা একেবারে বিনামূল্যে উপভোগ করতে পারবেন। অর্থাৎ, দুই মাসের মূল্যে মোট তিন মাস জিওহোম ব্যবহার করা যাবে। এতে 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। যার মধ্যে রয়েছে JioHotstar, ZEE5, SonyLIV, Eros Now, Sun NXT, Lionsgate Play, Discovery+, TimesPlay, HoiChoi, ETV Win, TarangPlus, এবং ShemarooMe।
  • Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
    Jio এবং Airtel-কে টেক্কা দিতে মূলত একটি রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা যোগ করেছে ভোডাফোন আইডিয়া (Vi)। তাদের নতুন 200 টাকার Vi Movies & TV প্যাকের মেয়াদ 28 দিন। এটি 20টি OTT প্ল্যাটফর্ম, 200টির বেশি লাইভ টিভি চ্যানেল, 30 জিবি হাই-স্পিড 4G ডেটা, ও যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহার করতে দেবে বলে জানানো হয়েছে। ভি দাবি করছে, তারা একাধিক OTT সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন কমাতে নতুন প্ল্যানটি নিয়ে এসেছে।
  • RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
    Jams মানুষের চিন্তাভাবনার সঙ্গে বুদ্ধিমত্তাকে মিলিয়ে ভারতীয় দর্শকের পাশাপাশি, আর্ন্তজাতিক বাজারের জন্য কনটেন্ট বানাতে সাহায্য করবে। সংস্থা দাবি করছে, জ্যামসের ক্ষমতা শুধু কনটেন্ট তৈরির একটি নির্দিষ্ট ধাপের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আইডিয়া তৈরি ও স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইমেজ জেনারেশন, অডিও প্রোডাকশন, ভিডিও ক্রিয়েশন, ও পাবলিশিং ওয়ার্কফ্লো পর্যন্ত পুরো সৃজনশীল প্রক্রিয়াকে সহায়তা করবে। প্ল্যাটফর্মটি কনটেন্ট নির্মাতা, স্টুডিও এবং প্রোডাকশন টিমকে কম সময়ে এবং বড় পরিসরে উন্নতমানের কনটেন্ট বানাতে সাহায্য করবে।
  • Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
    Xiaomi 17T ভারতের বাজারে 59,999 টাকায় উপলব্ধ। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের দাম 64,999 টাকা। তবে HDFC, SBI, ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে। ক্রেতারা তিন মাস YouTube Premium, JioHotstar, Spotify Premium, ও Google AI Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করতে পারবে।
  • Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
    200 টাকার Jio OTT পাসে Prime Video Mobile Editon, YouTube Premium, JioHotstar Mobile, Sony LIV, ZEE5, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Lionsgate Play, Chaupal, Hoichoi, FanCode, Times Play, এবং Tarang Plus অর্ন্তভুক্ত আছে। OTT সাবস্ক্রিপশন ছাড়াও, JioTV-এর মাধ্যমে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে।
  • Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
    Jio 749 টাকার যে পোস্টপেইড প্ল্যান অফার করছে, তাতে সম্পুর্ণ নিখরচায় নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, এবং জিওহটস্টার বান্ডেল হিসেবে পাওয়া যায়। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, ও প্রতি মাসে 100 জিবি হাই-স্পিড ডেটা অর্ন্তভুক্ত। যদি আপনার কাছে উপযুক্ত 5G ডিভাইস থাকে ও এলাকায় Jio 5G পরিষেবা উপলব্ধ হয়, তাহলে আপনি যত খুশি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
  • Jio আনল 150 টাকার কমে সস্তা রিচার্জ প্ল্যান, চলবে পুরো এক মাস, কী কী সুবিধা পাবেন দেখুন
    149 টাকার রিচার্জ করে জিও গ্রাহকরা 30 দিনের জন্য 10 জিবি হাই-স্পিড ডেটা পাবেন। দৈনিক কোটা রাখা হয়নি৷ তাই যখন খুশি ইন্টারনেট চালাতে পারবেন। একইসাথে গ্রাহকরা বিনা খরচে 90 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সিনেমা, ওয়েব সিরিজ, অন্যান্য খেলা, ও বিভিন্ন শো ফ্রি-তে দেখতে পাবেন।
  • Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
    Airtel তাদের 449 টাকার রিচার্জ প্ল্যানে Jio ও Vi-এর তুলনায় কম দামে দারুণ বেনিফিট অফার করছে।
  • Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
    জিওর সবচেয়ে কম দামের বার্ষিক প্ল্যানের দাম 3,599 টাকা। এটি পুরো 365 দিন বা এক বছর ভ্যালিডিটির সাথে আসে। ফলে প্রতি মাসে ফোন রিচার্জ করার ঝামেলা কমায়। এই প্ল্যানে নির্বাচিত গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। সাধারণ ব্যবহারকারীরা প্রতি দিন 2.5 জিবি হাই স্পিড ডেটা পাবে। 365 দিনের হিসেবে 912.5 জিবি। এছাড়াও, আরও বেনিফিট রয়েছে।
  • JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
    জিওহটস্টার অ্যাপে চ্যাটজিপিটি চালিত ভয়েস এবং টেক্সট অ্যাসিস্ট্যাস্ট যুক্ত হচ্ছে। আর টাইপ করে কনটেন্ট খুঁজতে হবে না। স্বাভাবিক ভাষায় কথা বলে সিনেমা, ওয়েব সিরিজ, বা স্পোর্টস খুঁজে পাবেন। যদি কেউ বলে, "আজ বন্ধুদের নিয়ে দেখার মতো মজার একটা সিনেমা দেখাও", বা "বরুণ চক্রবর্তীর গতকালের ম্যাচের বোলিং-এর হাইলাইট চালিয়ে দাও", তাহলে চ্যাটজিপিটি চালিত সেই এআই ভয়েস কমান্ডের অর্থ বুঝে প্রাসঙ্গিক কনটেন্ট চোখের সামনে হাজির করবে।
  • Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
    এয়ারটেলের ওয়েবসাইটে কলকাতা এবং পশ্চিমবঙ্গ সার্কেলে পোস্টপেইড রিচার্জ প্ল্যানগুলোর নিচে 4G + 5G আনলিমিটেড ডেটা কথাটি উল্লেখ থাকতে দেখা গিয়েছে। দিল্লি, মুম্বই, তামিলনাড়ু, বা মহারাষ্ট্রের মতো সার্কেলে এই সুবিধা এখনও চালু হয়নি। প্রতিটি পোস্টপেইড প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। এছাড়াও, Netflix, Amazon Prime Video, Apple TV, Adobe Express Premium, এবং Google One সহ বিভিন্ন পরিষেবা অর্ন্তভুক্ত থাকছে।
  • BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
    বিএসএনএল তাদের নতুন অ্যাড অন প্যাকের দাম 499 টাকা রেখেছে। গ্রাহকরা যে কোনও সক্রিয় প্ল্যানের সাথে এই অ্যাড অন চালু করতে পারবে, যার মাধ্যমে তিন মাস জিওহটস্টার, জি5, ও সনিলিভের অ্যাক্সেস পাওয়া যাবে। গ্রাহকরা মোবাইল ডিভাইস ও টেলিভিশন — উভয় মাধ্যমে বিনোদন এবং স্পোর্টস ভিডিয়ো দেখতে পারবে।
  • মোবাইলে T20 বিশ্বকাপ দেখুন ফ্রি-তে, Airtel দিচ্ছে 56 জিবি ডেটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
    Airtel এর বেশ কয়েকটি কম খরচের প্রিপেইড প্ল্যান গ্রাহকদের বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন ছাড়াও ডেটা এবং অন্যান্য সুবিধা দিচ্ছে। 100 টাকায় 30 দিন 6 জিবি ডেটা ও জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন মিলছে। 349 টাকার প্ল্যানে 28 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন আছে। কোম্পানি আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং, প্রতি দিন 2 জিবি ডেটা (মোট 56 জিবি), এবং দৈনিক 100টি এসএমএস অফার করছে।
  • এই দুই Jio প্ল্যানে Netflix ফ্রিতে দেখুন, সাথে 84 দিন আনলিমিটেড কলিং এবং দৈনিক 3 জিবি ডেটা
    যদি Netflix সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবেন, তাহলে Jio আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। টেলিকম সংস্থাটির ঝুলিতে এমন দু'টি রিচার্জ প্ল্যান রয়েছে, যার সাথে ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। পাশাপাশি আরও একাধিক বাড়তি সুবিধা থাকছে৷ ব্যবহারকারীরা পাবেন 84 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং আনলিমিটেড ট্রু 5G ডেটা।
  • জিও অফার করছে 90 দিনের বৈধতার সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশন
    রিলায়েন্স জিও ভারতীয় গ্রাহকদের জন্য কিছু নতুন প্রিপেইড প্ল্যানের ঘোষণা করেছে। খুব শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। তাই জিও কোম্পানি কিছু বাছাই করা প্ল্যানের সাথে গ্রাহকদেরকে দিচ্ছে JioHotstar-এ 90 দিনের জন্য IPL দেখার সুযোগ

Jiohotstar - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »