BSNL এর নতুন অ্যাড অন প্যাক তিন মাসের জন্য JioHotstar, SonyLIV, ও Zee5 সাবস্ক্রিপশন অফার করবে।
Photo Credit: JioHotstar
BSNL's new add-on plan offering a 3 month subscription to JioHotstar, SonyLIV, and Zee5
BSNL সস্তায় একটি নতুন OTT প্ল্যান নিয়ে হাজির হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি গ্রাহকদের জন্য নয়া অ্যাড অন প্যাকের ঘোষণা করেছে। এটি তিন মাসের জন্য ইউজারদের JioHotstar, SonyLIV, এবং Zee5 সাবস্ক্রিপশন অফার করবে। এর ফলে T20 বিশ্বকাপের সমস্ত ম্যাচ ও IPL 2026 ঘরে বসে উপভোগ করা যাবে। আলাদা করে ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশনের পিছনে খরচ করতে হবে না। শুধু লাইভ ক্রিকেট নয়, গ্রাহকরা বিভিন্ন ভাষায় সিনেমা, ওয়েব সিরিজ, এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট দেখতে পারবে। চলুন জেনে নিই, অ্যাড অন প্যাকটি কিনতে গেলে ঠিক কত টাকা খরচ করতে হবে।
বিএসএনএল তাদের নতুন অ্যাড অন প্যাকের দাম 499 টাকা রেখেছে ও ভ্যালিডিটি 90 দিন বা 3 মাস। গ্রাহকরা যে কোনও সক্রিয় প্ল্যানের সাথে এই অ্যাড অন চালু করতে পারবে, যার মাধ্যমে তিন মাস জিওহটস্টার, জিফাইভ, ও সনিলিভের অ্যাক্সেস পাবে। ব্যবহারকারীরা মোবাইল ডিভাইস ও টেলিভিশন — উভয় মাধ্যমে বিনোদন এবং স্পোর্টস ভিডিয়ো দেখতে পারবে।
প্রসঙ্গত, বিএসএনএল কম দামে একের পর এক প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করছে। গত মাসে সংস্থার তরফে স্পেশাল প্ল্যান চালুর ঘোষণা এসেছে। Bharat Connect 26 নামের রিচার্জ প্ল্যানের মেয়াদ 365 দিন। প্ল্যানের দাম 2,626 টাকা। অর্থাৎ প্রতি মাসে প্রায় 218 টাকার আশেপাশে খরচ হবে। গ্রাহকরা পুরো এক বছর আনলিমিটেড ভয়েস কল, দৈনিক 2.6 জিবি পর্যন্ত ডেটা, ও প্রতিদিন 100টি ফ্রি SMS ব্যবহার করতে পারবে। প্ল্যানটি ফেব্রুয়ারি 24 পর্যন্ত চালু থাকবে।
BSNL চলতি বছরের গোড়াতেই দেশের সব সার্কেলে ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে দুর্বল নেটওয়ার্ক থাকলে কিংবা নেটওয়ার্ক চলে গেলেও, গ্রাহকরা Wi-Fi বা ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে অন্য নম্বরে ভয়েস কল করতে পারবে। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। VoWiFi এর মাধ্যমে কল করার জন্য এক পয়সাও খরচ হবে না।
সংস্থা দাবি করছে, VoWiFi সিস্টেমে কল মোবাইল নেটওয়ার্কের বদলে ওয়াই-ফাই এর মাধ্যমে সম্পন্ন হয়, যার কারণে নেটওয়ার্কের ওপর চাপ কমে যাবে। বর্তমান ফোন নম্বর ও ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ ব্যবহার করেই কল করা যাবে। কোনও থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে না। ফিচারের সুবিধা নিতে গেলে VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন। শুধুমাত্র ফোনের সেটিংস অপশনে গিয়ে ওয়াই-ফাই কলিং অপশন চালু করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Samsung Galaxy S27 Ultra Tipped to Feature M16 OLED Panels; May Prioritise Privacy Over Brightness