Apple TV 4K 4th Gen offers Siri AI support
Photo Credit: Apple
নতুন Apple TV 4K (4th Generation) ও HomePod Mini 2 লঞ্চের মাধ্যমে নিজেদের হোম এন্টারটেইনমেন্ট ডিভাইসের পরিসর আরও সমৃদ্ধ করল Apple। মার্কিন টেক জায়ান্টটি দাবি করছে, তাদের এই নতুন স্ট্রিমিং ডিভাইস এবং স্মার্ট স্পিকার আগের প্রজন্মের তুলনায় উন্নত হার্ডওয়্যার, বুদ্ধিদীপ্ত ভয়েস কন্ট্রোল ও উন্নত অডিও প্রযুক্তি দিয়ে সজ্জিত। নিউ জেনারেশন Apple TV 4K পাওয়ারফুল A19 চিপসেটের সঙ্গে এসেছে। অন্য দিকে, HomePod Mini 2 স্পিকার S10 চিপসেট, 360 ডিগ্রি অডিও, ও সাউন্ড গ্লো ফিচার্স পেয়েছে। উভয় ডিভাইসে Siri AI সাপোর্ট পাওয়া যাবে।
চতুর্থ প্রজন্মের Apple TV 4K ভারতে 39,900 টাকায় রিলিজ হয়েছে। নতুন চিপসেট ব্যবহার হওয়ার কারণে যেমন সিপিইউ পারফরম্যান্স 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই গ্রাফিক্স দ্বিগুণ উন্নত হয়েছে। দক্ষতার সঙ্গে ভিডিও স্ট্রিমিং করার জন্য এতে একটি বিশেষ AV1 ডিকোডার রয়েছে।
নতুন অ্যাপল টিভি 4K-তে সিরি এআই মডেলের জন্য ফুল-স্ক্রিন ইন্টারফেস দেওয়া হয়েছে। ফলে সিনেমা ও টিভি শো খুঁজে পাওয়া আরও সহজ হবে। কোনও কনটেন্টের শুটিং কোথায় হয়েছে বা কোন বয়সের দর্শকদের জন্য উপযুক্ত, সেই বিষয়েও সিরিকে প্রশ্ন করা যাবে।
ফোর্থ জেনারেশন Apple TV 4K তিনটি ফার-ফিল্ড মাইক্রোফোন পেয়েছে। এর সাহায্যে ব্যবহারকারীরা দূর থেকে হাত ব্যবহার না করেই ভয়েস কমান্ড দিতে পারবে। ডিভাইসটি স্মার্ট হোম হাব হিসেবেও কাজ করবে। এতে চারটি স্পিকার ব্যবহার করে সারাউন্ড সিস্টেম তৈরি করা যাবে। যার জন্য একই ধরনের দুটি HomePod Mini 2 অথবা দুটি HomePod Mini (2nd Gen) জোড়ায় থাকতে হবে।
ভারতের বাজারে HomePod Mini 2 স্মার্ট স্পিকারের দাম 18,900 টাকা রাখা হয়েছে। এতে Apple S10 চিপ এবং কম্পিউটেশনাল অডিও টেকনোলজি রয়েছে, যা শব্দের মান আরও উন্নত করতে সাহায্য করবে। নতুন স্টাইলিং এলিমেন্টের কথা বললে, এতে সাউন্ড গ্লো ফিচার আছে। স্পিকারে গান শোনার সময় উপরের অংশ আলোকিত হয়ে উঠবে। গানের বেস এবং ট্রেবলের সঙ্গে তাল মিলিয়ে আলো উজ্জ্বল ও স্পন্দিত হবে।
HomePod Mini 2
Photo Credit: Apple
হোমপড মিনি 2 শুরু থেকেই সিরি এআই সাপোর্ট করবে না। এটি ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে যুক্ত করবে কোম্পানি। ডিভাইসটিকে স্মার্ট হোম হাব হিসেবেও ব্যবহার করা যাবে। এর সাহায্যে বাড়ির বিভিন্ন সমর্থিত স্মার্ট অ্যাক্সেসরিজও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটি পিঙ্ক, ব্লু, গ্রীন, হোয়াইট, ও মিডনাইট কালার অপশনে উপলব্ধ। আজ থেকেই প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী অক্টোবর 30 থেকে ডেলিভারি চালু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.