Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 অক্টোবর 2026 19:15 IST
হাইলাইট
  • Samsung "Big Bigger Biggest" অফারে 1,59,990 টাকার টিভি ফ্রি-তে মিলতে পারে
  • টিভি কিনলে 1,10,990 টাকার সাউন্ডবার জেতারও সুযোগ
  • Samsung জিরো ডাউন পেমেন্ট ও 20 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে

Buyers can receive a free Samsung Vision AI TV during the festive period

Photo Credit: Samsung

টেলিভিশন কিনলে সঙ্গে যদি বিনামূল্যে সাউন্ডবার পাওয়া যায় কিংবা একটি টিভি কিনলে আর একটি টিভি ফ্রি-তে বাড়ি নিয়ে আসা যায়, তাহলে কেমন অনুভূতি হবে? নিশ্চয় আনন্দ প্রকাশের কোনও ভাষা থাকবে না। Samsung এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকতে বিশেষ অফার নিয়ে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ভারতে উৎসবের মরসুম উপলক্ষে "Big Bigger Biggest" নামে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। তারা Vision AI প্রযুক্তি চালিত স্মার্ট টিভিতে স্পেশাল অফার দিচ্ছে। গ্রাহকরা বিনামূল্যে একটি প্রিমিয়াম Samsung সাউন্ডবার বা Vision AI টিভি পেতে পারেন। এছাড়াও, ক্যাশব্যাক, জিরো ডাউন পেমেন্টে কেনাকাটা, ও একই দিনে টিভি ইন্সটলেশনের সুবিধা থাকছে।

Samsung ফেস্টিভ অফারে টিভিতে আকর্ষণীয় অফার

স্যামসাং জানিয়েছে, পুজোর সময়ে বড় পর্দার টিভি গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করে তুলতে বিশেষ অফার আনা হয়েছে। সংস্থার নির্বাচিত টিভিতে অফার পাওয়া যাবে। তবে এই সুবিধার আওতায় কোন কোন মডেল আসবে, তা এখনও প্রকাশ হয়নি। উৎসবের মরসুমে টিভি কিনলে 1,10,990 টাকা মূল্যের একটি সাউন্ডবার জেতার সুযোগ মিলবে।

Advertisement

ক্রেতারা 1,59,990 টাকা দামের একটি Samsung Vision AI টিভিও বিনামূল্যে পেয়ে যেতে পারেন। ঠিক কোন উপহার দেওয়া হবে, তা কেনা টিভির মডেল ও প্রযোজ্য অফারের উপর নির্ভর করবে। অফারের মধ্যে আরও রয়েছে 20 শতাংশ ক্যাশব্যাক, জিরো ডাউন পেমেন্ট, ও তিন বছরের ওয়ারেন্টি। মিউনিসিপ্যাল এলাকায় মধ্যে বাড়ি থাকলে আবেদন জানানোর চার ঘন্টার মধ্যে কোম্পানির প্রতিনিধি এসে টিভি ইনস্টল করবে।

Samsung এর Vision TV সিরিজে 32 ইঞ্চি থেকে শুরু করে 115 ইঞ্চি পর্যন্ত মাপের মডেল আছে। এগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ছবি এবং সাউন্ড এনহ্যান্সমেন্টের পাশাপাশি একঝাঁক স্মার্ট ফিচার পাওয়া যায়। বাড়ির অন্দরসজ্জার সঙ্গে মানানসই করে বেছে নেওয়ার জন্য ভিশন এআই টিভি বিভিন্ন ডিজাইনে উপলব্ধ।

প্রসঙ্গত, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung এর দুটি প্রিমিয়াম স্মার্টফোন ব্যাপক সস্তায় বিক্রি হচ্ছে। এখন Galaxy S25 লিস্টেড আছে 56,999 টাকায়। এটি 12 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের মূল্য। ভারতে লঞ্চের সময় ফোনের স্টার্টিং প্রাইস ছিল 80,999 টাকা। ফলে সরাসরি 24,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।

Advertisement

অন্য দিকে, Samsung Galaxy S25 FE ফ্লিপকার্টে 46,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম। 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় মূল্য 59,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ, ফেস্টিভ সেলে ফ্ল্যাট 13,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.