Vivo Y400 Pro 5G ভারতে 4K ক্যামেরা ও শক্তিশালী 5,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 23 জুন 2025 10:33 IST
হাইলাইট
  • Vivo Y400 Pro 5G তার সেগমেন্টে 3D কার্ভড ডিসপ্লে সহ সবচেয়ে স্লিম স্মার্টফ
  • স্মার্টফোনটির সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে
  • Vivo Y400 Pro 5G চলবে MediaTek Dimensity 7300 প্রসেসরে

Vivo Y400 Pro 5G ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল রঙে উপলব্ধ

Photo Credit: Vivo

Vivo Y400 Pro 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়ে গেল। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনে Google এর সার্কেল টু সার্চ সাপোর্ট সহ বেশ কয়েকটি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্য রয়েছে। একে 3D কার্ভড ডিসপ্লে সহ এই সেগমেন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে দাবি করেছে ভিভো। ফোনটি 4 ন্যানোমিটারের অক্টা-কোর MediaTek Dimensity 7300 চিপসেট দ্বারা পরিচালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y400 Pro 5G শক্তিশালী 5,000mAh ব্যাটারির সাথে এসেছে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের Sony IMX882 ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ভারতে Vivo Y400 Pro 5G এর দাম

ভারতে Vivo Y400 Pro 5G এর দাম 24,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলটি 8GB RAM + 128GB স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8GB RAM + 256GB স্টোরেজ ভার্সনের মূল্য 26,999 টাকা। এটি ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল কালার অপশনে পাওয়া যাচ্ছে। ফোনটি বর্তমানে Vivo ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। 27 জুন থেকে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্বাচিত রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Vivo Y400 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Vivo Y400 Pro 5G স্মার্টফোনের সামনে 6.77 ইঞ্চি ফুল-এইচডি+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, এবং সর্বোচ্চ 300Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসরে চলে যা 8GB LPDDR4X র‍্যাম এবং 256GB পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফি ডিপার্টমেন্টে, Vivo Y400 Pro 5G এর রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যার মধ্যে f/1.79 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, হ্যান্ডসেটে f/2.45 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। এটির সামনের এবং পিছনের উভয় ক্যামেরা দিয়েই 4K ভিডিও রেকর্ড করা যাবে।

ভিভো ওয়াই400 প্রো 5G-তে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারি রয়েছে। এতে IP65-রেটেড ধুলো ও জল-প্রতিরোধী ফ্রেমও আছে। ডিভাইসটিতে বিভিন্ন AI-নির্ভর ইমেজিং ফিচার মিলবে যেমন এআই ফটো এনহান্স এবং এআই ইরেজ 2.0। এছাড়াও, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট, এআই সুপারলিঙ্ক, এবং এআই স্ক্রিন ট্রান্সলেশনের মতো দরকারি প্রোডাক্টিভিটি ফিচার্স অফার করে। আবার এই হ্যান্ডসেটে গুগলের সার্কেল টু সার্চ বৈশিষ্ট্যও অ্যাক্সেস করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  2. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  3. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  4. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  5. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  7. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  8. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  9. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  10. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.