Amazon Great Indian Festival Sale 2019: কোন প্রোডাক্টে কত ছাড়?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 সেপ্টেম্বর 2019 10:20 IST
হাইলাইট
  • এই সেলে বিভিন্ন গ্যাজেটে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে
  • সর্বনিম্ন দামে বিক্রি হবে বিভিন্ন স্মার্টফোন
  • SBI ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়

Amazon Great Indian Festival Sale 2019: পুজোর আগেই দুর্দান্ত সেল নিয়ে আসছে Amazon

উৎসবের মরশুম দোরগোড়ায়। এবার একের পর এক সেল নিয়ে হাজির হবে ই-কমার্স কোম্পানিগুলি। শিঘ্রই শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale। কবে এই সেল শুরু হবে জানায়নি Amazon। ইতিমধ্যেই এই সেলের টিজার প্রকাশিত হয়েছে। কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে ইতিমধ্যেই সেই তথ্য প্রকাশ করেছে ই-কমার্স কোম্পানিটি।

গত বছরের মতোই শুরু শুধুমাত্র Prime গ্রাহকদের জন্য Amazon Great Indian Festival Sale শুরু হবে। অবিশ্বাস্য কম দামে এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট পাওয়া যাবে। সর্বনিম্ন দামে বিক্রি হবে একাধিক স্মার্টফোন। এই সেলে SBI  ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়।

এই সেলে স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। সাথে থাকবে আকর্ষনীয় নো-কস্ট ইএমআই, মোবাইল প্রোটেকশন প্ল্যান আর বিভিন্ন মোবাইল অ্যাকসেসারিজ। এই সেলে স্মার্টফোন কিনলে গ্রাহককে অতিরিক্ত ওয়্যারিন্টি দেবে Amazon।

স্মার্টফোন ছাড়াও এই সেলে সর্বনিম্ন দামে পাওয়া যাবে বই ও বিভিন্ন গেমিং কনসোল। কোম্পানির নিজস্ব ইকো স্মার্ট স্পিকার, ফায়ার টিভি স্টিক, কিন্ডল ই-রিডারে ছাড় পাওয়া যাবে।

বেশি দামের জিনিসে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। Bajaj Fineserv গ্রাহকরা নো কস্ট ইএমআই পাবেন। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন 5 শতাংশ ছাড়।

Advertisement

শিঘ্রই এই সেল সম্পর্কে আরও বেশি তথ্য সামনে আসবে। এই সেলের সব খবর সবার আগে আপনাদের কাছে নিয়ে আসছে Gadgets 360।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Great Indian Festival Sale 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.