Amazon Great Indian Festival: কোন ফোনে কত ডিসকাউন্ট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 অক্টোবর 2018 15:01 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহে শুরু হচ্ছে Amazon Great Indian Fesgtival সেল
  • সেল। 10 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে এই সেল
  • প্রাইম মেম্বারদের জন্য থাকবে আকর্ষনীয় সব অফার

10 অক্টোবর শুরু হচ্ছে Amazon Great Indian Festival সেল

Photo Credit: Amazon India

আগামী সপ্তাহে শুরু হচ্ছে Amazon Great Indian Festival সেল। 10 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে এই সেল। প্রথম দিন থেকেই অন্যান্য প্রোডাক্টের মতোই স্মার্টফোন সহ একাধিক গ্যাজেটে পাওয়া যাবে বিশাল ছাড়। 10 অক্টোবর মধ্যরাতে শুরু হবে এই সেল। এছাড়াও প্রাইম মেম্বাররা 9 অক্টোবর বিশেষ ফ্ল্যাশ সেলে কিনতে পারবেন MI TV 4 Pro। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে Fire TV Stick, Echo স্পিকার, Kindle ই-বুক রিডারের মতো কোম্পানির নিজস্ব প্রোডাক্টে বিশেষ ছাড় পাওয়া যাবে।

15 অক্টোবর শেষ হবে এই সেল। গোটা সেলেই প্রাইম মেম্বারদের জন্য থাকবে আকর্ষনীয় সব অফার। 19,990 টাকার Vivo V9 Pro পাওয়া যাবে 17,990 টাকায়। এছাড়াও Redmi Y2, Honor 7C, Huawei Nova 3i, Honor Play, Realme 1 ও Vivo Y83 তে পাওয়া যাবে বিশেষ ছাড়। OnePlus 6 ফোনে পাওয়া যাবে 5,000 টাকা পর্যন্ত ছাড়।

Advertisement

প্রাইম মেম্বাররা Amazon Pay ব্যবহার করে 2,400 টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও থাকছে অতিরিক্ত 300 টাকা ক্যাশব্যাক। SBI কার্ড গ্রাহকরা পাবেন 10 শতাংশ অতিরিক্ত ছাড়। গ্রেট ইন্ডিয়ান সেলে বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই ও হায়দ্রাবাদের প্রাইম মেম্বাররা মাত্র দুই ঘন্টায় ডেলিভারির সুবিধা পাবেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.