6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 মে 2026 16:56 IST
হাইলাইট
  • চীনে 6G প্রযুক্তির ট্রায়ালে ইন্টারনেটের স্পিডে নতুন রেকর্ড তৈরি হয়েছে
  • পরীক্ষায় 5G-এর তুলনায় প্রায় 10 গুণ স্পিড পাওয়া গিয়েছে
  • 6G হলোগ্রাফিক কমিউনিকেশনে বিপ্লব ঘটাতে পারে

China's 6G trial achieves internet speeds 10 times faster than 5G

Photo Credit: Pixabay

5G আসার পর থেকেই ইন্টারনেট স্পিডে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এখন ভিডিও চলতে চলতে মাঝপথে থেমে যাওয়ার মতো সমস্যা প্রায় নেই বললেই চলে। 5G নেটওয়ার্ক নেটের স্লো স্পিড ও বাফারিংয়ের মতো সমস্যাগুলির অনেকটাই সমাধান করেছে। এবার আগমন ঘটছে 6G প্রযুক্তির। ফাইভ-জি এর পরবর্তী ধাপ হল সিক্স-জি, যার উপর ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এটি সাব-মিলিসেকেন্ড ল্যাটেন্সি এবং নেটিভ AI ইন্টিগ্রেশন অফার করবে। একইসাথে 6G হলোগ্রামের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তর আনবে। এখন সেই দাবিকেই মান্যতা নিয়ে প্রি-6G ট্রায়ালে বড় সাফল্য পেয়েছে চীন।

6G নেটওয়ার্কের ট্রায়ালে ইন্টারনেটের স্পিডে রেকর্ড

সম্প্রতি চীনে সিক্স-জি নেটওয়ার্কের প্রাথমিক ট্রায়াল শুরু হয়েছে। রিপোর্ট অনুসারে, সেই পরীক্ষায় 5G-এর তুলনায় প্রায় 10 গুণ বেশি স্পিড পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, চীনের জিয়াংশু প্রদেশে ট্রায়াল সম্পন্ন হয়েছে৷ 10 গুণ ইন্টারনেট স্পিডের পাশাপাশি খুব হাই ব্যান্ডউইথ, কম ল্যাটেন্সি, এবং AI ইন্টিগ্রেশন লক্ষ্য করা গিয়েছে। যদিও এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক কীভাবে ব্যবহার করা হয়েছে, তা এখনও বিস্তারিত আকারে প্রকাশিত হয়নি।

Advertisement

উল্লেখ্য, চীনের জিনপিং সরকার 6G প্রযুক্তি, সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন, ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। রিপোর্টে আরও বলা হয়েছে, 6G যখন বাণিজ্যিকভাবে চালু করা হবে, তখন ট্রায়ালের থেকেও আরও বেশি গতি পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি গোটা কমিউনিকেশন ব্যবস্থায় যুগান্তর আনতে পারে। ট্রায়ালের সময় ইঞ্জিনিয়াররা নিচু দিয়ে উড়ে যাওয়া ড্রোন, শিল্প উৎপাদন, এবং হলোগ্রাফিক যোগাযোগে 6G ব্যবহার করেছেন।

হলোগ্রাফি মানুষের বা বস্তুর ত্রিমাত্রিক ছবি রিয়েল টাইমে এমনভাবে বানাবে, যা সামনে থেকে সশরীরে দেখার মতো অভিজ্ঞতা তৈরি হবে। এটি এমন এক ভার্চুয়াল উপস্থিতি তৈরি করবে, যেখানে দূরবর্তী কোনও ব্যক্তি বা বস্তু সামনে রয়েছে বলে মনে হবে। কিন্তু তা বাস্তবায়িত করার জন্য উন্নত AI প্রযুক্তি, অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট, এবং উচ্চমানের অপটিক্সের প্রয়োজন হয়। 6G নেটওয়ার্কের দৌলতে হলোগ্রাফিক কমিউনিকেশন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, 6G প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে আছে৷ পরিকল্পনা অনুযায়ী এগোলে, কিছু দেশে 2028 সালের দিকে 6G চালু হতে পারে। ভারতের ক্ষেত্রে রিপোর্ট বলছে, সেই বছরেই এই পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের জন্য চালু হতে 2029 বা 2030 সাল পর্যন্ত সময় লাগতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: 6G, 6G Network, 5G, Internet, Tech News
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.