Internet

Internet - ख़बरें

  • Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
    অক্টোবর 9 থেকে Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেলের আগেই বিভিন্ন সংস্থার মোবাইল ফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে।। Oppo K14 5G সেলে কেনা যাবে 23,499 টাকায়। ফোনটির বর্তমান দাম 25,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন এখন বিক্রি হচ্ছে 69,999 টাকায়।
  • পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
    অক্টোবর 8 থেকে শুরু হবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2026। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ডে সরাসরি দাম মেটালে বা মাসিক কিস্তির মাধ্যমে কেনাকাটা করলে সর্বোচ্চ 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। Prime সদস্যরা আরও 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবে। স্মার্টফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন, রূপচর্চা, বাড়ির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, এবং মুদিখানা পণ্যে বড় ডিসকাউন্ট পাওয়া যাবে। সেল চলাকালীন ব্লকবাস্টার ডিলস, টপ 100 ডিলস, মেগা ডিলস, 8 PM ডিলস, বাই মোর সেভ মোর, এক্সচেঞ্জ মেলা, স্যাম্পল ম্যানিয়া, এবং Amazon Combo-এর মতো বিশেষ অফার ইভেন্ট থাকবে।
  • AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
    কিল সুইচের সাহায্যে কোনও সংস্থা তাদের এআই মডেল বন্ধ করতে পারে বা এআই সিস্টেমের কম্পিটিং পাওয়ার ব্যবহারের ক্ষমতা লুপ্ত করে দিতে পারে। কিন্তু ভবিষ্যতে সুপারইন্টেলিজেন্ট এআই শাটডাউন করতে কিল সুইচ কাজে নাও লাগতে পারে। গবেষকদের দাবি, এআই তার ডেভেলপারের নিয়ন্ত্রণাধীন সিস্টেমের বাইরে ছড়িয়ে পড়লে কিল সুইচের কার্যকারিতা কমে যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন বলেন, সুপারইন্টেলিজেন্ট এআই সিস্টেম থামাতে কিল সুইচ কার্যকর হবে বলে তিনি মনে করেন না। অত্যন্ত সক্ষম AI কিল সুইচের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। কৌশলে তাঁকে কিল সুইচ ব্যবহার না করার জন্য প্রভাবিত করতে পারে।
  • WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
    আইফোনে একসঙ্গে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা আসতে চলেছে। সংস্থা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু রিপোর্টে বলছে, iPhone ব্যবহারকারীরা অ্যাপে তিনটি আলাদা নম্বরে অ্যাকাউন্ট চালাতে পারবে এবং তিনটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার সুবিধা পাবে। প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি সেটিং, ব্যাকআপ, ও মিডিয়া আলাদাভাবে সংরক্ষিত থাকবে।
  • Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
    ভারতে Alexa+ লঞ্চ করেছে Amazon। এটি Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের আপগ্রেড ভার্সন, যা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। অ্যালেক্সা+ কথা বলার সময় নিজে থেকেই হিন্দি, ইংলিশ, ও হিংলিশের মধ্যে ভাষা বদলাতে পারে। ভারতীয় এমন কিছু শব্দ, শব্দবন্ধ, এবং প্রসঙ্গ বোঝার জন্য একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেগুলোর সরাসরি কোনও ইংরেজি প্রতিশব্দ নেই। অ্যালেক্সা+ বলিউড, ক্রিকেট, ভারতীয় উৎসব, ও দেশের সংস্কৃতি বুঝতে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এর সাহায্যে কম্প্যাটিবল স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, রুটিন তৈরি, ব্যক্তিগত পছন্দ অনুসারে খাবারের পরামর্শ, গান ও বিনোদনের কনটেন্ট খুঁজে বার করা, শপিং লিস্ট তৈরি, ও Amazon থেকে অর্ডারের ডেলিভারি ট্র্যাক করা যাবে।
  • অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
    অক্টোবর 9 থেকে ফ্লিপকার্টের সমস্ত গ্রাহকদের জন্য বিগ বিলিয়ন ডেজ সেল 2026 শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। টপ ডিলস শীঘ্রই প্রকাশিত হবে। নির্দিষ্ট কোনও পণ্যে কতটা ছাড় মিলবে, তা এখনও জানানো হয়নি। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
    ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, 2,000 টাকার বেশি UPI লেনদেনে 0.4 শতাংশ চার্জ প্রযোজ্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর চার্জ সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত নেওয়া হবে। 1 লাখ টাকার লেনদেনের ক্ষেত্রেও 300 টাকা পর্যন্ত ক্যাপ থাকবে। সাধারণ গ্রাহকের কাছ থেকে কোনও অতিরিক্ত মাশুল নেওয়া হবে না। সংশ্লিষ্ট বড় ব্যবসায়ীদের ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ওই চার্জ দিতে হবে। বন্ধুবান্ধব, নিজের অ্যাকাউন্ট,বা পরিবারের সদস্যদের মধ্যে টাকাপয়সা আদানপ্রদানেও চার্জ লাগবে না। তবে বেশ কিছু জরুরি পরিষেবার ক্ষেত্রে শতাংশের পরিবর্তে নির্দিষ্ট হারে MDR মাশুল নেওয়া হবে। রেলওয়ে, টেলিকম, বীমা, এবং জ্বালানির (তেল) মতো ক্ষেত্রে 2,000 টাকার বেশি মূল্যের প্রতিটি ইউপিআই লেনদেনের জন্য 5 টাকা হারে MDR দিতে হবে।
  • অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
    সরকার কনজিউমার প্রোটেকশন (ই-কমার্স) নিয়ম 2020-এ বেশ কিছু সংশোধন করেছে। এতে মোট নয়টি পরিবর্তন এসেছে, যা 2027 সালের পয়লা জানুয়ারি কার্যকর হবে। নতুন নিয়মে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সার্চ রেজাল্টে কারচুপি, ডিসকাউন্ট বেশি করে দেখানো, একে অপরের সঙ্গে সম্পর্কহীন পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া, ও ডার্ক প্যাটার্ন বন্ধ করতে হবে। এছাড়াও, কেন্দ্র ক্রেতাদের অভিযোগ জানানোর অধিকারেও আরও বেশি ক্ষমতা দিয়েছে। কোনও ক্রেতা অভিযোগ করেন, তাহলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের গ্রিভেন্স অফিসারের কাছে নথিভুক্ত করা সেই অভিযোগের একটি কপি পাওয়ার অধিকার থাকবে তাঁর। ওই কপিতে ক্রেতার অভিযোগের বিস্তারিত তথ্য লেখা থাকবে।
  • ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
    ChatGPT দিয়ে তৈরি 1980-এর আবহের ছবি ছড়িয়ে পড়ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ধরনের ডিজিটাল ছবি বানাতে গিয়ে এআই ডেটা সেন্টার কী পরিমাণ বিদ্যুৎ ও জল খরচ করছে, সেই সম্পর্কে ধারণা নেই অনেকরই। চ্যাটজিপিতে একসঙ্গে লাখ লাখ মানুষ আশির দশক ছবি বানালে পরিবেশের উপর তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। এআই দিয়ে ছবি বানাতে বিপুল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। বিশেষ প্রসেসর ও জিপিইউ ব্যবহার করে এই ধরনের কাজ সম্পন্ন হয়। ডেটা সেন্টারের যন্ত্রপাতি ঠান্ডা রাখতে কুলিং সিস্টেম থাকে। সেখানে সাধারণত সরাসরি জল ব্যবহার করা হয়। 2030 সালের মধ্যে AI ডেটা সেন্টারগুলোর বার্ষিক বিদ্যুৎ চাহিদা 945 টেরাওয়াট আওয়ার হতে পারে। জলের চাহিদা 9.3 ট্রিলিয়ন লিটারে পৌঁছে যেতে পারে। এটি সামগ্রিক পরিকাঠামোর হিসাব।
  • BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
    ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) তাদের নতুন 4.6 আপডেটে মিডনাইট হান্টার্স মোডের ঘোষণা করেছে। নয়া আপডেটে খেলোয়ারদের অতিপ্রাকৃত শক্তির সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা দিচ্ছে এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম। Crafton India নতুন আপডেটের পাশাপাশি 50টি ফ্রেশ রিডিম প্রকাশ করেছে। কোডগুলি ব্যবহার করে প্লেয়াররা গেমের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবে। প্লেয়াররা শুধুমাত্র BGMI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিডিম কোডগুলি ব্যবহার করতে পারবে। গেমটির ডেভেলপার সংস্থা জানিয়েছে, রিডিম কোডের ভ্যালিডিটি আগামী সেপ্টেম্বর 25 পর্যন্ত বৈধ থাকবে। তবে প্রতিটি কোড নির্দিষ্ট সংখ্যক খেলোয়ার রিডিম করতে পারবে।
  • Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
    ফ্লিপকার্ট অ্যাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ছবিতে লেখা আছে, সেল অক্টোবর 9 থেকে শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। তবে কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে সেলের দিনক্ষণ ঘোষণা করেনি।
  • ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
    ওপেনএআই দাবি করছে, চ্যাটজিপিটি ইমেজেস 2.5 আগের 2.0 মডেলের চেয়ে প্রায় 50 শতাংশ কম সময়ে ছবি বানাবে। রেফারেন্স ফটো ব্যবহার করে নতুন ছবি তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটি এখন আরও বেশি তথ্য এবং বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম। ছবির পরিবেশ, ধরন বা বিন্যাস পাল্টে দিলেও মূল ছবির বিষয়বস্তু বজায় রাখতে চেষ্টা করবে। চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ছবির একটি অংশ বদলাতে চাইলে বাকি অংশগুলি আগের মতোই থাকবে। একই ছবিতে একাধিকবার এডিটের ক্ষেত্রেও উন্নতি এসেছে। আগে বারবার প্রম্পট দিয়ে এডিট করতে করতে ছবির মান ও মূল নির্দেশনাই হারিয়ে যেত। কিন্তু নতুন মডেলে একাধিকবার পরিবর্তনের নির্দেশ দিলেও এডিটগুলি ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।
  • Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
    মেটা এবার মিউজ নামে একটি পার্সোনাল AI এজেন্ট লঞ্চ করেছে। এটি আপনার ডিজিটাল জীবনের নানা কাজ করতে সক্ষম। AI এজেন্টটি ব্যবহারকারীর হয়ে ইমেল পাঠানো, হোটেল বুকিং, ও অনলাইন শপিংয়ের মতো কাজ করতে পারবে। মিউজকে নির্দিষ্ট অ্যাপ ও পরিষেবার সঙ্গে যুক্ত করা যাবে। যার মধ্যে পেমেন্ট, ইমেল, ক্যালেন্ডার, অনলাইন শপিং, স্মার্ট হোম সিস্টেম, এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা রয়েছে। মিউজ অ্যাপ বা হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে কথা বলা যাবে। Muse AI এজেন্টকে শক্তি যোগাচ্ছে Muse Spark মডেল।
  • WhatsApp-এ আসা অযাচিত মেসেজে বিরক্ত? সহজে বন্ধ করার পাঁচটি কৌশল জেনে রাখুন
    হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রমোশনাল, ও স্প্যাম মেসেজ ইনবক্সে এসে জমতে থাকে। অনেক সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, প্রয়োজনীয় মেসেজ খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। তাই আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট থেকে একের পর এক আসতে থাকা বিজ্ঞাপনমূলক মেসেজে বিরক্তবোধ করেন, তাহলে সহজ কয়েকটি উপায়ে এগুলি বন্ধ করতে পারবেন। অ্যাপে মিউট, ব্লক, ও আনসাবস্ক্রাইব মেসেজ অপশন ব্যবহার করতে পারেন।
  • GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
    ওপেনএআই দাবি করছে, জিপিটি 6 অ্যাস্ট্রা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। বেঞ্চমার্ক ফলাফল অনুসারে, এটি বর্তমানে উপলব্ধ AI মডেলগুলির মধ্যে সবচেয়ে দক্ষ এবং Claude Fable 5.1-কেও পিছনে ফেলেছে। সিইও স্যাম অল্টম্যান মনে করছেন, মডেলটি নতুন প্রজন্মের উদ্যোগপতি তৈরি, বৈজ্ঞানিক আবিষ্কার, ও বড় কিছু নির্মাণের ক্ষেত্রে নতুন দরজা উন্মুক্ত করবে। জিপিটি 6 অ্যাস্ট্রা কম্পিউটার ও ওয়েবসাইট নিজে ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পূর্ণ করতে পারে। যেমন, অনলাইন ফর্ম পূরণ, কাস্টমারের রেকর্ড আপলোড, ক্যালেন্ডার ম্যানেজ, ও অনলাইনে রিসার্চ। মডেলটি উচ্চমানের ওয়েবসাইট বানানো, যে কোনও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ, বিভিন্ন গ্রাফ তৈরি, এবং ওয়েবসাইটের ফিচার ঠিকমতো কাজ করছে কিনা, তা পরীক্ষা করতে পারে।

Internet - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »