AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ

Adobe ভারতীয় স্টুডেন্টদের Acrobat, Firefly AI, ও Photoshop বিনামূল্যে ব্যবহার করতে দেবে।

AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ

Photo Credit: Unsplash/Amanz

Adobe offering Acrobat, Firefly AI and Photoshop free for Indian students

হাইলাইট
  • Firefly, Photoshop, ও Acrobat পড়ুয়ারা বিনামূল্যে ব্যবহার করতে পারবে
  • Adobe-এর উদ্যোগে উপকৃত হবে ভারতের 15,000 স্কুল ও 500 কলেজ
  • AI টুলস ব্যবহার করা নিয়েও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে
বিজ্ঞাপন

Adobe: চাকরির বাজার দ্রুত বদলাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ক্রিয়েটিভ টুলসে যার যত বেশি দক্ষতা, কর্মজীবনে তার সফলতার সম্ভাবনা তত উচ্চ। ভারতীয় পড়ুয়ারা যাতে AI সম্পর্কিত স্কিল শিখতে পারে, তার জন্য নয়াদিল্লির এআই ইমপ্যাক্ট সামিটে বড় ঘোষণা করল অ্যাডোবি (Adobe)। আমেরিকার সফটওয়্যার নির্মাতা সংস্থাটি জানিয়েছে, দেশের স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রীরা বিনামূল্যে Acrobat, Firefly AI, ও Photoshop-এর মতো উন্নত টুলস বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ভারত সরকারের সাথে যৌথ উদ্যোগে সুযোগটি এনেছে তারা। এটি 2026 সালের বাজেটে ঘোষিত সরকারের কনটেন্ট ক্রিয়েটর ল্যাবস উদ্যোগের আওতায় থাকা 15,000টি স্কুল এবং 500 কলেজের পড়ুয়াদের জন্য নিখরচায় উপলব্ধ হবে।

Adobe স্টুডেন্টদের ফ্রি-তে Acrobat, Firefly AI, ও Photoshop-এর অ্যাক্সেস দেবে

তথ্যপ্রযুক্তি শিল্পের সংগঠন ন্যাসকম (NASSCOM)-এর ন্যাসকম ফিউচারস্কিলস প্রাইম প্ল্যাটফর্মের সাথে হাত মিলিয়ে শিক্ষার্থীদের জন্য "এআই ফার্স্ট লার্নিং সার্টিফিকেশন" চালু করার কথাও জানিয়েছে অ্যাডোবি। শুধু বিনামূল্যে অ্যাক্সেসের সুযোগ নয়, AI টুলস কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়েও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Adobe দাবি করছে, এই উদ্যোগের মাধ্যমে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা সংস্থার জেনারেটিভ এআই প্রযুক্তি ও বাণিজ্যিকভাবে নিরাপদ এআই জেনারেটেড কনটেন্ট ব্যবহারের সুযোগ পাবে। নতুন প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, ফলে তারা ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে পারবে।

নতুন উদ্যোগের অধীনে পড়ুয়াদের ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সপ্রেসের মতো 20টিরও বেশি ডেস্কটপ অ্যাপে অ্যাক্সেস দেওয়া হবে। এছাড়াও, লাইটরুম, ফটোশপ, এবং ইলাস্ট্রেটরের মতো মোবাইল ও ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারবে। ছাত্রছাত্রীরা প্রতি মাসে 25টি প্রিমিয়াম জেনারেটিভ ক্রেডিট পাবে, যা ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপগুলোর মধ্যে শেয়ার করা যাবে। প্রত্যেক ব্যবহারকারী 100 জিবি ক্লাউড স্টোরেজও পাবে।

প্রসঙ্গত, জানুয়ারির শেষে এয়ারটেল তাদের 36 কোটি গ্রাহকদের জন্য বড় ঘোষণা করে অ্যাডোবির সাথে হাত মিলিয়েছিল। Adobe Express Premium এয়ারটেল গ্রাহকরা আগামী এক বছর সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এটি ছাত্রছাত্রী, কনটেন্ট ক্রিয়েটর, ছোট ব্যবসায়ী, এবং উদ্যোক্তাদের কাছে জেনারেটিভ AI টুলস ব্যবহারের এক নতুন দরজা খুলে দিয়েছে। সাবস্ক্রিপশন চালু হওয়ার দিন থেকে পরবর্তী 365 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে।

অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের বার্ষিক পরিষেবা নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এখন সেটা এয়ারটেল নিখরচায় দিচ্ছে। ব্যবহারকারীরা 100 জিবি ক্লাউড স্টোরেজ ও অ্যাডোবির 30,000-এর বেশি প্রফেশনাল ফ্রন্টের অ্যাক্সেস পাবে। অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামে হাজার হাজার ডিজাইন টেমপ্লেট পাওয়া যাবে, যার মধ্যে ভারতীয় উৎসব, বিয়ে, এবং লোকাল ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি টেমপ্লেট আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »