5g

5g - ख़बरें

  • Amazon Great Indian Festival 2026 সেলে 30,000 টাকার মধ্যে এই 5 ফোনে বড় অফার
    Amazon Great Indian Festival 2026 সেল 30,000 টাকার নিচে বেশ কিছু ফোনে ভাল ডিল দিচ্ছে। Redmi, Samsung, Motorola ও OnePlus-এর মতো ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। ব্যাঙ্ক অফার, কুপন, ক্যাশব্যাক, এবং EMI-এর সুবিধা ব্যবহার করেও আরও কম দামে কেনা যেতে পারে। iQOO Z11xa 5G ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 28,998 টাকায় লিস্টেড আছে। ই-কমার্স সংস্থাটি সমস্ত ক্রেতাদের 3,000 টাকা কুপন অফার করছে। ফলে দাম 25,998 টাকায় নেমে এসেছে। Redmi Note 17 5G-এর বেস মডেল নো-কস্ট EMI অপশনে নিলে 2,000 টাকা সাশ্রয় হবে।
  • 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
    ভারতে সিক্স জি চালুর প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স জিও। বৃহত্তম টেলিকম সংস্থাটির দাবি, বাণিজ্যিকভাবে 6G চালু করা বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে ভারতের নাম থাকতে পারে। 6G প্রযুক্তির জন্য Giga Mimo Radio প্রদর্শন করেছে তারা। জিওর দাবি, এটি ভারতের প্রথম গিগা মিমো রেডিও। সংস্থাটি এমন একটি বেসব্যান্ড ইউনিট সামনে এনেছে, যা একইসঙ্গে 5G ও 6G নেটওয়ার্কে কাজ করতে পারবে। জিও জানিয়েছে, তারা ইতিমধ্যেই 8,000+ পেটেন্টের জন্য আবেদন করেছে। এর মধ্যে কয়েকশো সিক্স জি প্রযুক্তি সম্পর্কিত।
  • Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
    Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে এমন কিছু ফোনের খোঁজ রইল, যেগুলো সেলে সস্তায় মিলবে। 7,000mAh ব্যাটারির OnePlus N6 Lite পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে।
  • Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
    Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেল শুরু হয়ে গিয়েছে। অক্টোবরের সেল দুই সংস্থার জন্যেই বছরের সবথেকে বড় ইভেন্ট। তাই বছরের অন্যান্য সেলগুলোর তুলনায় এখন অফার, ডিসকাউন্ট, ও সুযোগ-সুবিধা বেশি। বিভিন্ন দামের স্মার্টফোনে প্রচুর ছাড় দিচ্ছে। সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এমন পাঁচটি ফোন সম্পর্কে জেনে নিন।
  • 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
    সেলের প্রথম দিন Oppo K14 Plus 5G ফোন 4,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। দাম 29,999 টাকা থেকে শুরু হলেও একাধিক ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ও UPI পেমেন্ট অ্যাপে 4,000 টাকা ছাড় মিলবে। 26,000 টাকার মধ্যে এই ফোনে 8,000mAh ব্যাটারি, 144Hz AMOLED স্ক্রিন, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও OIS ক্যামেরা মিলবে। ডিভাইসটি MediaTek Dimensity 7360 Max প্রসেসর, IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
    Oppo F35 সিরিজ সোমবার ভারতে লঞ্চ হয়েছে। Oppo F35 5G এবং Oppo F35 Pro 5G দেশে এসেছে। দুই ফোনেই 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সল সেলফি ক্যামেরা, ও IP66 + IP68, IP69, ও IP69K রেটিং আছে। এছাড়াও, AMOLED ডিসপ্লে, 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট, ইনফ্রারেড সেন্সর, ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আছে। Oppo F35 Pro 5G-এর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 45,999 টাকায় এসেছে। F35 5G-এর দাম 38,999 টাকা থেকে শুরু।
  • ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচ ফোন, আছে 10,000mAh ব্যাটারি
    ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচটি ফোন দেখে নিন। Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001mAh ব্যাটারিযুক্ত ফোন। এটি 80W ওয়্যার্ড চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। দাম 32,999 টাকা থেকে শুরু হচ্ছে। Poco X8 5G বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 67W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম শুরু 29,999 টাকা থেকে। Poco X8 Power মডেলে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটি কিনতে 35,999 টাকা খরচ হবে। Redmi Note 17 Pro Max 5G ফোনেও 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং আছে। দাম 49,999 টাকা।
  • 200 টাকার কমে এত সুবিধা, Jio, Vi, ও Airtel-এর কম খরচে সেরা রিচার্জ প্ল্যান
    জিওর 200 টাকার ওটিটি ও ডেটা প্যাক অন্যতম ভ্যালু ফর মানি প্ল্যান। এটি 28 দিনের ভ্যালিডিটি ও 30 জিবি ডেটা অফার করে। Jio True 5G-তে আনলিমিটেড 5G ব্যবহার করা যাবে। Prime Video Mobile, YouTube Premium, JioHotstar Mobile, Sony LIV, Lionsgate Play, ZEE5, Discovery+, Hoichoi, ও FanCode-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেয়। JioTV-এর মাধ্যমে 1,000+ লাইভ টিভি চ্যানেল দেখা যায়। 200 টাকার নিচে এয়ারটেলের সবচেয়ে ভ্যালু ফর মানি প্ল্যান হল 199। এটি 28 দিনের জন্য যত খুশি কলিং অফার করে। এতে মোট 2 জিবি ডেটা, 12 মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন, এবং দৈনিক 100টি SMS অর্ন্তভুক্ত আছে। জিওর মতো Vi 200 টাকা দামের একটি দুর্দান্ত ওটিটি প্ল্যান অফার করে। এটি 20+ OTT প্ল্যাটফর্ম, 250+ লাইভ টিভি চ্যানেল, 30 জিবি ডেটা, এবং 5G নেটওয়ার্কযুক্ত এলাকায় আনলিমিটেড 5G-এর সুবিধা দেয়।
  • 200MP ক্যামেরার সবচেয়ে সস্তা পাঁচ ফোন, 31,999 টাকাতেই পকেট DSLR!
    Redmi Note 15 Pro 5G মডেলে 200 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে সস্তায় 200MP ক্যামেরার ফোন ভারতের বাজারে আর নেই। Redmi Note 15 Pro+ 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। এতে Pro ভার্সনের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ আছে। তবে পার্থক্য সেলফি ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডে। Vivo V70 FE-তে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্লিপকার্টে এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 44,999 টাকা।
  • 20,999 টাকায় সেরা 5G ফোন কোনটা? Redmi 17C, Moto G57 Power, নাকি OnePlus N6x, দেখুন
    Redmi 17C 5G ভারতে নতুন লঞ্চ হয়েছে। ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু। এখন ঠিক একই দামে ভারতে আরও দুটি ফোন পাওয়া যাচ্ছে। Moto G57 Power 5G এবং OnePlus N6x 5G বিক্রি হচ্ছে 20,999 টাকায়। ফলে এই দামে ওয়ানপ্লাস, রেডমি, নাকি মোটোরোলা, কোন সংস্থার ফোন বেশি উপযুক্ত হবে, তা নিয়ে অনেক ক্রেতা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তাই তিন ফোনের সমস্ত স্পেসিফিকেশনের তুলনা করা হল।
  • জমজমাট অক্টোবর, 200MP ক্যামেরা থেকে 10,000mAh ব্যাটারি, আসছে এই 5 ফোন
    নতুন স্মার্টফোন লঞ্চের দিক থেকে অক্টোবর একদম জমজমাট। এই মাসে Oppo, Vivo, ও OnePlus দারুণ ফোন আনতে চলেছে। অক্টোবরে বাজারে আসতে চলা ফোনগুলির মধ্যে অন্যতম হল Vivo V80, Vivo S2 FE, Vivo X Fold 6, Oppo F35 Series, এবং OnePlus 16। ওয়ানপ্লাস বাদে বাকি সমস্ত স্মার্টফোন চলতি মাসে ভারতে আসবে। আসন্ন ফোনগুলির গুরুত্বপূর্ণ তথ্য ও ফিচার দেখে নিন।
  • Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
    Samsung Galaxy M47 5G আসন্ন Amazon Great Indian Festival 2026 সেলে 25,999 টাকায় পাওয়া যাবে। বর্তমানে ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন 35,999 টাকায় উপলব্ধ। অর্থাৎ, 10,000 টাকা ছাড় থাকবে। Galaxy M17 5G সেলে 21,000 টাকার বদলে 19,999 টাকায় উপলব্ধ হবে। Samsung Galaxy Z Fold 8 ও Z Fold 8 Ultra উভয় মডেলে 7,000 টাকা ডিসকাউন্ট থাকবে।
  • Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
    Redmi 17C 5G ভারতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে লঞ্চ হয়েছে। এটি 6.9 ইঞ্চির ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনে IP64 রেটিং, 33W চার্জিং, Dimensity 6300 চিপসেট, এবং TÜV Rheinland সার্টিফিকেশন আছে। ফোনটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন কালার অপশনে উপলব্ধ হবে।
  • Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
    Flipkart Big Billion Days সেল চলাকালীন Oppo-এর কোন ফোন কত দামে পাওয়া যাবে, তা এবার প্রকাশ্যে এসেছে। Oppo Find X9 Ultra পাওয়া যাবে 1,53,999 টাকায়। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,69,999 টাকা। Oppo Find X9s বিক্রি হবে 72,999 টাকায়। এটি বর্তমানে ফ্লিপকার্টে 84,999 টাকা দামে লিস্টেড আছে। Oppo K14 Lite সেলে 16,999 টাকার পরিবর্তে 14,999 টাকায় পাওয়া যাবে। অন্য দিকে, Oppo K14x 5G মিলবে 16,999 টাকায়, যেখানে এখন লিস্টিং প্রাইস 18,999 টাকা।
  • Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
    Lava Shark 2 Pro 5G ভারতে 16,699 টাকা দামে এসেছে। এতে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP64 রেটিং, ও 6,000mAh ব্যাটারি আছে। এছাড়াও, ডিভাইসে 50 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, Unisoc প্রসেসর, এবং ক্লিন Android 16 OS প্রি-ইনস্টলড অবস্থায় মিলবে।

5g - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »