অনলাইনে বুক হচ্ছে COVID-19 টেস্ট, বাড়ি বসে এই টেস্টের খরচ জেনে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 মার্চ 2020 11:36 IST
হাইলাইট
  • COVID-19 টেস্ট শুরু করেছে Practo
  • Thyrocare এর সঙ্গে হাত মিলিয়ে সনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে
  • এই টেস্টকে সবুজ সংকেত দিয়েছে ICMR

অনলাইনে COVID-19 সনাক্তকরণ টেস্ট বুক করা যাচ্ছে

শনিবার থেকে COVID-19 টেস্ট শুরু করেছে Practo। এক বিবৃতিতে বেঙ্গালুরুর কোম্পানিটি জানিয়েছে, Thyrocare এর সঙ্গে হাত মিলিয়ে COVID-19 সনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ (ICMR) এই টেস্টে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে।

“শুরুতে মুম্বাইয়ের বাসিন্দাদের জন্য এই টেস্ট শুরু হচ্ছে। ধীরে ধীরে গোটা দেশে এই টেস্ট শুরু হবে। COVID-19 টেস্টের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। এছাড়াও টেস্টের অনুমতি ফর্মে ডাক্তারের স্বাক্ষর থাকতে হবে। এছাড়াও প্রয়োজন একটি ফটো আইডি।” এক ব্লগ পোস্টে জানিয়েছে কোম্পানিটি।

COVID-19 টেস্টের খরচ 4,500 টাকা। https://www.practo.com/covid-test ও https://covid.thyrocare.com/ ওয়েবসাইট থেকে এই টেস্ট বুক করা যাবে। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই নমুনা সংগ্রহ করতে যাবেন। নমুনা সংগ্রহের সময় ICMR এর নির্দেশিকা মেনে সব ধরনের সুরক্ষার দিকে নজর রাখতে হবে। লালার নমুনা একটি ভাইটাল ট্রান্সপোর্ট মিডিয়াম-এ (VTM) ভরে Thyrocare পরীক্ষাগারে পৌঁছে দেওয়া হবে। পরীক্ষার 24-48 ঘণ্টার মধ্যে Practo ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে।

করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এই সেলেব্রিটিরা

Practo-র চিফ হেলথ স্ট্র্যাটিজি অফিসার আলেকজান্ডার কুরুভিলা বলেন, “সংক্রমণ কমাতে আরও বেশি টেস্টিং প্রয়োজন। আরও বেশি মানুষের কাছে এই টেস্ট পৌঁছে দিতে সরকার কাজ করছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আরও বেশি এলাকায় টেস্টিং শুরু করার চেষ্টা চালাচ্ছি। এই কঠিন সময়ে ভারতবাসীর কাছে উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Practo, COVID 19, Coronavirus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.