কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 জুন 2026 15:27 IST
হাইলাইট
  • Five Eyes জোট ফ্রন্টিয়ার AI মডেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে
  • কৃত্রিম মেধা আগামী ক'মাসের মধ্যে সাইবার হামলার গতি ও সক্ষমতা বাড়াতে পারে
  • ফ্রন্টিয়ার AI মডেল অনেক দ্রুত অফেন্সিভ ও ডিভেন্সিভ ক্ষমতা অর্জন করছে

Five Eyes warns powerful AI cyber attacks mere months away

Photo Credit: Unsplash / Shubham Dhage

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যে হারে আরও দক্ষ ও বুদ্ধিমান হচ্ছে, তাতে এখন থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আগামী কয়েক মাসের মধ্যে AI মডেল অত্যন্ত শক্তিশালী এবং নতুন ধরনের সাইবার হামলা চালানোর ক্ষমতা অর্জন করতে পারে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ও আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং সাইবার নিরাপত্তা সংস্থা সোমবার আশঙ্কার কথা শুনিয়ে যৌথভাবে সতর্কবার্তা জারি করেছে। Five Eyes নামে পরিচিত এই জোটের মতে, কৃত্রিম মেধা আগামী কয়েক মাসের মধ্যে সাইবার হামলার গতি এবং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।

AI অস্ত্রে সাইবার হামলার নতুন যুগের ইঙ্গিত

জোটের পক্ষ থেকে ফ্রন্টিয়ার AI মডেল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, বেশ কিছু অত্যাধুনিক এআই সিস্টেম প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত অফেন্সিভ (আক্রমণাত্মক) ও ডিভেন্সিভ (প্রতিরক্ষামূলক) ক্ষমতা অর্জন করতে শুরু করেছে। সেই AI মডেলগুলো যেমন সফটওয়্যারের দুর্বলতা খুঁজে সাইবার হানা চালাতে পারে, তেমনই নেটওয়ার্ক বা সিস্টেমে সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সক্ষম।

Five Eyes তিন পৃষ্ঠার যৌথ বিবৃতিতে বলেছে, ফ্রন্টিয়ার AI মডেলের উন্নয়ন অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে কয়েক বছর নয়, আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে সাইবার সিকিউরিটির চিত্র আমূল বদলে দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই হাজার হাজার সফ্টওয়্যার দুর্বলতা বা ‘ভালনারেবিলিটি' শনাক্ত করতে পারছে।

পূর্বে সিস্টেমের ত্রুটি খুঁজে বার করা ও সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকারদের আক্রমণ, এর মধ্যবর্তী পর্যায়ে অনেকটা সময় বেরিয়ে যেত। কিন্তু এখন সেই সময় দ্রত কমে আসছে। ভবিষ্যতে AI-চালিত অ্যাটাকাররা নতুন দুর্বলতা শনাক্ত করা, লক্ষবস্তু নির্বাচন করে আক্রমণের কোড তৈরি, ও তথ্য বা অর্থ চুরির মতো অপরাধ অনেক দ্রুত সম্পন্ন করতে পারবে। ফলে পুরনো পরিকাঠামো ব্যবহার করা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি ঝুঁকির মুখে।

পাঁচ দেশের গোয়েন্দা ও নিরাপত্তা অ্যালায়েন্স মনে করছে, এআই একদিকে যেমন দীর্ঘমেয়াদি সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করবে। অন্য দিকে, সাইবার হামলার গতি, পরিসর, ও জটিলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। তাঁদের পরামর্শ, সংস্থাদের দ্রুত সফটওয়্যার আপডেট ও সিকিউরিটি প্যাচ ইনস্টল এবং পুরনো ও নন-সাপোর্টেড (সমর্থনহীন) সিস্টেমের ব্যবহার বন্ধ করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানদের হামলা ঠেকানোর প্রস্তুতি যেমন নিতে হবে, তেমনই সাইবার হানা সফল হলে কীভাবে দ্রুত শনাক্ত, নিয়ন্ত্রণ, ও পুনরুদ্ধার করা হবে, সেই পরিকল্পনা আগে থেকেই তৈরি রাখতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.