Artificial Intelligence

Artificial Intelligence - ख़बरें

  • ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
    ওপেনএআই দাবি করছে, চ্যাটজিপিটি ইমেজেস 2.5 আগের 2.0 মডেলের চেয়ে প্রায় 50 শতাংশ কম সময়ে ছবি বানাবে। রেফারেন্স ফটো ব্যবহার করে নতুন ছবি তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটি এখন আরও বেশি তথ্য এবং বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম। ছবির পরিবেশ, ধরন বা বিন্যাস পাল্টে দিলেও মূল ছবির বিষয়বস্তু বজায় রাখতে চেষ্টা করবে। চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ছবির একটি অংশ বদলাতে চাইলে বাকি অংশগুলি আগের মতোই থাকবে। একই ছবিতে একাধিকবার এডিটের ক্ষেত্রেও উন্নতি এসেছে। আগে বারবার প্রম্পট দিয়ে এডিট করতে করতে ছবির মান ও মূল নির্দেশনাই হারিয়ে যেত। কিন্তু নতুন মডেলে একাধিকবার পরিবর্তনের নির্দেশ দিলেও এডিটগুলি ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।
  • Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
    মেটা এবার মিউজ নামে একটি পার্সোনাল AI এজেন্ট লঞ্চ করেছে। এটি আপনার ডিজিটাল জীবনের নানা কাজ করতে সক্ষম। AI এজেন্টটি ব্যবহারকারীর হয়ে ইমেল পাঠানো, হোটেল বুকিং, ও অনলাইন শপিংয়ের মতো কাজ করতে পারবে। মিউজকে নির্দিষ্ট অ্যাপ ও পরিষেবার সঙ্গে যুক্ত করা যাবে। যার মধ্যে পেমেন্ট, ইমেল, ক্যালেন্ডার, অনলাইন শপিং, স্মার্ট হোম সিস্টেম, এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা রয়েছে। মিউজ অ্যাপ বা হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে কথা বলা যাবে। Muse AI এজেন্টকে শক্তি যোগাচ্ছে Muse Spark মডেল।
  • GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
    ওপেনএআই দাবি করছে, জিপিটি 6 অ্যাস্ট্রা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। বেঞ্চমার্ক ফলাফল অনুসারে, এটি বর্তমানে উপলব্ধ AI মডেলগুলির মধ্যে সবচেয়ে দক্ষ এবং Claude Fable 5.1-কেও পিছনে ফেলেছে। সিইও স্যাম অল্টম্যান মনে করছেন, মডেলটি নতুন প্রজন্মের উদ্যোগপতি তৈরি, বৈজ্ঞানিক আবিষ্কার, ও বড় কিছু নির্মাণের ক্ষেত্রে নতুন দরজা উন্মুক্ত করবে। জিপিটি 6 অ্যাস্ট্রা কম্পিউটার ও ওয়েবসাইট নিজে ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পূর্ণ করতে পারে। যেমন, অনলাইন ফর্ম পূরণ, কাস্টমারের রেকর্ড আপলোড, ক্যালেন্ডার ম্যানেজ, ও অনলাইনে রিসার্চ। মডেলটি উচ্চমানের ওয়েবসাইট বানানো, যে কোনও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ, বিভিন্ন গ্রাফ তৈরি, এবং ওয়েবসাইটের ফিচার ঠিকমতো কাজ করছে কিনা, তা পরীক্ষা করতে পারে।
  • Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
    বিভিন্ন এআই টুলস দিয়ে আজকাল অত্যন্ত বাস্তবসম্মত ছবি ও ভিডিয়ো তৈরি করা যাচ্ছে। প্রথম ঝলকে আসল মানুষ থেকে আলাদা করা খুব কঠিন। প্রথমে রক্তমাংসের মানুষ বলে মনে হওয়া প্রোফাইল যে আসলে কৃত্রিম মেধার সৃষ্টি, তা পরে জানতে পারাটা বিরক্তিকর। তাই ইনস্টাগ্রাম আগে থেকেই জানিয়ে দিতে চাইছে, সেই ব্যক্তির বাস্তবে অস্তিত্ব আছে কিনা। এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল যোগ না করে যে সমস্ত প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো চরিত্রের কনটেন্ট পোস্ট হবে, সেগুলির রিচ কমিয়ে দেওয়া হবে। লেবেল যুক্ত করা না থাকলে এই ধরনের প্রোফাইল মানুষের কাছে কাছে বন্ধ হয়ে যাবে।
  • Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
    ভারতীয় কলেজ পড়ুয়ারা এখন 12 মাসের জন্য Google AI Plus প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। প্রায় 4,800 টাকা দামের সাবস্ক্রিপশনের ফ্রি অ্যাক্সেস। এটি জেমিনাই-এর 2 গুণ বেশি ব্যবহারের লিমিট অফার করে। গুগল ফটোস, ড্রাইভ, এবং জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ দেয়। গুগল ফ্লো-এর মাধ্যমে আরও বেশি সিনেমাটিক দৃশ্য বানানো যায়। প্লাস প্ল্যানে জিমেলে সরাসরি জেমিনাই-এর অ্যাক্সেস থাকবে। ব্যবহারকারীরা Gemini Notebook ও Google Flow Music টুলসের আরও বেশি করে অ্যাক্সেস পাবে।
  • 30,000 টাকা পাবে প্রত্যেক নাগরিক, AI থেকে লাভের ভাগ আমজনতাকে দেবে এই দেশ
    তাইওয়ানের প্রেসিডেন্ট জানিয়েছেন, 2027 সালের জন্য প্রস্তাবিত বাজেটে 235.7 নিউ তাইওয়ান ডলার (7.4 বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ হবে। প্রত্যেক নাগরিক এককালীন 10,000 নিউ তাইওয়ান ডলার পাবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 30,000 টাকা। তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্প কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম চালিকাশক্তি। আধুনিক এবং জটিল চিপসেট তৈরিতে তাইওয়ান সবার থেকে এগিয়ে। এআই চিপসেট, সার্ভার, ও কম্পিউটিং ইক্যুইপমেন্টের চাহিদা বেড়ে যাওয়ার ফলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি শিল্প থেকে বিপুল পরিমাণ রাজস্ব এসেছে সরকারের কোষাগারে। এআই নির্ভর শিল্প থেকে ক্রমশ বাড়তে থাকা অতিরিক্ত কর সংগ্রহই নাগরিকদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার পরিকল্পনার অন্যতম ভিত্তি।
  • গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
    বোট তাদের অডিও ডিভাইসের জন্য কথোপকথনমূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টেকনোলজি তৈরি করছে। এটি আর বাকি পাঁচটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো শুধু নির্দিষ্ট কমান্ড পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তিটি ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বাভাবিক এবং ধারাবাহিকভাবে কথা বলার সুবিধা প্রদান করবে। Boat তাদের AI প্রযুক্তিতে আঞ্চলিক উচ্চারণের ভঙ্গী এবং উপভাষা আরও ভালভাবে বোঝার ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারে। অর্থাৎ, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, এআই-এর সঙ্গে কথা বলায় ভাষা বাধা হয়ে দাঁড়াবে না। প্রযুক্তিটির উন্নয়ন নজরে রাখা বিশেষজ্ঞদের দাবি, কাজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অফিসিয়াল ঘোষণা আসতে আর বেশি দেরি নেই।
  • সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
    অ্যান্টিভাইরাস সফটওয়্যার সংস্থা ম্যাকাফি ল্যাবসের গবেষণায় দেখা গিয়েছে, এআই মডেল ভ্রমণের ছবি বিশ্লেষণ করে কোন শহর ও দেশে তোলা হয়েছিল, তা নির্ভুলতার সঙ্গে শনাক্ত করতে পারছে। নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ডিজিটাল প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। দুই AI-কে শুধু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি কোথায়। তারপর মডেলগুলি বিল্ডিং, সাইনবোর্ড, দোকানের সামনের অংশ, স্থাপত্যের ধরন, আলো, রাস্তার দৃশ্য, ও খাবারের স্টলের মতো ছোট ছোট বিষয় বিশ্লেষণ করে লোকেশন সম্পর্কে ধারণা করতে পেরেছে।
  • OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT
    জিপিটি লাইভ ভয়েস মডেলের সাহায্যে চ্যাটজিপিটি মানুষের মতো কথা শুনবে এবং বলবে। আপনার মনে হবে, কোনও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নয়, একজন সত্যিকারের রক্তমাংসের মানুষের সাথে কথোপকথন করছেন। পূর্বে ChatGPT Voice-এ আপনাকে কথা শেষ করতে হত, তারপর AI উত্তর দিত। চ্যাটজিপিটি-কে আরও মানবসুলভ করে তুলতে একই সময়ে কথা শোনা ও বলার ক্ষমতা যুক্ত করা হয়েছে। এটি কথোপকথনের মাঝেই ওয়েদার, ম্যাচের স্কোর, শেয়ারবাজার, ও বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য ভিজ্যুয়াল কার্ড বানিয়ে দেখাতে পারবে।
  • কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি
    অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ও আমেরিকার গোয়েন্দা এবং সাইবার নিরাপত্তা সংখ্যা সোমবার আশঙ্কার কথা শুনিয়ে যৌথভাবে সতর্কবার্তা জারি করেছে। Five Eyes নামে পরিচিত এই জোটের মতে, কৃত্রিম মেধা আগামী কয়েক মাসের মধ্যে সাইবার হামলার গতি এবং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। অত্যন্ত শক্তিশালী ও নতুন ধরনের সাইবার হামলা চালাতে সক্ষম AI মডেল আগামী কয়েক মাসের মধ্যে জন্ম নিতে পারে। পুরনো পরিকাঠামো ব্যবহার করা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি ঝুঁকির মুখে।
  • AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
    2026 সালের জানুয়ারিতেও চ্যাটজিপিটির বাজারে অংশীদারিত্ব ছিল 50 শতাংশের বেশি। কিন্তু এখন তা কমে 46.4 শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুসারে, ডিজিটাল ইন্টেলিজেন্স ও মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান সম্প্রতি স্টেট অফ AI রিপোর্ট 2026 প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা 1.1 বিলিয়নের বেশি। অর্থাৎ, মার্কেট শেয়ারে ধস নামলেও ওপেনএআই-এর AI চ্যাটবট ইউজারের দিক থেকে এখনও এক নম্বরে।
  • ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
    OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, নতুন গঠিত ওপেনএআই রোবোটিক্স টিমে হার্ডওয়্যার, মেশিন লার্নিং, সিস্টেম, ও অপারেশন-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। প্রথমদিকে মানুষের বিকল্প নয়, বরং সহকারী হিসেবে কাজ করার উপযুক্ত রোবট বানাবে তাঁর সংস্থা। যেমন, নির্মাণকাজ, উৎপাদন শিল্প, এবং লজিটিক্সের মতো খাত। তিনি এমন এক ভবিষ্যৎ কল্পনা করছেন, যেখানে প্রত্যেক মানুষের একটি নিজস্ব পার্সোনাল রোবট থাকবে, যা প্রয়োজনমতো যে কোনও ধরনের কাজ করবে।
  • মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
    স্টারবাকসের আশা ছিল, AI ইনভেন্টরির হিসাব রাখবে ও কর্মীদের পরিশ্রম কমে অতিরিক্ত সময় গ্রাহক পরিষেবার পিছনে দিতে পারবে। কিন্তু ঘটল ঠিক উল্টো। AI প্রায় একইরকম দেখতে জিনিস শনাক্ত করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যেত। বিভিন্ন ধরনের দুধ চিনতে বারবার ভুল হচ্ছিল। কখনও সামগ্রী ভুল গণনা হত, আবার কখনও চিনতেই পারত না। ফলে AI-এর ভুল সংশোধন কর্মীদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। তাই সংস্থা AI সিস্টেম বন্ধ করে আবার পুরনো পদ্ধতিতে ফিরে যাচ্ছে।
  • Google I/O 2026: ইন্টারনেটের ভবিষ্যত বদলে দিল গুগল, AI নিয়ে বিরাট ঘোষণা
    Gemini 3.5 Flash কোডিং, রিজনিং, ও মাল্টিমোডাল ওয়ার্কফ্লো-এর জন্য সবচেয়ে দ্রুত ও সক্ষম AI মডেল বলে দাবি করা হচ্ছে। Gemini Omni একাধিক ইনপুট একসঙ্গে ব্যবহার করে বাস্তবসম্মত AI ভিডিও বানাতে সক্ষম। Google Spark পার্সোনাল AI এজেন্ট হিসেবে ব্যবহারকারীর হয়ে 24x7 বিভিন্ন কাজ করতে সক্ষম। এজেন্টটি গুগল ক্লাউডে ডেডিকেটেড ভার্চুয়াল মেশিনে রান করবে। এটি চালানোর জন্য ডিভাইস খোলা রাখার দরকার হবে না। এছাড়াও, Google I/O 2026-এ সংস্থা নতুন স্মার্ট গ্লাস প্রকাশ করেছে, যা Android XR OS-এর উপর ভিত্তি করে তৈরি হবে।
  • Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
    Google I/O 2026 কনফারেন্সে Gmail Live ফিচার প্রকাশ্যে এনেছে গুগল। এটি সরাসরি জিমেইলের সঙ্গে চ্যাট করার সুযোগ দেবে। এখন থেকে ইনবক্স সার্চ করার জন্য কীওয়ার্ড টাইপ করতে হবে না। স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে প্রাসঙ্গিক তথ্য সংক্ষিপ্ত আকারে চোখের সামনে তুলে ধরবে। জিমেইল লাইভ স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝতে পারে এবং ফলো-আপ প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম।

Artificial Intelligence - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »