Ai

Ai - ख़बरें

  • Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
    Vivo Y32-এর বেস মডেলের দাম 30,999 বাংলাদেশি টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,300 টাকার সমান। নতুন ফোনে 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা, ও Unisoc T7300 প্রসেসর আছে। এটি IP68 + IP69 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং বিভিন্ন AI ফিচার্স নিয়ে লঞ্চ হয়েছে।
  • Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
    Redmi 17C 5G ভারতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে লঞ্চ হয়েছে। এটি 6.9 ইঞ্চির ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনে IP64 রেটিং, 33W চার্জিং, Dimensity 6300 চিপসেট, এবং TÜV Rheinland সার্টিফিকেশন আছে। ফোনটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন কালার অপশনে উপলব্ধ হবে।
  • Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
    Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে উন্নত ভেপার চেম্বার কুলিং, MediaTek Dimensity 9500 প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে৷ ট্যাবগুলি কোয়াড স্পিকার, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের সঙ্গে এসেছে। Galaxy Tab S12 Ultra বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy Tab S12 সিরিজের দাম 1,29,999 টাকা থেকে শুরু।
  • Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
    Lava Shark 2 Pro 5G ভারতে 16,699 টাকা দামে এসেছে। এতে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP64 রেটিং, ও 6,000mAh ব্যাটারি আছে। এছাড়াও, ডিভাইসে 50 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, Unisoc প্রসেসর, এবং ক্লিন Android 16 OS প্রি-ইনস্টলড অবস্থায় মিলবে।
  • দাম এক, সুবিধায় আকাশ-পাতাল তফাত, Jio, Airtel, ও Vi-এর 399 প্ল্যানের তুলনা
    জিও-র 399 প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2.5 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS আছে। 5G নেটওয়ার্ক থাকা এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করা যাবে। Jio এখন 12 মাসের Canva Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও, JioGames Mobile, JioHotstar Mobile+ Hollywood, Fancode, ও 18 মাসের Goole AI Pro অর্ন্তভুক্ত রয়েছে।এয়ারটেলের 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, STD, ও রোমিং ভয়েস কলিং, ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। জিওর মতো এই প্ল্যানেও 5G কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা মিলবে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে থাকছে 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল ও Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন। ভি-র 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যাবে। অতিরিক্ত পরিষেবার মধ্যে শুধুমাত্রJioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত।
  • Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
    Redmi 17C 5G অক্টোবর 1 ভারতে লঞ্চ হবে। এটি আগস্টের শেষে গ্লোবাল মার্কেটে এসেছিল। ভারতীয় মডেলেও একই স্পেফিকেশন এবং ডিজাইন থাকতে চলেছে। এটি 6,000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চি ডিসপ্লে, ও 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা অফার করবে। ফোনে 33W ফাস্ট চার্জিং ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন কালার অপশনে বিক্রি হবে।
  • Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
    Ray-Ban Meta 3 ভারতে Zena, Wayfarer, ও Aviator ফ্রেম ডিজাইনের সঙ্গে উপলব্ধ হবে। ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টা বাড়িয়েছে মেটা। সংস্থা অডিও রেকর্ডিং এবং ক্যামেরার ক্ষমতাও উন্নত করেছে। মেটা দাবি করছে, সর্বোচ্চ 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে মোট ছয়টি মাইক্রোফোন রয়েছে, যা আশেপাশের 50 শতাংশ অবাঞ্ছিত শব্দ কমাবে। গ্লাসে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 3K Ultra HD ভিডিও রেকর্ডিং সুবিধা আছে। ব্যবহারকারীরা নয়া ডাইনামিক ফটোস ফিচারের সাহায্যে একটি ছবির মধ্যে থেকে সেরা ফ্রেম বেছে নিতে পারবে।
  • অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
    অ্যাপল অক্টোবর মাসে আরও একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। চলতি বছরের অন্তিম সময় পর্যন্ত প্রেস রিলিজের মাধ্যমে একাধিক পণ্যের ঘোষণা করতে পারে কোম্পানি। সামনের মাসে iPad Mini (2026) বাজার আসতে পারে। এটি Apple A20 বা A19 Pro প্রসেসর ও OLED ডিসপ্লে ব্যবহার করতে পারে। HomePod Mini (2026) নতুন চিপসেট, Siri AI, উন্নত সাউন্ড কোয়ালিটি, A1 চিপ, এবং সেকেন্ড জেনারেশন Ultra ওয়াইডব্যান্ড চিপ মিলতে পারে। Apple-এর টাচস্ক্রিনযুক্ত HomePod আসতে পারে Home Hub নামে। এতে 7 ইঞ্চির চৌকো ডিসপ্লে, FaceTime, ও Siri AI সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
    Snapdragon Summit 2026 অনুষ্ঠানে আত্মপ্রকাশ করেছে Motorola Signature 27। এই ফোনের হাত ধরে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে মোটোরোলার প্রত্যাবর্তন ঘটেছে। এটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে ব্যবহার করেছে। নতুন চিপ সরাসরি AI ব্যবহারের ক্ষমতা, ক্যামেরা পারফরম্যান্স, কম ল্যাটেন্সির গেমিং আর্কিটেকচার, ও ডাউনলোড স্পিড উন্নত করবে। এতে মাল্টি-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেল Soy LYTIA 710 সেন্সর ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। এতে Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি অডিও সিস্টেম আছে। ডিভাইসটি 2026 সালের শেষের দিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।
  • Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
    প্রাথমিকভাবে Googlebook ল্যাপটপ বাজারে আনছে Lenovo, Asus, Dell, HP,  এবং Acer। দাম 899 ডলার থেকে শুরু। নতুন ক্যাটাগরির ল্যাপটপে Android-এর সঙ্গে ChromeOS-এর মেলবন্ধন ঘটেছে। ডিভাইসটি Gemini Intelligence-কে কেন্দ্র করে তৈরি। প্রথম প্রজন্মের গুগলবুক Intel ও Snapdragon X Elite প্রসেসরে রান করবে। অ্যান্ড্রয়েড ফোন থেকেই সেটিং, সেভ করা পাসওয়ার্ড, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এবং মেসেজের মতো তথ্য সরাসরি গুগলবুকে ট্রান্সফার করা যাবে। ফাইলস অ্যাপের মাধ্যমে কানেক্টেড স্মার্টফোনে থাকা মিডিয়া ফাইল সরাসরি গুগলবুকে দেখা যাবে। কাস্ট মাই অ্যাপ ফিচারের সাহায্যে ফোনে থাকা অ্যাপ সরাসরি ল্যাপটপে ডেক্সটপ উইন্ডোতে স্ট্রিম করে ব্যবহারের সুবিধা মিলবে। গুগল 10 বছর ফিচার ও সফটওয়্যার আপডেট সরবরাহ করবে। এতে থাকা ম্যাজিক পয়েন্টার ফিচার জেমিনাইকে কার্সরের সঙ্গে যুক্ত করেছে ও এটি স্ক্রিনের বিষয়বস্তু বুঝতে সক্ষম।
  • Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
    Ai+ Nova 2 Power 5G ভারতে লঞ্চ হয়েছে। নতুন ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর আছে। হ্যান্ডসেটে 1 টিবি স্টোরেজ এক্সপ্যানশন, IP65 রেটিং, 3.5 মিমি অডিও জ্যাক, এবং 48 মেগাপিক্সেল Sony ক্যামেরা আছে। ডিভাইসটি 7,000mAh ব্যাটারি, 13 মেগাপক্সেল সেলফি ক্যামেরা, ও 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
    Lava Bold N4 Pro 5G ভারতে 15,999 টাকায় রিলিজ এসেছে। এতে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP64 রেটিং, ও 6,000mAh ব্যাটারি আছে। ডিভাইসে 50 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, এবং ক্লিন Android 16 OS মিলবে।
  • AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
    কিল সুইচের সাহায্যে কোনও সংস্থা তাদের এআই মডেল বন্ধ করতে পারে বা এআই সিস্টেমের কম্পিটিং পাওয়ার ব্যবহারের ক্ষমতা লুপ্ত করে দিতে পারে। কিন্তু ভবিষ্যতে সুপারইন্টেলিজেন্ট এআই শাটডাউন করতে কিল সুইচ কাজে নাও লাগতে পারে। গবেষকদের দাবি, এআই তার ডেভেলপারের নিয়ন্ত্রণাধীন সিস্টেমের বাইরে ছড়িয়ে পড়লে কিল সুইচের কার্যকারিতা কমে যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন বলেন, সুপারইন্টেলিজেন্ট এআই সিস্টেম থামাতে কিল সুইচ কার্যকর হবে বলে তিনি মনে করেন না। অত্যন্ত সক্ষম AI কিল সুইচের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। কৌশলে তাঁকে কিল সুইচ ব্যবহার না করার জন্য প্রভাবিত করতে পারে।
  • ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
    Ai+ সংস্থার প্রতিষ্ঠাতা মাধব শেঠ X পোস্টে ঘোষণা করেছেন, Nova 2 Power সেপ্টেম্বর 19 দূপুর বারোটার সময় ভারতে লঞ্চ হবে। স্মার্টফোনটি পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাবে — ডিপ পার্পল, গোল্ডেন ব্লু ফিউশন, মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রীন, ও ব্লু ফিউশন। ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 33W চার্জিং, ও MediaTek Dimensity 7100 প্রসেসর নিশ্চিত করা হয়েছে।
  • Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
    ভারতে Alexa+ লঞ্চ করেছে Amazon। এটি Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের আপগ্রেড ভার্সন, যা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। অ্যালেক্সা+ কথা বলার সময় নিজে থেকেই হিন্দি, ইংলিশ, ও হিংলিশের মধ্যে ভাষা বদলাতে পারে। ভারতীয় এমন কিছু শব্দ, শব্দবন্ধ, এবং প্রসঙ্গ বোঝার জন্য একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেগুলোর সরাসরি কোনও ইংরেজি প্রতিশব্দ নেই। অ্যালেক্সা+ বলিউড, ক্রিকেট, ভারতীয় উৎসব, ও দেশের সংস্কৃতি বুঝতে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এর সাহায্যে কম্প্যাটিবল স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, রুটিন তৈরি, ব্যক্তিগত পছন্দ অনুসারে খাবারের পরামর্শ, গান ও বিনোদনের কনটেন্ট খুঁজে বার করা, শপিং লিস্ট তৈরি, ও Amazon থেকে অর্ডারের ডেলিভারি ট্র্যাক করা যাবে।

Ai - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »