Motorola Edge 70 Fusion-এর ব্যাক প্যানেলে লিনেন ও নাইলন থেকে অনুপ্রাণিত টেক্সচার্ড ফিনিশ রয়েছে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Fusion comes with a 50-megapixel Sony LYTIA 710 primary rear camera
Motorola Edge 70 Fusion আজ ভারতে লঞ্চ হয়েছে। নতুন মিড-রেঞ্জ ফোনটি একাধিক আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। স্মার্টফোনটির ডিজাইনে নাইলন ও লিনেন অনুপ্রাণিত টেক্সচার্ড ফিনিশ দেওয়া হয়েছে, যা পিছনের প্যানেলে আলাদা রকমের স্পর্শ ও অনুভূতি দেবে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 ক্যামেরা পেয়েছে। Motorola Edge 70 Fusion মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 144Hz ডিসপ্লে. IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 68W ফাস্ট চার্জিং, Dolby Atmos সাউন্ড, 7,000mAh ব্যাটারি, Moto ai ইন্টিগ্রেশন, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 4K ভিডিও শুটিং, ইত্যাদি।
Motorola Edge 70 Fusion-এর দাম ভারতে 26,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা ও 32,999 টাকা। তবে কোম্পানি HDFC ও Axis ব্যাংকের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ফলে দাম 24,999 টাকায় নেমে আসবে।
মোটোরোলার নতুন ফোন তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। আজ ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর্লি বার্ড সেল চলবে। অন্য দিকে, সমস্ত ক্রেতাদের জন্য মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, এবং অন্যান্য রিটেল স্টোরে মার্চ 12 থেকে ওপেন সেল শুরু হচ্ছে।
মোটোরোলা এজ 70 ফিউশন ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Motorola Edge 70 Fusion ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, সুপার এইচডি 1.5K রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 5,200 নিট পিক ব্রাইটনেস, এবং 1,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট (গেমিং মোডে) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে।
ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট দেবে। Edge 70 Fusion-এ স্ন্যাপড্রাগন 7এস জেন 4 প্রসেসর আছে। এই ফোনের সাথে Nothing Phone 4a-এর প্রতিযোগিতা চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale