Flipkart Big Billion Days: কোন ফোনে কত ডিসকাউন্ট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 অক্টোবর 2018 15:09 IST
হাইলাইট
  • 10 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে এই সেল
  • দ্বিতীয় দিন 11 অক্টোবর থেকে স্মার্টফোনে আকর্ষনীয় ডিল থাকছে
  • 34,999 টাকার Moto Z2 Force ফোনে অন্তত 15,000 টাকা ছাড় পাওয়া যাবে

10 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে Flipkart Big Billion Days সেল

 

আগামী সপ্তাহে শুরু হবে Flipkart Big Billion Days সেল। আগামী 10 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে এই সেল। সেলের দ্বিতীয় দিন 11 অক্টোবর থেকে স্মার্টফোনে আকর্ষনীয় ডিল নিয়ে আসছে ইকমার্স ওয়েবসাইটি। বিগ বিলিয়ান ডে সেলে Xiaomi, Samsung, Motorola, Asus, Vivo সহ একাধিক ব্র্যান্ডের জনপ্রিয় স্মার্টফোনগুলিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। ইতিমধ্যেই এই সেলের খরর আসতে শুরু করেছে।

Flipkart মোবাইল অ্যাপ থেকে বিগ বিলিয়ান ডে সেলের সময় একাধিক স্মার্টফোনে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। ইতিমধ্যেই Honor 7A, Honor 9N, Honor 7S, Honor 10, Honor 9i ও Honor 9 Lite ফোনগুলিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। এছাড়াও এই সেলের সময় জনপ্রিয় Redmi Note 5 Pro ফোনে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়। এছাড়াও গত বছরের ফ্ল্যাগশিপ Samsung Galaxy S8 ফোনে থাকবে ডিসকাউন্ট।

34,999 টাকার Moto Z2 Force ফোনে অন্তত 15,000 টাকা ছাড় পাওয়া যাবে। 9,999 টাকার Lenovo K8 ফোনে অন্তত 1000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও Asus ZenFone Max Pro M1, Asus ZenFone 5Z, Samsung On6, Vivo V9, Google 2 XL ও Yu Ace ফোনে থাকছে আকর্ষনীয় ছাড়। বিগ বিলিয়ান ডে সেলের সময় বিশেষ ফ্ল্যাশ সেলের আয়োজন করেছে Flipkart। এই ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme C1, Redmi 5A, Realme 2 আর Poco F1।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Big Billion Days 2018, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  2. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  3. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  4. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  5. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  6. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  7. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  8. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  9. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  10. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.