Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 1 জুলাই 2026 12:26 IST
হাইলাইট
  • Nano Banana 2 Lite মাত্র চার সেকেন্ডের মধ্যে AI ইমেজ বানাতে সক্ষম
  • এটি Google-এর সবচেয়ে দ্রুতগতির এবং সাশ্রয়ী এআই ছবি তৈরির মডেল
  • Gemini Omni Flash নতুন AI ভিডিও তৈরি ও বিদ্যমান ভিডিও এডিট করতে সক্ষম

Google launches Nano Banana 2 Lite and Gemini Omni Flash AI models

Photo Credit: Unsplash / Rubaitul Azad

Google দুই নতুন পাওয়ারফুল AI মডেল Nano Banana 2 Lite ও Gemini Omni Flash লঞ্চ করল। মার্কিন টেক জায়ান্ট দাবি করেছে, Nano Banana 2 Lite এখনও পর্যন্ত তাদের সবচেয়ে দ্রুতগতির এবং সাশ্রয়ী এআই ছবি তৈরির মডেল। আপনি টেক্সট প্রম্পট লিখলেই মাত্র চার সেকেন্ডের মধ্যে সেই বর্ণনার ভিত্তিতে AI ইমেজ বানিয়ে দেবে ন্যানো বানানা 2 লাইট। এটি আগের ন্যানো বানানা মডেলগুলোর তুলনায় দ্রুত কাজ সম্পন্ন করবে। শুধু লিখে জানাতে হবে, কী ধরনের ছবি চান, আর সেই অনুযায়ী কৃত্রিম মেধা নতুন ইমেজ তৈরি করে দেবে।

Google আনল Nano Banana 2 Lite ও Gemini Omni Flash মডেল

Nano Banana 2 Lite মূলত টেক্সট-টু-ইমেজ-ইমেজ AI টুল হলেও, Gemini Omni Flash একটি মিল্টিমোডাল মডেল। এটি ভিডিও তৈরি, ভিডিও এডিটিং, ও উন্নত এআই-ভিত্তিক কনটেন্ট বানাতে সাহায্য করবে। প্রথমে Nano Banana 2 Lite-এ টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবি, তারপর সেই ছবিগুলো Gemini Omni Flash-এ ব্যবহার করে ভিডিও বানানো যাবে।

Advertisement

ছবি থেকে ভিডিও তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া একই AI ইকোসিস্টেমের মধ্যে সম্পন্ন হবে। ফলে কনটেন্ট নির্মাতাদের পরিশ্রম ও খরচ দুটোই কমতে পারে। Nano Banana 2 Lite এখন একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। এটি gemini 3.1 flash lite image নামে লিস্টেড আছে। সংস্থা দাবি করছে, মডেলটি গতিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরি হলেও, ছবির মানও বজায় রাখবে।

গুগল বলছে, ন্যানো বানানা 2 লাইট নির্ভুলভাবে প্রম্পট অনুসরণ করবে। একই চরিত্রকে একাধিক ছবিতে তৈরি করা হলেও, মডেলটি চেহারা ও বৈশিষ্ট্যের ধারাবাহিকতা ধরে রাখবে। এছাড়াও, ব্যানার, পোস্টার বা সাইনবোর্ডের মতো ছবিতে বানান ভুল, বিকৃত অক্ষর, ও অপাঠ্য লেখার সমস্যা কমবে।

ডেভেলপাররা নতুন মডেলটি Google AI Studio, Gemini API, এবং Gemini Enterprise Agent প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের অ্যাপ ও পরিষেবায় যুক্ত করতে পারবেন। Google নতুন মডেলকে ধীরে ধীরে সাধারণ ইউজারদের জন্যও উন্মুক্ত করছে। যার মধ্যে গুগল সার্চে AI মোড, Gemini অ্যাপ, NotebookLM, Google Photos, Google Flow, Stitch, ও Google Ads রয়েছে।

Advertisement

অন্য দিকে, গুগল জেমিনাই ওমনি ফ্ল্যাশ লেখা, ছবি, ভিডিও, ও স্বাভাবিক ভাষায় দেওয়া নির্দেশনা একসঙ্গে ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করতে সক্ষম। আবার এটি বিদ্যমান ভিডিও এডিট করতে পারবে। তবে এটি সর্বোচ্চ 10 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বানাতে সক্ষম।

টুলটি কনটেন্ট নির্মাতাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় ভিডিও তৈরির সহজ উপায় তৈরি করবে। ফলে জটিল ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন কমবে। মডেলটি Google AI Studio, Gemini API, Gemini অ্যাপ, ও Google Flow-এর মাধ্যমে উপলব্ধ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  2. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  3. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  4. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  5. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  6. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  7. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  8. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  9. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  10. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.