Nano Banana 2: AI-এর জগতে ফের ঝড় তুলল Google, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ন্যানো ব্যানানার নতুন ভার্সন হাজির

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 ফেব্রুয়ারি 2026 17:27 IST
হাইলাইট
  • Nano Banana 2 উন্নত টেক্সট রেন্ডারিং ও ও দ্রুত ছবি বানানোর ক্ষমতা পেয়েছে
  • এটি রিয়েল টাইমে ওয়েব সার্চ থেকে তথ্য সংগ্রহ করে প্রাসঙ্গিক ছবি বানাবে
  • নতুন মডেল ছবির ভিতরে স্পষ্ট ও পাঠযোগ্য লেখা তৈরি করতে পারবে

Google Nano Banana 2 comes with faster AI image generation and 4K output

Photo Credit: Unsplash/w Adarsh Chauhan

Google নতুন Nano Banana 2 মডেল লঞ্চের ঘোষণা করল। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরির যে টুল গুগল এনেছিল, সেটার নতুন এবং উন্নত সংস্করণ হল Nano Banana 2, যাকে Gemini 3.1 ফ্ল্যাশ ইমেজও বলা হচ্ছে। এটি গত বছর নভেম্বরে লঞ্চ হওয়া Nano Banana Pro মডেলের জায়গা নিয়েছে। গুগলের নতুন ইমেজ জেনারেশন ও এডিটিং মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে চোখের নিমেষে অবিকল আসল ছবি বানাতে সক্ষম। প্রম্পট দেওয়ার পর Nano Banana 2 অনেক দ্রুত ছবি তৈরি করে দেবে। উন্নত টেক্সট রেন্ডারিং এবং আগের চেয়ে কম সময়ে ছবি বানানোর ক্ষমতা Nano Banana 2-এর অন্যতম বড় আপগ্রেড।

গুগল ন্যানো ব্যানানা 2 কী কী করতে পারে

গুগল ন্যানো ব্যানানা 2 মডেলে উন্নত টেক্সট রেন্ডারিং, বিষয়বস্তুর ধারাবাহিকতা, এবং ওয়েব কনটেন্টের সাথে রিয়েল টাইম ইন্টিগ্রেশনে বিশেষ জোর দেওয়া হয়েছে। টেক জায়ান্টটি দাবি করেছে, ব্যবহারকারীরা খুব অল্প সময়ের মধ্যে একটি ছবির একাধিক সংস্করণ ও সেই ছবিতে পরিবর্তন আনতে পারবে। এটি আজ থেকে জেমিনাই অ্যাপ, এআই মোড, এবং লেন্সে রোল আউট হচ্ছে। 

ন্যানো ব্যানানা 2 জেমিনাই-এর অত্যাধুনিক নলেজ বেস ব্যবহারের মাধ্যমে রিয়েল টাইমে ওয়েব সার্চ থেকে তথ্য ও প্রাসঙ্গিক ছবি সংগ্রহ করতে সক্ষম। এর ফলে ডায়াগ্রাম, ইনফোগ্রাফিক বা ভিজ্যুয়াল ডেটা তৈরির ক্ষেত্রে আরও নির্ভুল ও বাস্তবসম্মত রেন্ডারিং পাওয়া যাবে। প্রো ভার্সনে চার্ট বানানোর সময় অনেক ক্ষেত্রে ভুল তথ্য থাকতে দেখা যেত। তবে গুগল বলছে, ওয়েব-ভিত্তিক নতুন তথ্য সংগ্রহ করার কারণে পরিসংখ্যান বা চার্টে ডেটা নির্ভুল ও আরও তথ্যসমৃদ্ধ হবে।

গুগলের ব্লগ পোস্ট অনুসারে, ন্যানো ব্যানানা 2 টেক্সট রেন্ডারিং ক্ষমতায় বড় আপগ্রেড পেয়েছে। সহজ কথায় বললে, এটি ছবির ভিতরে স্পষ্ট ও পাঠযোগ্য লেখা তৈরি করতে পারবে। চোখধাঁধানো মার্কেটিং পোস্টার, গ্রিটিংস কার্ড, প্রেজেন্টেশন সহজেই বানানো যাবে। আবার নতুন মডেল ছবির মধ্যেই লেখার অনুবাদ করতে পারে। যারা স্টোরিবোর্ড তৈরি করেন, তাদের জন্যও গুগল সুখবর শুনিয়েছে।

Nano Banana 2 একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি চরিত্র ও চোদ্দটি বস্তুর ভিজ্যুয়াল ধারাবাহিকতা বজায় রাখবে৷ ফলে স্টোরিবোর্ড বা ছবির মাধ্যমে বিষয়বস্তু বোঝানোর প্রম্পট দিলে মূল ছবির চেহারা ও নকশা অপরিবর্তিতে থাকবে। মডেলটির নির্দেশ অনুযায়ী কাজ করার ক্ষমতা বেড়েছে। এটি বড় ও জটিল প্রম্পট ভালভাবে বুঝে তার সাথে মিল রেখে ছবি বানাতে পারবে। 

গত বছর প্রো মডেলেও ইনস্ট্রাকশন ফলোয়িং ক্ষমতায় উন্নতি দেখা গিয়েছিল। নতুন ইমেজ জেনারেশন মডেল বিভিন্ন আসপেক্ট রেশিও এবং 512 পিক্সেল থেকে শুরু করে 4K পর্যন্ত রেজোলিউশনে ছবি বানিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন স্লাইড, এবং বড় স্ক্রিনের জন্য আলাদা আলাদা ছবি সহজেই তৈরি হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
  2. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  3. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
  4. Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  5. Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
  6. Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
  7. Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. Samsung-এর লাখ টাকার ফোন এখন অর্ধেক দামে সেল, ফ্লিপকার্টে নজিরবিহীন অফার
  9. OnePlus N6 স্মার্টফোনের প্রথম ঝলক সামনে এল, ভারতে কম দামের ফোনের বাজারে ঝড় তুলতে পারে
  10. 3,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro+ কেনার সুযোগ, 50MP সেলফি ক্যামেরা ও বিশাল ব্যাটারি পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.