Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 নভেম্বর 2026 19:18 IST
হাইলাইট
  • মানুষের হস্তক্ষেপ ছাড়াই হ্যাকিং করতে সক্ষম হচ্ছে AI এজেন্টরা
  • সাইবার হামলার সময় কমাতে বিভিন্ন এআই টুলের সাহায্য নিচ্ছে হ্যাকাররা
  • 2027 সালে AI চালিত সাইবার আক্রমণের গতি বৃদ্ধি পাবে

Hackers are increasingly using generative AI tools

Photo Credit: Unsplash/Milad Fakurian

2026 সালের শেষ লগ্নে এসে ভয়ানক সাইবার হামলার অশনি সংকেতে শোনাল গুগল। মার্কিন টেক জায়ান্টটির সাইবার সিকিউরিটি গবেষণা বিভাগ Google Threat Intelligence Group বা GTIG সতর্ক করে জানিয়েছে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম AI মডেলগুলির কারণে সৃষ্ট সাইবার নিরাপত্তার ঝুঁকি নতুন মাত্রায় পৌঁছেছে। অটোনোমাস সাইবার হামলার যুগ শুরু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছে গুগল। সাইবার অপরাধীরা এখন এআই টুলের সাহায্যে নিয়মিত সফটওয়্যার আপডেট স্ক্যান করছে। প্যাচের মাধ্যমে ঠিক করা হয়েছে এমন দুর্বলতাকে খুঁজে বের করছে তারা। এরপর সেগুলিকে কাজে লাগিয়ে সম্ভাব্য আক্রমণের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে।

2027 সালে AI চালিত সাইবার হামলার গতি বৃদ্ধি পাবে

সংস্থা একটি বিবৃতিতে বলেছে যে, এমন এক হ্যাকারের কথা কল্পনা করুন, যে খায় না, ঘুমোয় না, ক্লান্ত হয় না এবং সিস্টেমে ঢোকার কোনও পথ খুঁজে বের করার চেষ্টা কখনও বন্ধ করে না। উদ্বেগের বিষয় হল, এআই দিয়ে সাইবার হামলার পুরো প্রক্রিয়াটিই মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে।

Advertisement

কীভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের অপব্যবহার করে সাইবার হামলা চালানো হচ্ছে, সেই বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করেছে গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ। গোষ্ঠীটি লক্ষ্য করেছে, হ্যাকাররা সাইবার হামলার সময় কমাতে, আক্রমণের পরিধি বাড়াতে ও হ্যাকিং আরও দ্রুত সম্পন্ন করতে ক্রমশ বিভিন্ন জেনারেটিভ এআই টুলের সাহায্য নিচ্ছে। 

সাইবার অপরাধীদের এলএলএম ব্যবহারের বিবর্তন সংক্রান্ত GTIG-এর টাইমলাইন অনুযায়ী, বর্তমানে বিশ্ব স্টেজ ফাইভ বা পঞ্চম পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এআই টুলগুলি সাইবার হামলার একাধিক ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। গুগলের সতর্কবার্তা, আগামী 1 থেকে 3 মাসের মধ্যে এই বিবর্তন ষষ্ঠ পর্যায়ে (স্টেজ 6) পৌঁছতে পারে। তখন প্রযুক্তি দুনিয়া একাধিক এআই এজেন্টের সাহায্যে সাধারণ সাইবার হামলা প্রত্যক্ষ করবে। মানুষের হস্তক্ষেপও থাকবে ন্যূনতম।

আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সপ্তম পর্যায়ে (স্টেজ 7) পৌঁছনোর পূর্বাভাস দিয়েছে জিটিআইজি। এই পর্যায়ে এআই ব্যবহার করে সাইবার অপরাধীরা আরও জটিল এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় সাইবার হামলা চালাতে সক্ষম হবে বলে আশঙ্কা করছে গবেষণা গোষ্ঠীটি।

Advertisement

জিটিআইজি জানিয়েছে, সাইবার অপরাধীরা ক্রমশ এলএলএম এবং এজেন্টিক ফ্রেমওয়ার্কের সাহায্যে সিকিউরিটি প্যাচের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করছে। এর ফলে হ্যাকাররা আগে থেকেই চিহ্নিত নিরাপত্তাজনিত ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর সুযোগ পাচ্ছে। ফলে হামলার পরিধি বাড়াতে মানুষের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে না।

GTIG-এর চিফ অ্যানালিস্ট জন হাল্টকুইস্ট বলেছেন, "এই ধরনের সাইবার হামলার জন্য কোনও অভিনব পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না। আগে থেকে চিহ্নিত কিন্তু এখনও সমাধান না হওয়া নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলিকেই অনেক দ্রুত এবং আরও বড় পরিসরে কাজে লাগানো হচ্ছে। এই ধরনের হামলার সঙ্গে পাল্লা দিতে শুধুমাত্র মানুষের উপর নির্ভর থাকলে চলবে না। আমাদের এজেন্টিক ডিফেন্স ব্যবস্থা গ্রহণ করা দরকার, নাহলে পিছিয়ে পড়তে হবে। "

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  2. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  3. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  4. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  5. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  6. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  7. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  8. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  9. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  10. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.