Agentic Ai

Agentic Ai - ख़बरें

  • StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
    চীনা AI স্টার্টআপ কোম্পানি StepFun বিশ্বের প্রথম এজেন্টিক স্মার্টফোন প্রকাশ করেছে। যার নাম StepX Neo। ফোনটিতে AI শুধু প্রশ্নের উত্তর দেওয়া, লেখা বা নির্দিষ্ট ফিচারে সীমাবদ্ধ নেই। এজেন্টিক এআই সিস্টেম নিজে থেকে টিকিট বুকিং ও খাবার অর্ডার থেকে শুরু করে ইউজারের হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে। সহজ ভাষায় বললে, আপনাকে আর প্রতিটি কাজের জন্য নিজে অ্যাপ খুলে একাধিক ধাপ অনুসরণ করতে হবে না। স্বাভাবিক ভাষায় নিজের প্রয়োজন জানালেই AI এজেন্ট প্রয়োজনীয় টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পুরো কাজ সম্পন্ন করবে। এটাই হল এজেন্টিক ফোনের কনসেপ্ট।
  • RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
    Jio Call Agent সরাসরি ফোন কলে যুক্ত হতে পারবে। এই AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফোনে কথা বলার সময় আপনার ভাষা বুঝতে পারবে, কথোপকথন লিখিত আকারে রূপান্তর করবে, এমনকি কল চালু থাকতে থাকতেই আপনার হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। আপনি ফোন কল কেটে না দিয়ে জিওর কল এজেন্টকে খাবার অর্ডার করতে, রেস্তোরাঁয় টেবিল বুক করতে, ক্যাব ডাকতে বা ক্যালেন্ডারে মিটিং সেট করার নির্দেশ দিতে পারবেন। পরিষেবার জন্য আলাদা কোনও অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। Jio কৃত্রিম মেধাকে নিজেদের টেলিকম নেটওয়ার্কে সরাসরি সংযুক্ত করছে।
বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »