Gemini Spark হল মানুষের ব্যক্তিগত AI সহকারী, যা 24x7 সক্রিয় থেকে ব্যাকগ্রাউন্ডে কাজ সম্পন্ন করবে৷
Photo Credit: Unsplash/ BoliviaInteligente
Gemini Spark can automatically take actions as instructed by users
Google তাদের Gemini Spark ভারতে চালুর ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত AI অ্যাসিস্ট্যান্টগুলি ব্যবহারকারীর প্রশ্নের অপেক্ষায় বসে থাকতো। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির দ্রুত অগ্রগতিকে হাতিয়ার করে সেই ধারণা বদলে দিতে চাইছে মার্কিন টেক জায়ান্টটি। গুগলের লক্ষ্য, AI যেন শুধু নির্দেশ পাওয়ার অপেক্ষা না করে নিজে থেকেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। Gemini Spark-এর মাধ্যমে আপনি এমন একটি এআই এজেন্ট (AI Agent) ব্যবহার করতে পারবেন, যা আপনার হয়ে সরাসরি দৈনন্দিন বিভিন্ন ডিজিটাল কাজ করতে পারবে। এটি 24x7 সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যাবে।
গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স Google I/O 2026-এ Gemini Spark আত্মপ্রকাশ করেছিল। এই নতুন এআই এজেন্টকে একবার কোনও কাজ দেওয়া হলে, সেটি মানুষের তদারকি ছাড়াই নিজে সেই কাজ সম্পন্ন করতে পারবে। মডেলটি গুগলের ক্লাউডে চলার কারণে ল্যাপটপ বন্ধ বা ফোন লক অবস্থায় থাকলেও ব্যাকগ্রাউন্ডে নির্ধারিত কাজ সম্পূর্ণ করতে সক্ষম।
বাকি পাঁচটা সাধারণ চ্যাটবটের মতো জেমিনাই স্পার্ক শুধুমাত্র নির্দেশ পেলে কাজ করার বদলে, চুপচার নিজের টাস্ক সম্পন্ন করে। এটি ব্যবহারকারীর Gmail ইনবক্স মনিটর করে তথ্য গোছাতে, Google Docs এবং Sheet আপডেট করতে, ও আগে দেওয়া নির্দেশ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে।
গুগলের ভাষায়, Gemini Spark মানুষের দিবারাত্র ব্যক্তিগত সহকারী। এটি সবসময় সক্রিয় থাকবে। আপনি যদি একে ইমেল নজরে রাখতে, সাবস্ক্রিপশন ট্র্যাক করতে বা ভ্রমণের পরিকল্পনা সাজাতে বলেন, তাহলে প্রতিবার নতুন করে নির্দেশের প্রয়োজন হবে না। এটি হস্তক্ষেপ ছাড়াই সেই কাজগুলি চালিয়ে যাবে। উদাহরণস্বরূপ, Gmail-এ ফ্লাইট বুকিং কনফার্মেশনের মেল এলে, AI এজেন্টটি সেই তথ্য Google Sheet-এ থাকা আপনার ট্র্যাভেল প্ল্যানে স্বয়ংক্রিয়ভাবে যোগ করে দেবে।
গুগল দৈনন্দিন জীবনে জেমিনাই স্পার্ক কীভাবে সাহায্য করবে, তারও একাধিক উদাহরণ দিয়েছে। সংস্থার দাবি, এই এআই এজেন্ট প্রতি শুক্রবার স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় বিভিন্ন ইভেন্ট খুঁজে বের করতে, সপ্তাহান্তে বিনোদন ও অন্যান্য কাজের জন্য করণীয় তালিকা বানাতে, এবং সেখান থেকে সেরা অপশন গুগল ক্যালেন্ডারে যোগ করতে সক্ষম।
এছাড়াও, ভুলে যাওয়া সাবস্ক্রিপশনের কারণে অতিরিক্ত খরচ এড়াতে প্রতি মাসের ইনভয়েস বিশ্লেষণ করতে পারবে জেমিনাই স্পার্ক। এটি দাম বেড়ে গেলে বা ফ্রি ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সতর্ক করবে। এই এআই এজেন্ট পেশাদারদের জন্যও বেশ কার্যকর হতে পারে। Google জানিয়েছে, এটি ব্যবহারকারীর আগের ইমেল বিশ্লেষণ করে একটি ব্যক্তিগত লেখার ধরন তৈরি করে। ফলে ভবিষ্যতে এআই দ্বারা বানানো ইমেলে নিজের লেখার ভঙ্গি ফুটে উঠবে।
Gemini Spark টাকা খরচ করা বা ব্যবহারকারীর হয়ে ইমেল পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজ করার আগে ইউজারের অনুমতি নেবে। এআই এজেন্টিক ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে Google AI Pro এবং Google AI Ultra সাবস্ক্রাইবারদের জন্য ধাপে ধাপে চালু হবে। এটি Gemini ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে অ্যাক্সেস করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R