মোবাইলে ইন্টারনেট ব্যবহারে ট্যাক্স বসাতে পারে মোদি সরকার, বাড়বে ফোন রিচার্জের খরচ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মার্চ 2026 13:57 IST
হাইলাইট
  • কেন্দ্র মোবাইল ডেটার উপর আলাদা কর আরোপের চিন্তাভাবনা করছে
  • টেলিকম দপ্তর (DoT) এই বিষয় নিয়ে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে
  • শুধু রাজস্ব বাড়ানো প্রস্তাবিত করের পিছনে একমাত্র উদ্দেশ্য নয়

Indian Government is exploring the possibility of taxing mobile data usage

Photo Credit: Unsplash/Frederik Lipfert

বর্তমানে বিশ্বের যতগুলি দেশে সবচেয়ে কম খরচে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়, তার মধ্যে অন্যতম হল ভারত। স্মার্টফোনের সহজলভ্যতার কারণে দেশে ইন্টারনেটের চাহিদা হু হু করে বেড়েছে। আর সেই চাহিদা মেটাতেই খুব সস্তায় ইন্টারনেট পরিষেবা দিয়ে ডিজিটাল বিপ্লব ঘটিয়েছে কোম্পানিগুলি। কিন্তু এখন ডেটা ব্যবহারের উপর আলাদা কর (ট্যাক্স) আরোপ করার চিন্তাভাবনা করছে ভারত সরকার, যার লক্ষ্য টেলিকম খাতে রাজস্ব বাড়ানো। রিপোর্ট থেকে জানা গিয়েছে যে সম্প্রতি এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লাইভমিন্টের প্রতিবেদন অনুসারে, সেই বৈঠকে ডেটা ব্যবহারের উপর সম্ভাব্য কর বসানো হলে তার প্রভাব ও বাস্তবতা নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত সমীক্ষা করার দায়িত্ব পেয়েছে কেন্দ্রীয় টেলিকম দপ্তর (DoT)। তাদেরকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কর ও সেটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সরকারি সূত্রের দাবি, প্রস্তাবিত করের পিছনে শুধু রাজস্ব বাড়ানো একমাত্র উদ্দেশ্য নয়। ডেটার উপর কর চাপানোর আরও একটি লক্ষ্য হল স্ক্রিন টাইম কমানো, বিশেষ করে শিশুদের মধ্যে অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণ। টেলিযোগাযোগ দপ্তরকে এমন মডেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যা ইতিবাচক ডেটা ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি বাচ্চাদের ইন্টারনেটের প্রতি আসক্ত কমাবে। কিন্তু ডেটার উপর কর প্রস্তাব করার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

ভারতের টেলি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান টেলিকম রেগুলারিটি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)-এর প্রাক্তন প্রধান সত্য এস গুপ্তা প্রস্তাবিত কর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এমন ট্যাক্স বাস্তবে কার্যকর করা খুব কঠিন হতে পারে। ডেটা ব্যবহারের উপর কর চালু হলে উদীয়মান ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে ভারতের নেতৃত্বের অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে।

কেন্দ্রীয় সরকার বর্তমানে স্পেকট্রাম নিলাম ও লাইসেন্স ফি ছাড়াও টেলিকম খাতে আয়ের নতুন উৎসের সন্ধান করছে। এখন মোবাইল রিচার্জে আমজনতাকে জিএসটি বাবদ 18 শতাংশ কর দিতে হয়। সরকারি পরিসংখ্যান বলছে, 2025 অর্থবর্ষে ভারতে মোট 229 জিবি মোবাইল ডেটা ব্যবহার হয়েছিল। যদি প্রতি 1 জিবি ডেটার উপর 1 টাকা কর বসানো হয়, তাহলে সরকারের কোষাগারে বাড়তি 22,900 কোটি টাকা আসবে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ডেটার উপর আলাদা করে কর ধার্য করা হলে, তা সাধারণ গ্রাহকদের জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে। কেন্দ্র বর্তমানে মোবাইল পরিষেবার জন্য এমনিতেই উল্লেখযোগ্য হারে কর আদায় করছে। তবে আপাতত টেলিকম দপ্তরকে শুধু প্রস্তাবনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে একাধিক দপ্তর ও টেলিকম সংস্থাগুলির সাথে আলোচনা করা হবে। তারপর যাবতীয় পরামর্শ ও মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  2. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  3. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  4. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  5. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  6. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  7. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  8. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  9. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  10. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.