SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 অক্টোবর 2026 12:40 IST
হাইলাইট
  • ডার্ক ওয়েবে 3.75 লাখ SBI গ্রাহকের রেকর্ড
  • 3,897 জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে
  • ফাঁস হওয়া তথ্যে ফোন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি, ও বাড়ির ঠিকানা

SBI has confirmed that a cyberattack exposed customer data online

Photo Credit: State Bank of India

এবার হ্যাকার আক্রমণের শিকার হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI)। সাইবার অপরাধীদের গ্যাং প্রচুর গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে বলে খবর সামনে এসেছে। স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া একটি বিবৃতিতে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডার্ক ওয়েবে প্রায় 3 লক্ষ 75 হাজার রেকর্ড খুঁজে পাওয়া গিয়েছে। ব্যক্তিগত পরিচয় শনাক্ত করতে পারে এমন 3,897 জন গ্রাহকের নমুনা রেকর্ড যাচাই করা হয়েছে। ভারতীয় স্টেট ব্যাঙ্ক বলেছে, তারা ঘটনার প্রকৃতি এবং কতটা তথ্য বেহাত হয়ে থাকতে পারে, তা খতিয়ে দেখতে সার্ট-ইন (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) অনুমোদিত একটি সাইবার নিরাপত্তা সংস্থাকে নিয়োগ করেছে।

SBI হ্যাকার হানার ঘটনা স্বীকার করল

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, এই ঘটনার ফলে তাদের মূল পরিষেবা বা ব্যবসায়িক কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি। ডার্ক ওয়েবে উপলব্ধ 3,75,000টি রেকর্ডের প্রাথমিক বিশ্লেষণে 3,897 জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে নথিভুক্ত করা ফোন নম্বর, নাম, জন্মতারিখ, লিঙ্গ, ইমেল আইডি, ও বাড়ির ঠিকানা রয়েছে।

Advertisement

ওই রেকর্ডগুলোতে ব্যাঙ্কের শাখা এবং গ্রাহক সংক্রান্ত তথ্যের ফাইল, আইডেন্টিফায়ার, লিড আইডি, ঋণের আবেদনপত্র, ও সহায়ক নথি-সহ অন্যান্য ফাইলের মেটাডাটাও আছে। রিপোর্ট অনুসারে, তথ্য হাতিয়ে নেওয়ার দায় স্বীকার করেছে ‘সিরিয়াসিম' নামে একটি গ্যাং।

তাদের দাবি, সিভিএস ফরম্যাটে রয়েছে সংবেদনশীল তথ্য। পাশাপাশি 2,722টি পিডিএফ ফাইলেও রয়েছে তথ্য। যদিও এই সাইবার হামলায় জড়িত হ্যাকার গোষ্ঠীর নাম এখনও প্রকাশ করেনি স্টেট ব্যাঙ্ক। তবে আশঙ্কা করা হচ্ছে, ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে সাইবার জালিয়াতি চালাতে পারে অপরাধীরা। লিক হওয়া ব্যক্তিগত তথ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত মেসেজ, নকল কন্ঠস্বর বা ডিপফেক ভিডিও মিলিয়ে গ্রাহকদের ফাঁদে ফেলতে পারে তারা।

এসবিআই বলেছে, ফাঁস হওয়া তথ্যের সত্যতা এবং সম্পূর্ণতা যাচাই করতে বিস্তারিত তদন্ত চলছে। কীভাবে এবং কোথা থেকে এই তথ্য লিক হয়েছে, তার পরিধি কতটা, ও এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের দাবি, এই ঘটনার ফলে পরিষেবা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

Advertisement

ভারতীয় স্টেট ব্যাঙ্ক আরও জানিয়েছে, এমন ঘটনা মোকাবিলা করতে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। প্রসঙ্গত, জুলাইতে হ্যাকার হানার কবলে পড়েছিল ব্যাঙ্ক অফ বরোদা।

ব্যাঙ্কের একজন কর্মীর ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হ্যাক করা হয়েছিল। 1 টিবি সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। সেই তথ্যের মধ্যে পার্সোনাল এবং কর্পোরেট, দুই ধরনের গ্রাহকদের ডিটেলস পাওয়া গিয়েছিল। সেখানে অ্যাকাউন্ট নম্বর, নেটব্যাঙ্কিং তথ্য, লোন ডেটা, ব্রাঞ্চ ও এটিএম রেকর্ড, এবং অডিটের মত্য তথ্য ছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: SBI, State Bank of India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  2. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  3. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  4. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  5. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  6. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  7. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  8. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  9. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  10. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.