SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য

স্টেট ব্যাঙ্ক ডার্ক ওয়েবে উপলব্ধ 3,75,000টি রেকর্ডের প্রাথমিক বিশ্লেষণে 3,897 জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য পেয়েছে।

SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য

Photo Credit: State Bank of India

SBI has confirmed that a cyberattack exposed customer data online

হাইলাইট
  • ডার্ক ওয়েবে 3.75 লাখ SBI গ্রাহকের রেকর্ড
  • 3,897 জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে
  • ফাঁস হওয়া তথ্যে ফোন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি, ও বাড়ির ঠিকানা
বিজ্ঞাপন

এবার হ্যাকার আক্রমণের শিকার হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI)। সাইবার অপরাধীদের গ্যাং প্রচুর গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে বলে খবর সামনে এসেছে। স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া একটি বিবৃতিতে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডার্ক ওয়েবে প্রায় 3 লক্ষ 75 হাজার রেকর্ড খুঁজে পাওয়া গিয়েছে। ব্যক্তিগত পরিচয় শনাক্ত করতে পারে এমন 3,897 জন গ্রাহকের নমুনা রেকর্ড যাচাই করা হয়েছে। ভারতীয় স্টেট ব্যাঙ্ক বলেছে, তারা ঘটনার প্রকৃতি এবং কতটা তথ্য বেহাত হয়ে থাকতে পারে, তা খতিয়ে দেখতে সার্ট-ইন (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) অনুমোদিত একটি সাইবার নিরাপত্তা সংস্থাকে নিয়োগ করেছে।

SBI হ্যাকার হানার ঘটনা স্বীকার করল

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, এই ঘটনার ফলে তাদের মূল পরিষেবা বা ব্যবসায়িক কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি। ডার্ক ওয়েবে উপলব্ধ 3,75,000টি রেকর্ডের প্রাথমিক বিশ্লেষণে 3,897 জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে নথিভুক্ত করা ফোন নম্বর, নাম, জন্মতারিখ, লিঙ্গ, ইমেল আইডি, ও বাড়ির ঠিকানা রয়েছে।

ওই রেকর্ডগুলোতে ব্যাঙ্কের শাখা এবং গ্রাহক সংক্রান্ত তথ্যের ফাইল, আইডেন্টিফায়ার, লিড আইডি, ঋণের আবেদনপত্র, ও সহায়ক নথি-সহ অন্যান্য ফাইলের মেটাডাটাও আছে। রিপোর্ট অনুসারে, তথ্য হাতিয়ে নেওয়ার দায় স্বীকার করেছে ‘সিরিয়াসিম' নামে একটি গ্যাং।

তাদের দাবি, সিভিএস ফরম্যাটে রয়েছে সংবেদনশীল তথ্য। পাশাপাশি 2,722টি পিডিএফ ফাইলেও রয়েছে তথ্য। যদিও এই সাইবার হামলায় জড়িত হ্যাকার গোষ্ঠীর নাম এখনও প্রকাশ করেনি স্টেট ব্যাঙ্ক। তবে আশঙ্কা করা হচ্ছে, ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে সাইবার জালিয়াতি চালাতে পারে অপরাধীরা। লিক হওয়া ব্যক্তিগত তথ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত মেসেজ, নকল কন্ঠস্বর বা ডিপফেক ভিডিও মিলিয়ে গ্রাহকদের ফাঁদে ফেলতে পারে তারা।

এসবিআই বলেছে, ফাঁস হওয়া তথ্যের সত্যতা এবং সম্পূর্ণতা যাচাই করতে বিস্তারিত তদন্ত চলছে। কীভাবে এবং কোথা থেকে এই তথ্য লিক হয়েছে, তার পরিধি কতটা, ও এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের দাবি, এই ঘটনার ফলে পরিষেবা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

ভারতীয় স্টেট ব্যাঙ্ক আরও জানিয়েছে, এমন ঘটনা মোকাবিলা করতে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। প্রসঙ্গত, জুলাইতে হ্যাকার হানার কবলে পড়েছিল ব্যাঙ্ক অফ বরোদা।

ব্যাঙ্কের একজন কর্মীর ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হ্যাক করা হয়েছিল। 1 টিবি সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। সেই তথ্যের মধ্যে পার্সোনাল এবং কর্পোরেট, দুই ধরনের গ্রাহকদের ডিটেলস পাওয়া গিয়েছিল। সেখানে অ্যাকাউন্ট নম্বর, নেটব্যাঙ্কিং তথ্য, লোন ডেটা, ব্রাঞ্চ ও এটিএম রেকর্ড, এবং অডিটের মত্য তথ্য ছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  2. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  3. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  4. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  5. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  6. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  7. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  8. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  9. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  10. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »