সার্ভারে নেই পাসওয়ার্ড! অনলাইনে খোলা পরে রয়েছে কয়েক কোটি SBI গ্রাহকের ব্যক্তিগত তথ্য

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভারে কোন পাসওয়ার্ড দেওয়া ছিল না। এর ফলে যে কোন ব্যক্তির পক্ষে এই তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। খুব সহজেই যে কোন ব্যক্তি গ্রাহকের মোবাইল নম্বর, আংশিক অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট ব্যালেন্স, সাম্প্রতিক ট্রানজাকশন সহজেই দেখে নেওয়া যাবে।

সার্ভারে নেই পাসওয়ার্ড! অনলাইনে খোলা পরে রয়েছে কয়েক কোটি SBI গ্রাহকের ব্যক্তিগত তথ্য

কয়েক কোটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকের অ্যাকাউন্ট এর ব্যক্তিগত পাসওয়ার্ড ছাড়াই খোলা পরে রয়েছে

হাইলাইট
  • পাসওয়ার্ড ছাড়াই খোলা পড়ে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভার
  • মুম্বাইয়ের ডাটা সেন্টারে থাকা কয়েক কোটি গ্রাহকের তথ্য খোলা পরে রয়েছে
  • সারা দেশে 42 কোটি বেশি গ্রাহকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট রয়েছে
বিজ্ঞাপন

পাসওয়ার্ড ছাড়াই খোলা পরে রয়েছে  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভার। বুধবার এক মিডিয়া রিপোর্টে এই  খবর জানা গিয়েছে।  অসুরক্ষিতভাবে গ্রাহকের তথ্য এইভাবে অনলাইনে অসুরক্ষিত ভাবে রেখে দেওয়ার কারনেই প্রশ্ন উঠতে শুরু করেছে।  এই ঘটনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুরক্ষা ব্যবস্থা কে এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল।  সারা দেশে 42 কোটি বেশি গ্রাহকের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট রয়েছে।

 

TechCrunch এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের ডাটা সেন্টারে কয়েক কোটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকের অ্যাকাউন্ট এর ব্যক্তিগত পাসওয়ার্ড ছাড়াই খোলা পরে রয়েছে।  এর মধ্যেই রয়েছে কোম্পানির মিসড কল ব্যাঙ্কিং SBI Quick এর তথ্য। SBI Quick পরিষেবা ব্যবহার করে খুব সহজেই অ্যাকাউন্টের তথ্য জানা যায়।  এই পরিষেবা ব্যবহার করে ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট জানা যায়, নতুন চেক বই এর আবেদন করা যায়।

 

রিপোর্টে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভারে কোন পাসওয়ার্ড দেওয়া ছিল না।  এর ফলে যে  কোন ব্যক্তির পক্ষে এই তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।  খুব সহজেই যে কোন ব্যক্তি  গ্রাহকের মোবাইল নম্বর,  আংশিক অ্যাকাউন্ট নম্বর,  অ্যাকাউন্ট ব্যালেন্স,  সাম্প্রতিক ট্রানজাকশন  সহজেই দেখে নেওয়া যাবে।

এই বিষয়ে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে প্রশ্ন করলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  2. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  3. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  4. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  5. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  6. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  7. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  8. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  9. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  10. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »