4টি স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 মে 2018 11:41 IST
হাইলাইট
  • 32 ইঞ্চি থেকে 55 ইঞ্চি রেঞ্জে পাওয়া যাবে টিভিগুলি
  • সব মডেলেই আছে Android স্কিন
  • 31 মে থেকে চিনে শুরু হবে শিপমেন্ট

Xiaomi Mi TV 4S

চারটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করল Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে এই টিভিগুলি।  Mi TV 4C, Mi TV 4X, ও Mi TV 4S নামে বাজারে এসেছে এই চারটি টিভি। 32 ইঞ্চি থেকে 55 ইঞ্চি রেঞ্জের এই টিভিগুলির দাম 10,600টাকা থেকে  35,100টাকার মধ্যে। চিনে ইতিমধ্যেই এই সবকটি টিভির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামি 31 মে থেকে শিপিং শুরু হবে প্রি বুকড ডিভাইসগুলি। প্রসঙ্গত এই একই দিনে অনুষ্ঠিত হবে কোম্পানির বার্শিক প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট। বেজিং এ এই ইভেন্টে লঞ্চ হবে Xiaomi র নতুন ফ্ল্যাগশিপ Mi 8 আর লেটেস্ট অপারেটিং সিস্টেম MIUI 10।
 

Xiaomi Mi TV 4C

32 ইঞ্চি Xiaomi Mi TV 4C মডেলের দাম 999 ইউয়ান (প্রায় 10,600 টাকা)। এই টিভিতে রয়েছে একটি 1366x768 রেসোলিউশানের HD ডিসপ্লে প্ল্যানেল। এই প্ল্যানেলের ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। এই টিভির রিফ্রেশ রেট 60Hz। Xiaomi Mi TV 4C তে রয়েছে একটি ARM অ্যাডভান্সড মাল্টিকোর প্রসেসার, 1GB RAM  আর 4GB ইন্টারনাল স্টোরেজ।

Xiaomi Mi TV 4C

 

কানেক্টিভিটির জন্য Xiaomi Mi TV 4C তে আছে দুটি HDMI পোর্ট, আর একটি করে AV, USB ও Ethernet পোর্ট। এই টিভিতে চলবে Xiaomi র নিজস্ব PatchWall ইন্টারফেস।
 

Xiaomi Mi TV 4S

55 ইঞ্চি ও 43 ইঞ্চি দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে নতুন Xiaomi Mi TV 4S সিরিজে। চিনে 43 ইঞ্চি ভেরিয়েন্টের দাম 1,799 ইউয়ান (প্রায় 19,100 টাকা) এই টিভিতে থাকবে একটি 4K ডিসপ্লে। যার রেসপন্স রেট 60Hz। এছাড়াও আছে একটি ঙ্কোয়াডকোর প্রসেসার, 1GB RAM ও 8GB স্টোরেজ। যদিও 55 ইঞ্চি ভেরিয়েন্টে থাকবে কার্ভড ডিসপ্লে, 2GB RAM 8GB স্টোরেজ। চিনে এই ভেরিয়েন্টের দাম 3,299 ইউয়ান (প্রায় 35,100 টাকা)।
 
দুটি ভেরিয়েন্টেই থাকবে Wi-Fi, Bluetooth দুটি HDMI পোর্ট (55 ইঞ্চি মডেলে তিনটি) আর একটি করে AV, USB ও Ethernet পোর্ট। এই টিভিতে চলবে Xiaomi র নিজস্ব PatchWall ইন্টারফেস।

Xiaomi Mi TV 4X

Xiaomi Mi TV 4X

55 ইঞ্চি এই স্মার্ট টিভির দাম 2,799 ইউয়ান (প্রায় 29,800 টাকা)। এই টিভিতে থাকবে একটি 4K ডিসপ্লে। এছাড়াও থাকবে AI বেসড ভয়েস রিকগনিশান সিস্টেম, আলট্রা থিক বেজেল, ডলবি অডিও, 64 bit কোয়াডকোর চিপসেট, 2GB RAM, 8GB স্টোরেজ। কানেক্টিভিটির জন্য থাকছে তিনটি HDMI, দুটি USB, একটি AV পোর্ট।


 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi TV 4X, Mi TV 4C, Mi TV 4S, Android, PatchWall
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.