Android

Android - ख़बरें

  • Realme থেকে Poco, নভেম্বরে কেনার মতো 30,000 টাকার নিচে সেরা ফোন
    30,000 টাকার কমে ভারতের বাজারে নতুন এন্ট্রি হল Poco X8 5G। এই ফোনে 9,000mAh ব্যাটারি, 67W চার্জিং, 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। 30,000 টাকা বাজেট থাকলে Samsung Galaxy M47 5G কিনতে পারেন। কারণ এই ফোনে ছয় বছর Android OS ও সিকিউরিটি আপডেট মিলবে। 10,000mAh ব্যাটারি চাইলে Realme P4 Power 5G দুর্দান্ত বিকল্প।
  • লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
    Vivo V80 FE প্রথমবার গিকবেঞ্চে দেখা গিয়েছে। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও পারফরম্যান্স সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Vivo V80 ভারতীয় ভ্যারিয়েন্টে MediaTek MT6878 চিপসেট থাকবে, যা আসলে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর।হ্যান্ডসেটে 7.31 জিবি র‍্যাম দেখা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। পারফরম্যান্স নিয়ে বললে, ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 911 ও 3,041 পয়েন্ট স্কোর করতে পেরেছে। ডিভাইসটি Android 17 অপারেটিং সিস্টেমে চলবে বলে লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে।
  • ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
    Google কি এবার নতুন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির পথে এগোচ্ছে? টেক জায়ান্টটি এই বিষয়ে সরাসরি কিছু না জানালেও, সেটি Tamba নামে আসতে পারে বলে শোনা যাচ্ছে। YouTube-এর Android অ্যাপের লেটেস্ট ভার্সনে প্ল্যাটফর্মটির উল্লেখ থাকতে দেখা গিয়েছে। ট্যাম্বা' নাম লেখা বেশ কিছু ব্র্যান্ডিং অ্যাসেট আছে। একটি লোগোও দেখা গিয়েছে, যার ডিজাইন অনেকটা হিজিবিজি লেখার মতো ও মাঝখানে একটি প্লে বাটন রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, Tamba নামের সঙ্গে সম্পর্কিত মোট 38টি আইকনের সন্ধান মিলেছে। যার মধ্যে হোম, সার্চ, ক্যামেরা, চ্যাট, ইনবক্স, স্টিকার, এবং মাইক্রোফোনের মতো আইকন রয়েছে। ওই সব আইকন দেখে অনুমান করা হচ্ছে, ট্যাম্বার ইন্টারফেস অনেকটা ইউটিউবের মতো হতে পার। এতে কনটেন্ট ডিসকভারির পাশাপাশি একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার মিলতে পারে।
  • 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
    36,999 টাকা দামের ফোন এখন 24,499 টাকায় কেনার সুযোগ। মেমোরি চিপের ঘাটতির কারণে যেখানে একের পর এক নতুন এবং পুরনো ফোনের দাম বাড়ছে, সেখানে এখন Samsung Galaxy A36 5G অবিশ্বাস্য ছাড়ের সঙ্গে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এটি ই-কমার্স প্ল্যাটফর্মটিতে 24,499 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। সেপ্টেম্বরের শেষে ফোনের দাম বেড়ে 36,999 টাকা হয়েছিল। কোম্পানি সরাসরি 12,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে 1,225 টাকা ক্যাশব্যাক মিলবে।
  • ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
    Samsung দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় তাদের প্রথম এআই স্মার্ট গ্লাস লঞ্চের পরিকল্পনা করছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ওই দুই দেশে বিক্রি শুরু হতে পারে। তবে এখনও দাম ঠিক করে উঠতে পারেনি সংস্থা। বর্তমানে স্যামসাংয়ের অন্দরমহলে এই নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক চাহিদা খতিয়ে দেখে পরবর্তী সময়ে আরও অন্যান্য দেশে স্মার্ট গ্লাস বিক্রি করতে পারে কোম্পানি।
  • Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
    Karbonn Rebel ও Rebel Pro ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে Rebel মডেল 11,999 টাকায় কেনা যাবে। অন্য দিকে, Rebel Pro পাওয়া যাবে 12,499 টাকায়। আবার দুই ফোনে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। ফলে দাম যথাক্রমে 10,999 টাকা এবং 11,499 টাকায় নেমে আসবে। ফোনগুলি MediaTek Helio G81 প্রসেসর, 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, IP64 রেটিং, 7,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, এবং সর্বোচ্চ 120 হার্টজ ডিসপ্লের সঙ্গে এসেছে। দুই ফোনই পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।
  • 15,000 টাকার কমে সেরা 5G ফোনের লিস্ট, 64MP ক্যামেরা থেকে 7,000mAh ব্যাটারি
    Mivi One 5G বর্তমানে 15,000 টাকার নিচে একমাত্র স্মার্টফোন, যা Snapdragon 4 Gen 2 প্রসেসরে রান করে। ফোনটি ব্লোটওয়্যার-মুক্ত পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 13,999 টাকা। ফ্লিপকার্টে Moto G37 Power-এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 14,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি বর্তমানে 15,000 টাকার মধ্যে অন্যতম ভ্যালু ফর মানি ফোন। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 11,999 টাকার শুরুর দামে উপলব্ধ Boltt Ace 5G মডেলে 64 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা আছে। এতে 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
  • ছবি-ভিডিও ডিলিট না করেই Android ফোনের স্টোরেজ খালি করার পদ্ধতি
    Android ফোনের স্টোরেজ দ্রুত খালি করতে চাইলে ছবি বা ভিডিও না মুছেই কিছুটা জায়গা বাঁচানো সম্ভব। এর জন্য প্রথমে ডিভাইসে ইনস্টল করা অ্যাপসের তালিকা চেক করুন। যে সব অ্যাপ কম কাজে লাগে বা শুধু রাখতে হয় তাই রাখেন, দীর্ঘদিন ধরে না খোলা সেই অ্যাপগুলো আনইনস্টল করে দিলে স্টোরেজ খালি হবে।গুগল প্লে স্টোরের অটোমেটিক অ্যাপ আর্কাইভিং ফিচার চালু করেও ফোনের স্টোরেজ বাঁচানো যাবে। এই ফিচার অব্যবহৃত অ্যাপগুলো নিজে থেকেই ডিভাইস থেকে সরিয়ে দেয়। কিন্তু পার্সোনাল ডেটা স্টোর করে রাখে। ফলে পরবর্তীতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন রিস্টোর করা যাবে। যদি অ্যাপ আনইনস্টল করতে না চান, তাহলেও Android ফোনের স্টোরেজ খালি করার উপায় আছে। আর সেটি হল ক্যাশ ক্লিয়ার করা।
  • Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
    Karbonn Rebel 5G এবং Karbonn Rebel Pro 5G-র ডিজাইন, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে। দুই ফোনে যথাক্রমে 7,000mAh ও 6,000mAh ব্যাটারি থাকবে। নতুন ফোনগুলি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। এতে কোনও ব্লোটওয়্যার থাকবে না।
  • iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
    টিপস্টার অভিষেক যাদবের দাবি, iQOO 16 ভারতে ডিসেম্বর 15 থেকে ডিসেম্বর 17 তারিখের মধ্যে লঞ্চ হতে পারে। পূর্বে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ফোনের লঞ্চ কনফার্ম করেছিল সংস্থা। আইকু আরও জানিয়েছিল, ফোনটির ভারতীয় সংস্করণ চীনা ভ্যারিয়েন্টের মতো Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে চলবে। এছাড়াও, iQOO 16 হবে ভারতে ব্র্যান্ডের প্রথম ফোন, যেখানে শুরু থেকেই Android 17 ভিত্তিক Origin OS 7 কাস্টম স্কিন থাকবে।
  • 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
    Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 25,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। সেপ্টেম্বরে ফোনটির বেস মডেলের দাম 33,999 টাকা থেকে বেড়ে 36,999 টাকা হয়েছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 11,000 টাকা ছাড় দিচ্ছে। আবার ক্রেতারা 1,000 টাকার কুপন ব্যবহার করে 24,999 টাকায় কেনার সুযোগ পাবে। এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,250 টাকা ক্যাশব্যাক মিলবে। HDFC, SBI, ও Flipkart EMI-তে নো কস্ট ইএমআই অফার দেওয়া হচ্ছে।
  • Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
    Lava Aura Curve শীঘ্রই ভারতে আসছে। অফলাইন মার্কেটকে লক্ষ্য করে ফোনটিকে আনছে লাভা। এটি সংস্থার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। সেখান থেকে স্পেসিফিকেশন, ডিজাইন, ফিচার্স, ও কালার অপশন প্রকাশ্যে এসেছে। এতে কার্ভড AMOLED ডিসপ্লে এবং একটি মিনি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে। ডিভাইসটি রান করে MediaTek Dimensity 7100 প্রসেসরে৷ লাভার নতুন হ্যান্ডসেটে IP64 রেটিং, ক্লিন Android 16 OS, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং ডুয়াল স্পিকার রয়েছে। এটি 50 মেগাপিক্সেল Sony IMX752 মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং, ও 6,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত।
  • Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
    Samsung Galaxy F70 5G লঞ্চ হল ভারতে। এটি 20,000 টাকার নিচে যে সব ফিচার্সের সঙ্গে এসেছে, তা বর্তমানে অন্য কোনও বাজেট ফোনে নেই। এতে সুপার অ্যামোলেড FHD+ ডিসপ্লে, Corning Gorilla Glass Victus প্রোটেকশন, ও Exynos 1330 প্রসেসর রয়েছে। এটি OIS প্রযুক্তিসম্পন্ন 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি, NFC, ও সার্কেল টু সার্চ ফিচার অফার করে। Samsung এই স্মার্টফোনে ছয়টি মেজর Android OS আপগ্রেড দেবে।
  • Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
    Oppo বিশ্বজুড়ে ColorOS 17 লঞ্চ করেছে। এটি নতুন Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। আপডেটে নতুন ডিজাইন, উন্নত পারফরম্যান্স, এবং একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স রয়েছে। ভারতে Oppo Find X10 সিরিজের হাত ধরে ColorOS 17 এর সূচনা হবে। অক্টোবর 29 থেকে অন্যান্য যোগ্য Oppo, Realme, ও OnePlus ডিভাইসে নতুন আপডেট আসবে। এই আপডেট পাওয়ার যোগ্য ডিভাইসগুলির তালিকা ও সময়সূচি দেখে নিন।
  • Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
    Itel City 300 5G ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে ও দাম 14,999 টাকা। ফোনটিতে Ultralink ফ্রি কলিং টেকনোলজি, 13 মেগাপিক্সেল AI অটোফোকাস রিয়ার ক্যামেরা, ও 10টি 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ফোনটি ব্লোটওয়্যার-মুক্ত Android 16 Go Edition, 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Unisoc 5G চিপসেটের সঙ্গে এসেছে। এই ডিভাইসে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120Hz ডিসপ্লে, ও ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে।

Android - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »