Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা

Xiaomi তাদের HyperOS 3 আপডেট ধাপে ধাপে ও অঞ্চল ভেদে রোলআউট করছে।

Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা

Photo Credit: Xiaomi

Xiaomi targets March 2026 to complete HyperOS 3 update rollout

হাইলাইট
  • Xiaomi, Redmi, ও Poco মিলিয়ে শতাধিক ডিভাইসে HyperOS 3 আপডেট এসেছে
  • এটি Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি
  • Xiaomi 14 Civi ক'দিন আগে ভারতে HyperOS 3 আপডেট পেয়েছে
বিজ্ঞাপন

Xiaomi তিন বছর আগে MIUI কাস্টম স্কিনকে বিদায় জানিয়ে HyperOS চালু করেছিল। এই কাস্টম মোবাইল অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন হল HyperOS 3। নতুন Android 16 সংস্করণের উপর ভিত্তি করে তৈরি কাস্টম সফটওয়্যারটির রোলআউট প্রায় 95 শতাংশ সম্পূর্ণ হয়েছে। এই আপডেট Xiaomi, Redmi, ও Poco ব্র্যান্ডের অধিকাংশ যোগ্য স্মার্টফোন ও ট্যাবলেট মডেলে পৌঁছে গিয়েছে। এখন হাতে গোনা কয়েকটি এলিজিবল ডিভাইস বাকি রয়েছে, যেগুলোতে নতুন আপডেট আসা বাকি। শেষ দফায় বাকি মডেলগুলোতেও খুব শীঘ্রই HyperOS 3 রোলআউট হবে। এখন একটি তালিকা প্রকাশ্যে এসেছে৷ সেখানে শাওমি গ্রুপের কোন কোন ডিভাইস এই আপডেট পাবে ও কখন রোলআউট হবে, তার খুঁটিনাটি জানানো হয়েছে।

Xiaomi HyperOS 3 আপডেট কোন কোন মডেল পাচ্ছে

শাওমি এখনও হাইপারওএস 3 আপডেট প্রাপ্ত সমস্ত মোবাইল ফোন ও ট্যাবলেটের লিস্ট অফিসিয়ালি প্রকাশ করেনি। তবে গিজমোচীনার রিপোর্ট অনুসারে, শাওমি, পোকো, ও রেডমি মিলিয়ে শতাধিক ডিভাইসে আপডেট পৌঁছে গিয়েছে। এটি 2025 সালের শেষভাগ থেকে 2026 সালের শুরুর দিকে তিন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জ মডেলগুলোতে রোলআউট হয়েছে। চলুন দেখে নিই আর কোন কোন ডিভাইসে আপডেট আসতে চলেছে।

Xiaomi ও Redmi 

Xiaomi 13T
Redmi 15 4G
Redmi 15 5G
Redmi 15C 5G
Redmi 15C 4G
Redmi A4
Redmi Note 15 Pro 4G
Redmi 14R

Poco

Poco C75 5G
Poco M7 5G
Poco C85 5G
Poco C85 4G
Poco M7 Plus

ট্যাবলেট

Redmi Pad Pro (WiFi & 5G)
Poco Pad

মনে রাখবেন, Xiaomi তাদের HyperOS 3 আপডেট ধাপে ধাপে ও অঞ্চল ভেদে রোলআউট করছে। যেহেতু সংস্থার মূল বাজার হল চীন, তাই গ্লোবাল ভ্যারিয়েন্টের আগে চীনে নতুন আপডেট এসেছে। টেক জায়ান্টটি 2026 সালের মার্চের মধ্যে সমস্ত যোগ্য ডিভাইসের সিস্টেম আপগ্রেড করার লক্ষ্য নিয়েছে।

প্রসঙ্গত, Xiaomi 14 Civi কয়েকদিন আগে ভারতে Android 16 ভিত্তিক HyperOS 3 আপডেট পেয়েছে। এটি 3.0.4.0.WNJINXM ফার্মওয়্যার ভার্সনের সাথে এসেছে ও ফাইল সাইজ 6.3 জিবি। যার কারণে ফাস্ট ওয়াই-ফাই কানেকশনে ডাউনলোড করা বুদ্ধিমানের কাজ হবে। এতে একঝাঁক নতুন ফিচার্স আছে, যার মধ্যে প্রথমেই হাইপারআইল্যান্ডের কথা বলতে হয়। শাওমি আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিশেষ নজর দিয়েছে। এর ফলে AI রাইটিং, AI স্পিচ রিকগনিশন, AI সার্চ, ও AI ট্রান্সলেটের মতো বৈশিষ্ট্য যুক্ত হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  2. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  3. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  4. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  5. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  6. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  8. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  9. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  10. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »