Honor X6d সামনের ও পিছনের ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Photo Credit: Honor
Honor X6d comes with a 6.75-inch LCD display
Honor চুপিসারে একটি নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। Honor X6d নামের ফোনটি 2025 সালের শেষের দিকে রিলিজ করা Honor Play 60A মডেলের সাথে সাদৃশ্য বজায় রেখে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন নিয়ে বাজারে পা রেখেছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek এর Dimensity 6300 প্রসেসরে রান করে। এই নয়া বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে। Honor X6d মডেলের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বড় LCD ডিসপ্লে, FHD ভিডিও রেকর্ডিং, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ইত্যাদি। চলুন ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
অনার এক্স6ডি একটি বাজেট স্মার্টফোন। এতে খুব সাদামাটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, যেমনটা কম দামের ফোনে দেখা যায়। ফোনের সামনে 6.75 ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), ও 260 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও 85.5 শতাংশ।
ছবি এবং ভিডিও তোলার জন্য, Honor X6d এর পিছনের অংশে f/2.0 অ্যাপারচারের সাথে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (ওয়াইড) রয়েছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 5 মেগাপিক্সেলের (f/2.0) একটি ক্যামেরা বর্তমান। সামনের এবং পিছনের ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।
হ্যান্ডসেটে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপ 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি কর্টেক্স A76 কোর এবং ছয়টি 2.0 গিগাহার্টজের কর্টেক্স A55 কোর নিয়ে গঠিত। এটি 4 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর বিকল্প নেই।
Honor X6d মডেলে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,260mAh ক্যাপাসিটির ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 2.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে Android 15 নির্ভর MagicOS 9.0 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। এতে 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।
অনারের বাজেট ফোন সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) লঞ্চ হয়েছে। সেখানে Honor X6d এর 4 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম 509 দিরহাম রেখেছে কোম্পানি। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 12,600 টাকার সমান। হ্যান্ডসেটটি মিডনাইট ব্ল্যাক এবং ওশেন সায়ান রঙের বিকল্পে বিক্রি হচ্ছে। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, সেই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি সংস্থা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed