মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ভারতে দুটি নতুন ল্যাপটপ নিয়ে এল Asus

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 12 জুন 2019 13:29 IST
হাইলাইট
  • মঙ্গলবার ভারতে দুটি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে Asus
  • Asus VivoBook 14 X412 এর দাম শুরু হচ্ছে 33,990 টাকা থেকে
  • 15.6 ইঞ্চি Asus Vivobook 15 X512 এর দাম শুরু হচ্ছে 34,990 টাকা থেকে

Asus VivoBook X412 ল্যাপটপে থাকছে 14 ইঞ্চি ডিসপ্লে

মঙ্গলবার ভারতে দুটি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে Asus। এর মধ্যে প্রথমটি 14 ইঞ্চি ডিসপ্লের Asus VivoBook 14 X412, অন্যটি 15.6 ইঞ্চি ডিসপ্লের Asus Vivobook 15 X512। ভারতে এই দুই ল্যাপটপের দাম শুরু হচ্ছে যথাক্রমে 33,990 টাকা আর 34,990 টাকা থেকে। নতুন ল্যাপটপগুলিতে থাকছে  Intel Core i7 প্রসেসর আর  Nvidia GeForce MX250 গ্রাফিক্স কার্ড।

Flipkart এ Asus VivoBook 14 X412 এর দাম শুরু হচ্ছে 33,990 টাকা থেকে। 15.6 ইঞ্চি Asus Vivobook 15 X512 এর দাম শুরু হচ্ছে 34,990 টাকা থেকে। চারটে রঙে পাওয়া যাবে নতুন ল্যাপটপদুটি।

ভারতে লঞ্চ হল Asus VivoBook 15 X512 আর VivoBook 14 X412

Asus VivoBook 14 X412 আর Asus Vivobook 15 X512 স্পেসিফিকেশন

এই দুটি ল্যাপটপে Windows 10 Home অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 512GB পর্যন্ত SSD আর 1TB পর্যন্ত HDD ডুয়াল স্টোরেজ অপশন। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর স্টেরিও স্পিকার। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11ac (Wi-Fi 5), Bluetooth 4.2। ল্যাপটপের ভিতরে রয়েছে 37 Whr ব্যাটারি আর রয়েছে একটি হাই ডেফিনেশন ওয়েবক্যাম।

Asus VivoBook 14 X412 তে রয়েছে 14 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত USB 3.1,  USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক।  Intel Core i7 ছাড়া AMD Ryzen R5-3500U প্রসেসরেও পাওয়া যাবে এই ল্যাপটপ।

Asus Vivobook 15 X512 ল্যাপটপে থাকছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে 16GB পর্যন্ত USB 3.1,  USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক।

 
KEY SPECS
Display size 14.00-inch
Display resolution 1920x1080 pixels
Processor Core i3
RAM 4GB
OS Windows 10 Home
Hard disk 1TB
Weight 1.50 kg
 
NEWS
KEY SPECS
Display size 15.60-inch
Display resolution 1920x1080 pixels
Processor Core i3
RAM 16GB
OS Windows 10 Home
Hard disk 1TB
Weight 1.60 kg
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.